110010://1519111801-$/0101015395-00|) চালায় এবং অভিজ্ঞতার আলোকে এগুলোর সত্যতা প্রমাণ করার চেষ্টা করে। তারপর বাঞ্থিত ফলপ্রাপ্তির পর তাদের গবেষণা-পদ্ধতির সঠিকতা বুঝতে পারে। কিন্তু যখন পরবর্তীতে তাদের প্রাপ্ত সত্য ভুল প্রমাণিত হয়, তখন তারা পূর্বের ভুলের বিপরীত দিকে চিন্তা করতে শুরু করে। এইভাবে নিরন্তর গতিতে চলছে মানুষের মতবাদ দান (9315), প্রতিবাদ মতবাদ গ্রহণ (ঠ/1079515) এবং একপর্যায়ে এসে পুরাতন ও নতুনের সমন্বয়ে তৃতীয় আর একটি মতবাদ (3%0079515) খাড়া করে। এইভাবে তারা অদেখা (গায়েব) জানার সন্ধানে নিবেদিত । তাহলে দেখা যাচ্ছে, গায়েব জানার জন্যে তাদের কাছে কোনো সঠিক ও সুনিশ্চিত মাধ্যম বা উপায় নাই। প্রকৃত পক্ষে তারা অজ্ঞানতার অন্ধকারে নিরন্তর হাতড়ে বেড়াচ্ছে । ৭ম, ৮ম ও ৯ম শতাব্দীতে তারা অনুমান ভিত্তিক বৈজ্ঞানিক গবেষণা চালিয়েছিলো এবং ওই সময়ে যে সব জিনিসকে তারা সত্য বলে গ্রহণ করেছিলো, বিংশ শতাব্দীতে এসে সেগুলো ভুল বলে প্রমাণিত হয়েছে। বর্তমান বিশ্বের আমেরিকার একজন বৈজ্ঞানিক বলেন, যে সব তথ্য তিনি এপর্যন্ত জানতে পেরেছেন তা হচ্ছে, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বৈজ্ঞানিক সত্য পাওয়া গেলেও কিছু বিষয় এমন আছে যা কল্পনা করে নিতে হয়, সেগুলো আমাদের বাহ্যিক দৃষ্টিশক্তির সীমার বাইরের জিনিস, সেগুলো এতো সুক্ষ, এতো রহস্যাবৃত যে, আমাদের নযর সে পর্যন্ত পৌছুতে অক্ষম । আমাদের বৈজ্ঞানিক আবিষ্কারগুলো এই সব দুর্বলতার সীমার মধ্যে এসে থেমে যায়, গণনা বা পরিমাপ করার যে শক্তি-ক্ষমতা আমাদের আছে তা অসীম নয় বিধায় আর অগ্রসর হতে পারে না। আমাদের বৈজ্ঞানিক জ্ঞান গবেষণার যাত্রা শুরু হয় সম্ভাবনার ঘোড়ায় সওয়ার হয়ে আর পরিসমাপ্তিও ঘটে ওই সম্ভাবনার মধ্যে । কোনো সুনিশ্চিত জ্ঞান হাসিল করার দাবী আমরা করতে পারি না। সুতরাং একইভাবে বৈজ্ঞানিক আবিষ্কারগুলোও সম্ভাবনাময়, সেখানে ভুল-ভ্রান্তির যথেষ্ট সন্তাবনা বরাবরই রয়েছে, যেহেতু আন্দায অনুমান ও পরীক্ষা নিরীক্ষার মধ্যে যে কোনো সময়ে ভুল হতে পারে এবং যদিও এসব গবেষণার ফল লাভ হয় অনেক সংগ্বাম সাধনার মাধ্যমে, তাই বলে এর ফলাফল কখনোই চূড়ান্ত নয়, বরং যে কোনো ফলাফলকে নিশ্চিত ও অবস্থার উপযোগী বানানোর জন্যে তার মধ্যে কিছু হ্রাস বৃদ্ধির কথা স্বীকার করা হয়ে থাকে, যেহেতু এ ফলাফল কোনো সময়েই চূড়ান্ত নয়। আর আমরা এটাও দেখি যখন কেউ কোনো বৈজ্ঞানিক সিদ্ধান্তে উপনীত হয় অথবা কোনো মতবাদ পোষণ করতে থাকে, তখন সে বলে, আমরা এ পর্যন্ত জ্ঞান গবেষণা করে যতোটা জানতে পেরেছি এটা তারই ফল। এরপর পরবর্তীকালে এর বিপরীত কোনো সংস্কার বা উদ্ভতাবনীর জন্যে তারা দরজা খোলা রাখেন (১) বলে দাবী করেন। উপরোক্ত বিবরণ হচ্ছে এ পর্যন্ত প্রাপ্ত বৈজ্ঞানিক সকল পরীক্ষা নিরীক্ষার ফলাফলের সংক্ষিপ্তসার এবং সম্ভাব্য অন্যান্য ফলাফলেরও নির্যাস। মোদ্দা কথা হচ্ছে যে “মানুষ, সে যেই হোক না কেন এক সীমাবদ্ধ জীব, নানা প্রকার সীমাবদ্ধ উপায় উপকরণ নিয়ে সে চলতে বাধ্য । এতদসত্তেও সে কল্পনার ওপর ভর করে অসীমের সন্ধানে নিরন্তর চেষ্টা সাধনা করে চলেছে, যার ফলে পরিশেষে সে উপরোক্ত সিদ্ধান্তে উপনীত হয়েছে। তবে, অবশ্যই এটা মানতে হবে যে, মানুষ যতো চেষ্টা সাধনাই করুক না কেন মহা বিশ্বের রহস্য সাগরের মধ্য থেকে দু'একটি তুচ্ছ কণার সন্ধান হয়তো সে পেতে পারে । আর যতোটুকুই সে জানতে পারে তাও চুড়ান্ত বলে সে দাবী (১) দেখুনঃ [12171 51917015 101762]) (01617015101 0)9 14]004/৮], 3002707) রচিত “আল্লাহু য্যতাজাল্লা ফী আসরিল ইলম”- অধ্যয় “দারস মিন শাজীরাতিল অর্দ*। অনুবাদ করেছেন ডঃ আদ্দামরাদাশ আব্দুল মজীদা সারহান।
— পৃষ্ঠা ১৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।