Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017535-00|) বরং আল্লাহ তায়ালা তার নিয়মপদ্ধতিগুলোর কিছুটা তাদের সামনে উন্যুক্ত করে দেয়ায় এবং সামান্য কিছু বৈজ্ঞানিক আবিষ্কার ও জ্ঞান বিজ্ঞানের অস্ত্রে তাদেরকে সজ্জিত করায় তারা যেন অহংকারে ফেটে পড়তে চাইছে এবং মনে করছে যে মানুষ স্বাধীনভাবে নিজের বুদ্ধি ও শক্তিমত নিজেই চলতে পারে । আর তার কোনো প্রয়োজন পূরণের জন্যেই কোনো অতিপ্রাকৃতিক কোনো শক্তির দিকে তাকানোর প্রয়োজন নাই। প্রায়ই তারা অহংকার ও অতি আত্মবিশ্বাসের চোটে ভাবে যে আধুনিক বিজ্ঞান গায়েবের খবর বের করে আনতে পারে এবং বিজ্ঞান চর্চা ও বৈজ্ঞানিক আবিষ্কার মানুষের মনের কথাও জানতে পারে এবং গায়েবের বিষয়ও ধরতে পারে, যার ফলে বিজ্ঞান ও গায়েবের মধ্যে এখন আর কোনো ব্যবধান নাই। তাদের মতে এখন কম্পিউটারের সাহায্যে ভবিষ্যতের অনেক খবর এবং দৃষ্টির অন্তরালে লুকিয়ে থাকা বহু তথ্য উদ্ধার করা সম্ভব! (১) | | এ সুতরাং আসুন, আমরা মহাজ্ঞানী ও সর্বব্যাপী খবর রাখনেওয়ালা আল্লাহর সিদ্ধান্তকরী কথার দিকে তাকাবার পরে জ্ঞানদপ্গা বৈজ্ঞানিকদের কথা ও বৈজ্ঞানিক চর্চার ফসলগুলোকে গায়েবের সাথে তুলনা করে একবার বুঝার চেষ্টা করি। প্রথমে দেখি আল্লাহ তায়ালা কী বলছেন, “আর তোমাদেরকে জ্ঞান বিজ্ঞানের খুব সামান্য কিছু অংশই দেয়া হয়েছে' ( আল-ইসরা ৮৫), ওরা তো আন্দাজ অনুমানের ভিত্তিতেই চলে এবং ধারণা-কল্পনার ওপর ভর করে অগ্রসর হয়। আর সত্যের মোকাবেলায় অনুমান তো কোনো কাজেই আসেনা । (আন নাজম ২৯) “আর তার কাছে রয়েছে গায়েবের চাবিকাঠি, যার খবর তিনি ছাড়া আর কেউ রাখে না (আল আনয়াম ৫৯) এ কথাগুলো এমন হৃদয়স্পর্শী যে, একথাগুলোর ভাষাই কথাগুলোর সপক্ষে প্রমাণ পেশ করার জন্যে যথেষ্ট । এবার গায়েবের মোকাবেলায় বিজ্ঞানকে রেখে একবার আমাদের বুঝতে চেষ্টা করা দরকার | দেখা দরকার এ বিষয়ে বিভিন্ন সময়ের মনীষীদের কথা ও মতামতে কী ব্যক্ত হয়েছে । তবে, মানুষের কোনো কথা দ্বারা আন্লাহর কথার সত্যতা প্রমাণ করা মোমেনদের মর্যাদার পরিপন্থী ৷ তবু ওই সব বৈজ্ঞানিক কথাবার্তা ও গায়েব সম্পর্কে যে সব আলোচনা এসেছে সেগুলো অবশ্যই একটু খতিয়ে দেখা প্রয়োজন। বিজ্ঞানের উৎকর্ষ এবং সেই বিষয়কেও বুঝার চেষ্টা করা দরকার যা আমরা আমাদের বাহ্যিক চোখ দ্বারা দেখতে সক্ষম নই । আরও খেয়াল করতে হবে সেই সব বিষয়গুলোকেও যা অপরের কাছে শুনে আমরা বিশ্বীস করি, যাতে যে সব বিষয়ে তারা চিন্তা ভাবনা ও গবেষণা চালাচ্ছে, সেগুলোর মধ্যে মানুষের কি মননশীলতা পয়দা হয় এবং নিজেদের যুগে ও পরিবেশে সুখ শান্তিতে বসবাস করার জন্যে কি জ্ঞান অর্জিত হয় তা আমরা বুঝতে পারি । এর ফলে তারাও যুক্তিসংগত কারণেই দ্বীন ইসলামের বিরোধী ভূমিকায় থাকবে না এবং তাদের অভিজ্ঞতার আলোকে মেনে নিতে পারবে যে মানুষের জ্ঞান গবেষণা লব্ধ যাবতীয় জ্ঞান থেকে আল্রাহর কাছ থেকে প্রাপ্ত গায়েবের জ্ঞানই অধিক গুরুতৃপূর্ণ, বরং সত্য উপলন্ধির প্রশ্নে এবং গায়েবের সুনিশ্চিত জ্ঞান লাভের ক্ষেত্রে আল্লাহ তায়ালা প্রদত্ত জ্ঞানই আসল ও একমাত্র উপায়। তারা অবশ্যই এটা বুঝে যে, সত্যপ্রাপ্তির জন্যে তারা যে পদ্ধতি অবলম্বন করে তা হচ্ছে, কোনো বিষয় তারা প্রথমে ধারণা করে, সূক্ষ্ম দৃষ্টি দ্বারা তা পর্যবেক্ষণ করে, এরপর দীর্ঘ দিন ধরে গবেষণা €১) সম্প্রতি আবিষ্কৃত জাপান ও আমেরিকার সুপার কম্পিউটার পর্যন্ত আবহাওয়ার কোনো নির্ভরযোগ্য ভবিষ্যদবানী সঠিক করে বলতে পারে না।-সম্পাদক

— পৃষ্ঠা ১৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।