110010://1519111801-$/0101017535-00|) এ আয়াতটিতে আমরা জানতে পারলাম যে, রসূলুল্লাহ (স.) এবং মোমেনরা সবাই গোয়েবে থাকা) আল্লাহর প্রতি ঈমান এনেছে, ঈমান এনেছে তারা সেই সব জিনিসের ওপরেও যা আল্লাহ তায়ালা তার রসূলদের ওপর নাধিল করেছেন- একথা দ্বারা আল্লাহ তায়ালা সেই তাকদীর সম্পর্কে ইংগিত করেছেন যা আল্লাহ তায়ালা নির্ধারণ করে রেখেছেন। যেমন অন্য আয়াতে তিনি উন্মেখ করেছেন, “তিনিই একমাত্র গায়েব সম্পর্কে জ্ঞাত তিনি আর কারো কাছে অদৃশ্য জগতের কোনো কিছুই প্রকাশ করেন না, ত ভর রানে রিদুছারে ছিনি হোম জানিয়ে ততোটিহি টি জেনেছে (সুরা আল জ্বিন ২৬-২৭) “আর ঈমান এনেছে ফেরেশতাদের ওপর'-এটাও এমন গায়েব যার ব্যাপারে কোনো মানুষ কিছুই জানতে পারে না, তবে তিনি যেটুকু যাকে জানতে দিয়েছেন সে ততোটুক জানতে পারে । তাদের শক্তি ও প্রয়োজন মতোই তিনি তাদেরকে জানিয়েছেন (আর একমাত্র তিনিই জানেন কার কতোটা শক্তি আর কার কতোটা প্রয়োজন ।(১) আর গায়েবকে বিশ্বাস করার ওপরই ঈমান নির্ভর করে- আল্লাহ তায়ালাই একথাটি সাব্যস্ত করে দিয়েছেন এবং গায়েবে থাকা কোনো বিষয় সংঘটিত না হওয়া পর্যন্ত মানুষ তা জানতে পারে না। যেমন হাদীসে ঈমান সম্পর্কে এসেছে, ঈমান আনতে হবে তাকদীরের ভালো ও মন্দ সম্পর্কে (বোখারী , মুসলিম) মানুষের জীবনের সব দিকের ওপর গায়েবের প্রতি বিশ্বাসের প্রভাব রয়েছে । অতীত, বর্তমান, ভবিষ্যত মানুষের নিজের অস্তিত্বের মধ্যে, তার প্রকৃতির মধ্যে এবং সৃষ্টির সবখানে ও আশপাশে সব কিছুর ব্যাপারেই গায়েবকে বিশ্বাস করতে হয়। সৃষ্টির শুরুতে এবং সর্বপর্যায়ে রয়েছে গায়েব সম্পর্কে বিশ্বাস, মানুষের প্রকৃতি ও তার সঞ্চালনে গায়েবে বিশ্বাস, তার জীবনের শুরুতে ও সারা জীবনে চলাফেরার মধ্যে, তার স্বভাব-প্রকৃতি ও সকল কাজ ও ব্যবহারের মধ্যে গায়েবে বিশ্বাসের প্রভাব এবং মানুষের অজানা ও জানা জিনিসের সর্ব পর্যায়ে গায়েবে বিশ্বাস বিরাজমান । সব কিছু একত্রিত করে চিন্তা করলে দেখা যায় যে, মানুষ দেখে খুবই সামান্য, না দেখা জিনিস ও বিষয় তার জীবনে ও সৃষ্টির সর্বত্র বহু বহু গুণে বেশী। ব্বিজ্ভাল ও গাজয়েবের ওপর বিষ্ধাস স্থাপন কনা. মানুষ অজ্ঞানতার অন্ধকার সাগরে নিরন্তর সাতার কেটে চলেছে, এমনকি সে এও জানে না তার প্রকৃতির মধ্যে কোন মুহূর্তে কোন স্রোতধারা বয়ে যাচ্ছে, কাজেই তার চারিদিকের প্রকৃতির মধ্যে কোথায় কী সংঘটিত হচ্ছে তার পক্ষে তা জানার প্রশ্নই আসে না । এরপর পরবর্তীকালে তার চতুর্দিকে কী সংঘটিত হবে তা কি করে সে জানার আশা করতে পারে? কি করে তার পক্ষে জানা সম্ভব ওই সব রহস্য যা লুকিয়ে রয়েছে ক্ষুদ্রাতিক্ষুদ্র অণুপরমাণুর মধ্যে, প্রতিটি বিদ্যুত কণার মধ্যে, প্রতিটি কোষের মধ্যে এবং প্রতিটি কোষের অংশগুলোর মধ্যে! মানুষের জ্ঞান ও দৃষ্টিসীমার বাইরে যা কিছু আছে তাই তো গায়েব । আর মানুষের বুদ্ধির উদাহরণ হচ্ছে, মহাসাগরের বুকে তা যেন এক ঝুঁড়ি খড়কুটা, যা লক্ষ্যহীন ভাবে নিরন্তর ভেসে বেড়াচ্ছে স্রোতের টানে, যা স্রোতের শেঁওলার মতো কখনও কখনও গোচরীভূত হয়। আর মানুষের ওপর আল্লাহর সাহায্য যদি না থাকতো, আল্লাহ তায়ালা যদি গোটা সৃষ্টি জগতকে তীর নিয়ন্ত্রণে না রাখতেন এবং তার কিছু আইন কানুন যদি ওদেরকে না শেখাতেন, তাহলে ওরা নিজেদের ভালোর জন্যে কিছুই করতে পারতো না। কিন্তু হায়, হতভাগা মানুষ, এসব নেয়ামতের শোকর গোযারি তারা করে না। এরশাদ হচ্ছে, “আমার বান্দাদের মধ্যে খুব কম সংখ্যক ব্যক্তিই শোকর গোযারি করে। €১) এই খ্ের বর্ণিত পৃষ্ঠায় মালায়য়কাহ-অধ্যায় দ্রষ্টব্য
— পৃষ্ঠা ১৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।