110010://1519111801-$/0101017535-00|) আল্লাহর গায়েবের খবর সম্পর্কে বলে দেয়া হয়েছে যে, সে খবর জানার ব্যবস্থা তিনি যাকে যতোটুকু দিয়েছেন, সে ততোটুকুই জানে, তার বাইরে জানার ক্ষমতা আর কারো নাই। এ নিয়ম কেউ পরিবর্তন করতে পারে না। অর্থাৎ গায়েবের রহস্যরাজি চিরদিন মানুষের অজানা ছিলো ও থাকবে। যা কিছু সংঘটিত হবে বলে আল্লাহ তায়ালা স্থির করে রেখেছেন তা একমাত্র তিনিই জানেন, কোনো মানুষের পক্ষে তা জানার কথা নয়। এই সব সত্য আমরা এই তাফসীর “ফী যিলালিল কোরআন”-এর মধ্যে যথাসম্ভব সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করেছি এবং সর্বদিক দিয়ে একটি পূর্ণাংগ আলোচনা করার চেষ্টায় কোনো কসুর করিনি । আর এই তাফসীর করতে কোরআনের মূল অর্থের সাথে অত্যন্ত সতর্কতার সাথে সংযোগ করার চেষ্টা করেছি যেন কোনো স্থানে সীমা লংঘিত না হয়। আল্লাহ তায়ালা কোরআনে করীমের মধ্যে বহু স্থানে মোমেনদের গুণ বর্ণনা করতে গিয়ে, তাদের গায়েব বিশ্বাসের ওপরেই প্রধানত জোর দিয়েছেন এবং ঈমানের মৌলিক নীতিসমূহের মধ্যে গায়েবের প্রতি বিশ্বাস সব থেকে গুরুত্পুর্ণ নীতি বলে উন্লেখ করেছেন । “আলিফ-লাম-মীম* এই সেই কেতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, এ কেতাব মোত্তাকী (আল্লাহ ভীরু)-দের জন্যে পথ প্রদর্শক । যারা গায়েবে বিশ্বাস করে নামায কায়েম করে আর যা কিছু রেষেক, তাদেরকে আমি দিয়েছি, তার থেকে তারা খরচ করে । আর যারা বিশ্বাস করে সেই কেতাবগুলোকে যা তোমার ও তোমার পূর্ববর্তী নবীদের ওপর নাযিল হয়েছে । আখেরাতের বিষয়টিকেও তারা গভীরভাবে বিশ্বাস করে এবং প্রকৃতপক্ষে তারাই সাফল্যমভ্ডিত বোকারা ১-৫)। আর, একটু খেয়াল করলেই বুঝতে কষ্ট হবে না যে, মহান আল্লাহর ওপর ঈমানের অর্থই গায়েবে বিশ্বাস, কারণ আল্লাহ তায়ালাও আমাদের চোখের অন্তরালে, তাকে তার ক্ষমতার নিদর্শনাবলী দেখে) মানুষ বিশ্বাস করে নেয়। এইভাবে সে যখন তার ওপর বিশ্বাস স্থাপন করে ] তখন প্রকৃতপক্ষে গায়েবের ওপরই ঈমান আনে, কারণ তারা তো পঞ্চেন্দ্রিয়ের কোনো ইন্দ্রিয় ছারা তাকে নাগালের মধ্যে পায় না বা দেখে না বা তার কাজের অবস্থাগুলোতে দেখতে পায় না। আবার আখেরাতের ওপর ঈমান আনার ব্যাপারটিও তদনুরূপ গায়েবকেই বিশ্বাস করা, কারণ কেয়ামত তো মানুষ না দেখেই বিশ্বাস করে । সেই আখেরাতের ওপর মানুষ যখন বিশ্বাস স্থাপন করে, তখন অবশ্যই সেটিও গায়েবের ওপর ঈমান আনার শামিল । তারপর, সেই কেয়ামতের দিনে কবর থেকে উঠে হাশরের মাঠে একত্রিত হওয়া, বিচারের জন্যে আল্লাহর দরবারে হাযির হওয়া, হিসাব নিকাশ হওয়া সবই তো গায়েবী বিষয় যা চোখে না দেখেই মোমেন বিশ্বাস করে, যেহেতু এ সম্পর্কে আল্লাহর প্রেরিত বানীকে সে বিশ্বাস করেছে। আর যে গায়েবের বিষয়গুলোর প্রতি ঈমান আনতে বলা হয়েছে, সেগুলো সঠিকভাবে বিশ্বাস করলে অন্য আরও কিছু বিষয়ও প্রমাণিত হয়ে যায় যেগুলো আল কোরআন মোমেনের গুণ হিসাবে স্মরণ করিয়েছে এবং ঘোষণা দিয়েছে যে সেগুলোও মোমেনদের আকীদার অন্তর্গত, যেমন, “রসূল (নিজে) সেই সব বিষয়ের ওপর ঈমান এনেছে যা তার ওপর নাযিল হয়েছে এবং মোমেনরাও সেইগুলোর ওপর ঈমান এনেছে। তারা সবাই ঈমান এনেছে আন্াহর ওপর, ফেরেশতাদের ওপর, আসমানী কেতাবসমূহের ওপর এবং রসূলদের ওপর । আমরা তার (পাঠানো) রসূলদের মধ্যে কোনো পার্থক্য করি না। আর তারা (সবাই) বলেছে, আমরা শুনেছি এবং (সর্বাত্মকভাবে) মেনে নিয়েছি; আমরা আপনার ক্ষমার প্রত্যাশী, হে আমাদের রব, আর আপনার কাছেই আমরা ফিরে যাবো। (বাকারা ২৮৫) | বিলাল ভষ্ঠ ২৪
— পৃষ্ঠা ১৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।