Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017535-00|) দিকে সাধারণভাবে মানুষের মনোযোগ আকৃষ্ট হয় না, যেমন করে মানুষ এসব বিষয় বুঝতে যত্ুবান হয় না, তেমনি মানুষের দৃষ্টি এসব কিছু দেখতেও সক্ষম নয় এবং তার নযরে এসব এক সাথে ধরাও পড়ে না। এসব কিছুর জ্ঞান একমাত্র আল্লাহর ভান্ডারেই বর্তমান রয়েছে, যিনি সব কিছু দেখেন, সব কিছু তীর নিয়ন্ত্রণে রয়েছে এবং সব কিছুর হেফাযতও একমাত্র তিনিই করেন। মানবীয় চিন্তা শক্তি যেমন করে এসব দৃশ্যের মর্ম বুঝতে পারে না, ফলে এর থেকে শিক্ষাও নিতে পারে না, তেমনি তাদের দৃষ্টিও এই সব কিছু দেখতে পারে না, আর এর ফলে তার চিন্তার মধ্যে কোনো বিপ্রবী পরিবর্তনও দেখা দেয় না, এসব কিছু একসাথে দেখা, জানা, বুঝা ও হেফাযত করা একমাত্র আল্লাহরই কাজ। তীর কাছে ছোট-বড়, তুচ্ছ ও গরুত্পূর্ণ, গোপন প্রকাশ্য, জানা অজানা, দূর নিকট সবই সমান । আর মানুষের মধ্যে যারা নিজেদের বুদ্ধি বিবেকের সদ্ধবহার করে তারা ভালো কহে বুঝতে পারে মানুষের কল্পনাশক্তির সীমা কতোটা এবং কতোটুকুই বা সে অনুভব করতে সক্ষম, আর তারা তাদের মানবীয় অভিজ্ঞতা থেকে এধরনের দৃশ্য থেকে অনেক কিছু জানতে পারে । অবশ্যই এ দৃশ্য মানুষের অন্তরে আর কোনো সন্দেহ থাকতে দেয় না, যেন অনেক বাস্তব উদাহরণ ও মনের যাবতীয় দবিধাদবন্দ দূর করে দেয় । আর এর পরও যারা সন্দেহ পোষণ করতে থাকে, তাদের পক্ষে মানুষের সকল কথাকে পুনরায় নিবিষ্ট মনে চিন্তা করা দরকার, যাতে করে তারা সকল কিছুর মুলে যে কার্যকারণগুলো রয়েছে তা অনুধাবন করতে পারে । এই আয়াতটি এবং কোরআনের আরও বহু আয়াত থেকে কোরআনের উৎস সম্পর্কে তৃপ্তির সাথে জানা যায়। এমনি করে ভাষার সৌন্দর্যের দৃষ্টিকোণ থেকে যদি আয়াতটির তাৎপর্য খেয়াল করি, ত তাহলে আমরা এক অসাধারণ সাহিত্য সৌন্দর্যের সন্ধান পাই যা মানুষের কোনো কাজকে এমন চমৎকারভাবে কেউ কোনোদিন তুলে ধরতে পারেনি আর কোনোদিন পারবেও না । তাই আন্রাহ “আর তীর কাছেই রয়েছে গায়েবের (অজানা-অচেনা ভান্ডারের) চাবিকাঠি যার খবর তীর কাছে ছাড়া আর কারো কাছে নাই ।' অর্থাৎ দৃষ্টির অন্তরালে যে অজানা রহস্য রয়েছে তার মধ্যে রয়েছে অফুরন্ত সম্ভাবনা এবং অনাদিকালে সংঘটিতব্য সাফল্যের গভীর ও সীমাহীন আশা । এ আশায় বুক বেঁধে মোমেন পাড়ি জমায় অকুল সাগরে, মহাশূন্যে, অন্তরীক্ষে সে পথ চলতে থাকে নিরন্তর ভাবে । অতীতে বর্তমানে ও ভবিষ্যতে এমনি করে চলে জীবন সং্ামে ঝাঁপিয়ে পড়া মানুষের অভিযান । দেখুন এরশাদ হচ্ছে, “আর জলেস্থলে যেখানে যা কিছু আছে তিনি তা সবই জানেনা । সর্বত্রই রয়েছে আশা আকাংখা পূরণের অফুরন্ত সম্ভাবনা, যা আল্লাহর মঞ্জুর হলেই পূরণ হতে পারে। এ সম্তাবনা যে কতো প্রশস্ত এবং কতো ব্যাপক তা নিরূপণ করা মানবীয় সাধ্যের বাইরে । এসব সম্ভাবনার মধ্যে লুকিয়ে রয়েছে, পর্দার আড়ালে অবস্থিত বিশাল এক রহস্য-ভান্ডার। তাই আন্নাহ তায়ালা বলছেন, “যখন যে পাতাটিই গাছ থেকে ঝরে পড়ে, তা অবশ্যই তার জানা আছে।" তিনিই জানেন মৃত্যু ও ধ্বংসের জন্যে উথ্থিত যে কোনো শব্দকে, তিনি জানেন ওপর থেকে নীচের দিকে পতন বা অবতরণ প্রতিটি জিনিস সম্পর্কে, জানেন তিনি মৃত্যু থেকে অদৃশ্য হয়ে যাওয়ার পর্যায়গুলোকে।

— পৃষ্ঠা ১৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।