110010://1519111801-$/010101535-00|) পৃথিবীর যে কোনো অংশে কোন গাছের কোন পাতাটি পড়ছে তার হিসাবও আল্লাহর কাছে রয়েছে। আর এই কারণেই যে ইচ্ছাই মানুষ করুক না কেন, আর কোনো বিষয়ের যে অর্থই সে করতে চাক না কেন, তা মহান আল্লাহ রব্বুল আলামীনের অবশ্যই জানা আছে। যে পাতাটিরই পতন ঘটুক না কেন, যিনি নিনিযি হিরন হরর | কোনো উদ্দেশ্য রয়েছে। “আর মাটির অন্ধকারে যে দানা কণাটি লুকিয়ে আছে' চা? পে চিন্তাস্সোতে কী পরিবর্তন আসে? অবশ্যই ওই লুক্কায়িত দানা কণার উন্মেষ থেকে মানুষ একটি সুক্ষ জ্ঞান হাসিল করতে সক্ষম হয়, আর তা হচ্ছে, পৃথিবীর পেটের মধ্যে লুকিয়ে থাকা ওই দানাকণাগুলোর মধ্যে নিহিত বৃক্ষরাজির সম্ভাবনা নির্দিষ্ট সময়ে উপযুক্ত সহায়তার অপেক্ষায় দিন গুণতে থাকে । ওই দানা কণাগুলো থেকে বৃক্ষরাজি বেরিয়ে আসার জন্যে উপযুক্ত সুযোগের ব্যবস্থা যেমন আল্লাহ তায়ালাই করেন, তেমনি এক ফোটা শুক্রবীজ থেকে মানুষকে আল্লাহ তায়ালাই যে পুর্ণাংগ মানুষ রূপে আত্মপ্রকাশ করার সুযোগ করে দেন- একথা মানুষ চিন্তা করুক, বৃঝুক এবং এ গিয়ে তার প্রদত্ত নেয়ামতগুলোর সদ্ধবহার করুক, নিজে ব্যবহার করুক এবং তার মনিবের হুকুমে অপরকেও সেই নেয়ামত থেকে ভাগ দিক এটাই তার কাছে আল্লাহর দাবী । নিজেদের অস্তিত্বের মধ্যে বর্তমান এই রহস্যের প্রতি সে যদি খেয়াল না করে এবং চিন্তাভাবনার মাধ্যমে অর্জিত জ্ঞানকে সে যদি কাজে না লাগায়, তাহলে সে নিজেরই ক্ষতি করবে, অপমান করবে তার অস্তিত্কে এবং চরম অকৃতজ্ঞ বলে সে সবার কাছেই নিন্দিত হতে থাকবে । সুতরাং মাটির অন্ধকারাচ্ছন্ন গহবরে লুকিয়ে থাকা বীজগুলোর মহা মহি-রূপে আত্মপ্রকাশের এই সব দৃশ্য মানুষকে তার সৃষ্টিকর্তার অস্তিত্ব ও তার ক্ষমতা সম্পর্কে জানতে ও বুঝতে অবশ্যই এক অনবদ্য ভূমিকা পালন করে। | তবে, এটা অবশ্যই ঠিক, ব্যস্তবাগীশ এই মানুষ সাধারণভাবে ওই ঝরে পড়া পাতাগুলোর দিকে গভীর দৃষ্টিতে তাকায় না, খেয়াল করে দেখে না পৃথিবীর পেটের মধ্যে লুকিয়ে থাকা ] বীজগুলো থেকে বিশেষ সময়ে ও বিশেষ প্রক্রিয়ায় সুন্দর ও সুবিশাল বৃক্ষরাজির বেরিয়ে আসার ক্রমধারার দিকে, চিন্তা করতে চায় না অকৃতজ্ঞ মানুষ ভেজা ও শুকনা, প্রানীও নিজীব বস্তু নিচয় থেকে তারা কি কি উপকার কেমন ভাবে লাভ করে, এমনকি এটাও তারা বুঝতে "চায় না যে, যা ঘটছে এবং সৃষ্টি প্রক্রিয়ার এই ক্রমোন্নতি ও বিকাশ- এসব কিছু আকস্মিকভাবে সংঘটিত হয় না, | বরং সর কিছুই পূর্ব পরিকল্পনা অনুযায়ী ঘটে চলেছে এবং সব কিছুর ব্যাপারে পূর্বে-গৃহীত সিদ্ধান্তগুলো সুরক্ষিত এক কেতাবে লিপিবদ্ধ রয়েছে, রয়েছে আমাদের দৃষ্টির অন্তরালে সংরক্ষিত এসব কিছু কার ইচ্ছায়- কার নিয়ন্ত্রণে সংঘটিত হচ্ছে? কে এগুলোকে চালাচ্ছে? ভূধরে, সাগরে, অন্তরীক্ষে যেখানে যা কিছু আছে, সব কিছু এ কথাই জানাচ্ছে, যার মালিকানায় এসব কিছু গতিশীল রয়েছে তিনিই সর্বশক্তিমান আল্লাহ তায়ালা! তার কাছে ছোট বড়, তুচ্ছ গুরুগন্তীর ও গুরুতৃপূর্ণ, গোপন ও প্রকাশ্য, জানা অজানা এবং কাছে ও দূরে সবই সমান। এসব দৃশ্য চিন্তাশীল দৃষ্টির সামনে খুলে রেখেছে গভীর অর্থব্যঞ্জক সুবিশাল ও সুপ্রশস্ত এক দিগন্ত। পৃথিবীর যে কোনো গাছের প্রতিটি পাতা পৃথিবীর নানা স্তরে অবস্থিত গভীর গহ্বরে লুকিয়ে থাকা বিলম্বে ও পর্যায়ক্রমে সংঘটিতব্য এবং ক্রমবর্ধমান সজীব নিজীবি, ভেজা ও শুকনা সব কিছুর মধ্যেই আল্লাহকে জানার ও বুঝার অসংখ্য নিদর্শন রয়েছে। যেমন করে এসব দৃশ্যের
— পৃষ্ঠা ১৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।