Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017535-00|) এই ছোন্টর আয়াতটির মধ্যে যে কথাটি বলা হয়েছে সেদিকে না তাকিয়ে দিগন্তব্যাপী জানা অজানা, উপস্থিত অনুপস্থিত সব কিছুকে সামনে নিয়ে মানুষ যতো চিন্তাই করুক না কেন সে দেখতে পাবে যে আল্লাহর সৃষ্টির নিয়মের বাইরে কোনো কিছুই চিন্তা করতে পারেনি, বরং সে যদি খেয়াল করে তাহলে দেখতে পাবে প্রতিনিয়ত তার সমগ্র আবেগ অনুভূতি দিগন্তব্যাপী প্রাকৃতিক দৃশ্যাবলী, সুউচ্চ গিরি পর্বত ও সুপ্রশস্ত উপত্যকাভূমির সব কিছু নিশিদিন প্রকম্পিত করে চলেছে, আর তখন তার মনমগয নিজ অজান্তেই ফিরে আসবে, অথবা নিজ অজান্তেই ফিরে আসতে চাইবে অতীত, বর্তমান ও ভবিষ্যতের রহস্যাবৃত সেই সব তথ্যের দিকে যা সকল কিছুর গভীরে লুকিয়ে রয়েছে, যার চাবিকাঠি একমাত্র আল্লাহর হাতেই নিবদ্ধ এবং এসব কিছুর মধ্যে নিহিত রহস্যরাজি একমাত্র তারই জানা । স্থলভাগের অজানা কন্দরে এবং গহীন সাগরের অজানা গভীরে যা কিছু বিচরণ করছে তা একমাত্র আল্লাহরই জানা । বিশ্ব চরাচরে গাছগাছালির অভ্যন্তরে অসংখ্য পত্ররাজি একমাত্র তার হুকুমেই ঝরে পড়ে, তিনি ছাড়া এসবের সংখ্যা কেউ জানে না। এখানে ওখানে এবং দূর দূরান্তে যে পাতাটিই পড়ুক না রেন সবই তীর সর্বব্যাপী নযরে রয়েছে। পৃথিবীর অন্ধকার বুকে যে বীজটি সংগোপনে অবস্থান করছে তাও তিনি দেখছেন এবং কোনো কিছুই তীর নযরের বাইরে নেই। এই সুপ্রশস্ত ধরাধামে ছড়িয়ে ছিটিয়ে থাকা জীবন্ত মৃত সব কিছুর ওপরেই তীর তদারকী দৃষ্টি নিবদ্ধ হয়ে রয়েছে। মহা মহিম আল্লাহর মহা জ্ঞানের আওতার বাইরে কোনো কিছুই সরে যেতে পারে না। আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালার সুবিশাল এই সাম্রাজ্যের রহস্য চেতনা বিদগ্ধ বিশেষজ্ঞদেরও মাথা ঘুরিয়ে দিতে চায় । মহা এ সাম্রাজ্যের অস্তিত্ব কতো কাল থেকে আছে তার কোনো সীমা শেষ নাই, কতো বিশাল এর বিস্তৃতি তা নিরূপণ করতে মানবীয় বুদ্ধি অক্ষম । কেউ কোনো দিন দেখেনি, দেখতে পারে না এর গভীরতা কতো-এসব কিছুর রহস্য পর্দার আড়ালেই রয়ে গেছে চিরদিন ..... সুবিস্তীর্ণ এ সাম্রাজ্যের কিনারাগুলো ছড়িয়ে রয়েছে কতো দূর দিগন্তে কেউ তা কল্পনাও করতে পারে না, অথচ এসব কিছুকেই আল্লাহ তায়ালা মাত্র কয়েকটি শব্দের বন্ধনী দ্বারা প্রকাশ করেছেন। | এসবই হচ্ছে আল্লাহ পাকের অত্যাশ্চর্য রহস্যরাজি। আর যতো বারই এবং যে ভাবেই আমরা এই ছোট্ট আয়াতটির দিকে তাকাই, ততোবারই আমরা এর মধ্য থেকে নিত্য নতুন রহস্যের সন্ধান পাই, যা আমাদেরকে আল কোরআনের উৎসের কথা জানাতে থাকে । আমরা আলোচ্য আয়াতের মধ্যে ব্যক্ত বিষয়ের একটি দিকই শুধু দেখতে পাই, কিন্তু এ পাক কালামের দিকে প্রথম দৃষ্টি পড়তেই আমাদের কাছে ধরা পড়ে যে, এগুলো কোনো মানুষের কথা নয়, মানব প্রকৃতির কথার কোনো ছাপ এর মধ্যে নেই। এধরনের কোনো কথা যখন মানুষ বলে, তখন সে কথার মধ্যে দেখা যায় মানুষের বোধগম্য কোনো বিষয়কে কেন্দ্র করেই সে কথা বলে এবং সে কথার মধ্যে নিহিত জ্ঞান মানুষের বোধসীমার মধ্যেই থাকে । সেখানে এই সব দিক দিগন্তের অজানা রহস্যরাজির কথা বলা হয় না । মানুষের চিন্তার ক্ষেত্র ও চিন্তা শক্তি এবং সেই অনুযায়ী যে কাজই সে করতে চায় তার একটা সীমা অবশ্যই আছে। মানুষ চিন্তা ভাবনা করেই কোনো কাজের সিদ্ধান্ত নেয়, কিন্তু পৃথিবীর যে কোনো অংশেই কোনো গাছ থেকে যেমন কোনো পাতা আল্লাহর হুকুম ছাড়া পড়ে না, তেমনি মানুষের চিন্তার পেছনেও আল্লাহর ইচ্ছা সর্বদা কার্যকর রয়েছে। আল্লাহর ইচ্ছা ব্যতীত মানুষের অন্তরে কোনো চিন্তার উদ্বেকও হতে পারে না, আর | ৬ সুতা আম্প শবানস্সা্ম___ __ _ (১৮১০ _____ পানা ৭ মহিষ ২

— পৃষ্ঠা ১৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।