Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017535-001) আর মহান আল্লাহ সত্যই বলেছেন । মানুষের মাঝে অবশ্যই কিছু মহৎ গুণাবলী ও উঁদার্য রয়েছে তবুও অনেক সময় কঠিন পরিস্থিতির স্বীকার হয়ে তার হৃদয় সংকীর্ণ হয়ে যায় এবং এরপর তার আত্মা যেন কণ্ঠনালী পর্যন্ত পৌছে যেতে চায়। এরপর সে যখন আল্লাহর দিকে তাকায় তখন মহান সে সন্ত্াকে সে যেন বাস্তব চোখে দেখে যে তিনি তাঁর কর্তৃতৃ, খাদ্য খাবার ও পানীয় সব কিছু স্বাভাবিকভাবেই দিয়ে যাচ্ছেন, বর্ষণ করছেন তার রহমতের অবিরাম বারিধারা এবং তার জন্যে খুলে দিচ্ছেন তার মেহেরবানীর সকল দুয়ার ৷ এমতাবস্থায় মানুষ আবু বকর (রা.)-এর মতোই বলে উঠে, যেখন মোশরেকরা তীকে ভীষণভাবে প্রহার করছিলো তখন তিনি হয়রান হয়ে বলে উঠেছিলেন) হে আমার রব, কোন্‌ জিনিস আপনাকে এখনও ধৈর্য ধরতে উদ্বুদ্ধ করছে, হে আমার প্রতিপালক, কিসে আপনাকে এখনও সহ্য করাচ্ছে! এসময়ে তাকে এমনভাবে মারা হচ্ছিলো যে তার চোখ তার নিজের নাকটিও দেখতে পাচ্ছিলো না, সেই অবস্থায় তার মুখ দিয়ে একথাগুলো বের হচ্ছিলো এখানে বিশেষ ভাবে লক্ষ্য করার বিষয়, এতো কঠিন অত্যাচারের মধ্যেও তার মধ্যে আল্লাহ তায়ালা সম্পর্কে হতাশা দেখা দেয়নি, তবে তিনি হয়রান হয়ে যাচ্ছিলেন তার এক বান্দাকে এমনি করে পিটানো হচ্ছে এটা পরম করুণাময় আল্লাহ কি করে সহ্য করছেন! এটাই হচ্ছে একমাত্র আল্লাহর সহনশীলতা আর. এমনই সময়ে তিনি এমন ধীর গতিতে তাদের দিকে এগিয়ে যান যে তারা টেরই পায় না। “আর আল্লাহ তায়ালা যালেমদেরকে ভালো করেই জানেন ।” তিনি জেনে বুঝেই তাদেরকে টিল দেন এবং কোনো বিশেষ কারণেই তাদেরকে সময় দিয়ে থাকেন। যেসব কদর্য কাজ তারা করছে তার সমুচিত জবাব সংগে সংগে দেয়ার ক্ষমতা তার থাকা সত্তেও তিনি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সহ্য করে থাকেন । ওই সময় সীমা পার হয়ে গেলেই তাদের ওপর তিনি ভীষণ বেদনাদায়ক আযাব নাধিল করেন । আল্লাহ জ্ঞানের পর্রিখি যালেমদের সম্পর্কে আল্লাহ তায়ালা কতোটুকু অবগত সে বিষয়ে জানাতে গিয়ে এবং তার সার্বভৌমত্বের বিবরণ দান প্রসংগে এখন এক বিশেষ আংগিকে কিছু নতুন কথা আসছে যাকে তুলনাহীন এক বর্ণনা বলা যায়। আর তা হচ্ছে, আন্মাহর সর্বব্যাপী জ্ঞানসীমার মধ্যেই রয়েছে সকল গোপন রহস্য । তিনিই তীর জ্ঞান দ্বারা সব কিছু পরিচালনা করেন এবং তীর চালিত সুদূর প্রসারী তীর সুনির্দিষ্ট লক্ষ্য ভেদ করে চলেছে । তাই এরশাদ হচ্ছে, কোথায় কী আছে তিনিই সে সব কিছু জানেন। তার অজান্তে গাছের একটি পাতাও পড়ে না, আল্লাহর সীমাহীন জ্ঞান ভান্ারের বর্ণনার এই হচ্ছে একটি অনুপম দিক। পৃথিবীর কোনো স্থানে ও আকাশের কোথাও কোনো দিন তার সমকক্ষ কেউ ছিলো না এবং কোনো দিন হবেও না। এমনি করে স্থল ভাগে এবং পানিভাগে, পৃথিবীর অভ্যন্তরে এবং মহা শূন্যলোকে, জীব জগতে এবং নিজীবি পদার্থে, কোনো আর্্দতার মধ্যে এবং শুকনা জিনিসে, কোথাও এমন কিছু নেই যা তিনি জানেন না। আমাদের সাধারণ মানবীয় বুদ্ধির নিরিখেও যদি আমরা চিন্তা করি, তাহলে দেখতে পাবো আল কোরআনের মধ্যে বর্ণিত আল্লাহর শক্তি ক্ষমতার কোনো তুলনা কোথাও নাই। এর পরও মানুষ নিজ খেয়াল খুশী মতো আল্লাহর চিত্র আঁকতে চায়, অসীম সে সত্ত্বীকে সীমার মধ্যে এনে বুঝতে চায়, কি আজব এই প্রবণতা ।

— পৃষ্ঠা ১৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।