11010://1519111801-$/0101017535-00|) “যে সব বিষয়ে তোমরা ব্যস্ততা দেখাচ্ছো সে বিষয়ে আমার কোনো ক্ষমতা নাই । হুকুম বা ফয়সালা দেয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর হাতেই রয়েছে। তিনি সুস্পষ্টভাবে সত্যকে বর্ণনা করছেন এবং তিনিই সর্বোত্তম ফায়সালা দানকারী ।' অলৌকিক ক্ষমতার নিদর্শন বা মোজেযা এসে যাওয়ার পরও যদি তারা ঈমান না আনে, তাহলে তাৎক্ষণিকভাবে তাদের ওপর 'আযাব নাযিল হয়ে যাওয়া” অবধারিত হয়ে যায়, আর এই আযাবের ফয়সালা এবং বাস্তবে আযাব নাধিল করার ক্ষমতা একমাত্র আল্লাহর ৷ সুতরাং, একমাত্র তিনিই যাবতীয় শক্তির মালিক এবং নিজ দায়ায়ই তিনি তীর বান্দাদের কাছে যথাযথভাবে সত্য কথাটি বর্ণনা করেন এবং এই সত্য কথাটির খবরও সঠিক সময়েই দান করেন, আর একমাত্র তিনিই সত্যের পথে আহ্বানকারী ও অস্বীকারকারীদের মধ্যে চূড়ান্তভাবে মীমাংসা করে দেন। এই সব ক্ষমতা একমাত্র তার হাতেই নিবদ্ধ, এসবের মধ্যে-হস্তক্ষেপ করার অধিকার তার সৃষ্টির মধ্যে কাউকে তিনি দেননি । তাই, রসূল (স.)-ও পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছেন যে এসব ক্ষমতা তার হাতে নাই, আর আল্লাহর বান্দাদের ওপর কী ফয়সালা দেয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত দেয়ার ক্ষমতা একমাত্র তার । এ বিষয়ে কোনো বান্দাকেই তিনি কোনো ক্ষমতা দেন নাই। এটি একমাত্র তার সার্বভৌম ক্ষমতার আওতাভুক্ত জিনিস এবং এটি তার সার্বভৌম ক্ষমতার অন্যতম বৈশিষ্ট্য । রসূল নয়। তার দায়িত্ হচ্ছে মানুষের কাছে আল্লাহর বানী পৌছে দেয়া ও জাহান্নামের আযাব থেকে সতর্ক করা, কোনো অলৌকিক ঘটনা ঘটানোর বা কোনো কিছুর চূড়ান্ত ফয়সালা দান করার ক্ষমতা তীর নাই। আর এরপর আল্লাহর ক্ষমতা থেকে তাকে বঞ্চিত করার বা তার উপর কর্তৃতৃ করার কোনো ক্ষমতা কোনো বান্দার নেই। এরপর আল্লাহ তায়ালা নির্দেশ দিচ্ছেন যেন মানুষ তাদের জ্ঞান ও বুদ্ধির প্রকৃত সদ্যবহার করে এবং যে কোনো বিষয়ের চূড়ান্ত দলীল আল্লাহর কাছ থেকেই গ্রহণ করে। সে ভালো করে যেন বুঝে নেয় যে এসব কথা আন্নাহর কাছ থেকেই এসেছে, কাজেই কোনো কিছু ত্যাগ করতে হলে আল্লাহর মর্জি মতোই তা ত্যাগ করতে হবে। বিশেষ ক্ষমতা প্রদর্শন বা এমন অলৌকিক কোনো কিছু দেখানো, যা দেখানোর পর.রসূলকে অমান্যকারীদের ওপর সংগে সংগে আযাব নাধিল হওয়া অবধারিত. হয়ে যায়, এ ধরনের কোনো ক্ষমতা ব্যবহার করা যদি তার (নবীর) নিজের এখতিয়ারে থাকতো, তাহলে অবশ্যই তিনি নিজ ইচ্ছামত ওই ক্ষমতা দেখিয়ে দিতেন, আর তখন ওই মোজেযাকে অমান্যকারীদের ওপর সংগে সংগে আসমানী আযাব অবশ্যই এসে যেতো! কিন্তু, যেহেতু এটি নিরংকুশভাবে আল্লাহর ক্ষমতা, তাই তিনি তাদের প্রতি দরদী হয়েই ওই কঠিন আযাব তাদের ওপর নেমে আসুক, তা চাননি এবং এই জন্যেই আন্রাহ তায়ালা নবী মোহাম্মদ (স.)-কে পূর্বের নবীদের আমলের মতো চাক্ষুষ ও সম্তা কোনো মোজেযা বা অলৌকিক ক্ষমতা দান করেননি । যদি আল্লাহ তায়ালা শেষ নবী সে.)-এর আমলে অনুরূপ কোনো মোজেযা পাঠাতেন আর মোশরেকরা তা অমান্য করতো, তাহলে অবশ্যই পূর্বের মতো কঠিন ও ধ্বংসাত্মক আযাব সংগে সংগেই নাধিল হয়ে যেতো । এরশাদ হচ্ছে, “বলো, তোমরা যার জন্যে ব্যস্ত হচ্ছো তা যদি আমার সাধ্যের মধ্যে থাকতো, তাহলে তো আমার ও তোমাদের মধ্যে চূড়ান্ত ফয়সালা হয়েই যেতো; আর আল্লাহ তায়ালা যালেমদেরকে ভালো করেই জানেন।” অবশ্যই মানুষের ধৈর্য -সহ্য ও প্রতীক্ষার একটি বিশেষ সীমা আছে, ওই সীমার বাইরে চলে গেলে কোনো মানুষই এই ধৈর্য ধরতে পারে না বা প্রতিপক্ষকে সময় দিতে পারে না। একমাত্র আন্মাহ তায়ালাই অসীম ধৈর্যশীল, তার সহনশীলতারও কোনো সীমা-শেষ নাই। তিনিই মহাশক্তিমান।
— পৃষ্ঠা ১৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।