110010://1519111801-$/0101017595-00|) প্রতিক্রিয়ায় যে বাধা বিপত্তি বিপদ আপদ ঘাত প্রতিঘাত আসবে, এই দাওয়াত গ্রহণকারী ছোট দলটিকে তা সহ্য করার জন্যে উৎসাহিত করলেন। কিন্তু কেন? আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালা কিছুতেই তীর রসূল ও তার সংগী সাথীদেরকে কখনো কষ্ট দিতে চান না। আসলে, আল্লাহ তায়ালা জানেন, দ্বীন প্রতিষ্ঠার পথ ওইটি-নয়। রোমের তাগুত (আন্মাহদ্বোহী শক্তি) এবং পারস্যের তাগুতী শক্তিকে আরব তাগৃতদের দ্বারা তিনি পরাভূত করতে চাননি কারণ তাগুতরা সবাই একই প্রকার তাগৃত! পৃথিবীর মালিক একমাত্র আল্লাহ তায়ালা । এজন্যে এ পৃথিবীকে একমাত্র আল্লাহ্র জন্যেই মুক্ত করতে হবে । আর আল্লাহর এ বিশ্বকে যুক্ত করতে হলে কালেমায় “লা-ইলাহা ইন্রান্লাহ'-র ঝান্ডা-কে বুলন্দ করতে হবে। সুতরাং পথ এটা নয় যে, রোমান তাগুত ও পারসিক তাগুতদের হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়ে আরব তাগুতদের হাতে তুলে দেয়া হবে । তাগুত বা আল্লাহদ্রোহী শক্তি সবাই সমান অপরাধী ও মানুষের জন্যে সবাই সমান ক্ষতিকর । নিশ্চয়ই মানুষ একমাত্র আল্লাহরই প্রিয় বান্দা । কিন্তু লা-ইলাহা ইন্লান্নাহ- এর পতাকা সমুন্নত না হওয়া পর্যন্ত মানুষ কিছুতেই এক আল্লাহর বান্দা হতে বা থাকতে পারে না। কালেমায় লা-ইলাহা ইন্লাল্লাহ'র অর্থ আরবী ভাষাভাবীরা এটিই বুঝে যে, “আল্লাহ ছাড়া আর কেই শাসন ক্ষমতার অধিকারী নয় এবং মানুষের জীবনের জন্যে আইন কানুন দেয়ার একচ্ছত্র মালিকও একমাত্র আল্লাহ তায়ালাই। কারো ওপর কারো কোনোই ক্ষমতা নেই। কারণ সকল ক্ষমতার একমাত্র মালিক আন্মাহ তায়ালা । আর ইসলামের দৃষ্টিতে মানুষের মধ্যে জাতীয়তা একমাত্র বিশ্বাসের ভিত্তিতেই গড়ে উঠতে পারৈ। ঈমানের ভিত্তিতে গড়ে ওঠা এ শ্রেণী ও রংয়ের মানুষ এক । এটিই হচ্ছে সঠিক পথ । রসূলুল্লাহ (স.) এই জীবন ব্যবস্থা নিয়েই প্রেরিত হয়েছিলেন এর আগে আরব সমাজ স্থাপন করেছিলো সম্পদ ও ইনসাফ বিতরণের ক্ষেত্রে এক নিকৃষ্ট দৃষ্টান্ত । অতি অল্প কিছু সংখ্যক লোকের হাতে সম্পদ ও ব্যবসা কুক্ষিগত হয়েছিলো, যারা সূদের ব্যবসা করে তাদের ব্যবসা ও সম্পদকে বহু বহুগুণে বাড়িয়ে ফেলেছিলো এবং সমাজের বৃহত্তম জনগোষ্ঠী ছিলো কপর্দকহীন- দু একখানি রুটির কাংগাল। ক্ষুধার জ্বালায় তারা ছিলো জর্জরিত । আর সম্পদের মালিক যারা । তারাই ছিলো আভিজাত্য ও মান সন্ত্রমের অধিকারী । তারা একাধারে পুঁজিরও পাহাড় গড়ে তুলেছিলো এবং মান-সন্ত্রম ও সর্ব প্রকার মর্যাদার অধিকারীও তারাই ছিলো। হাঁ, মহানবী (স.)-এর হাতে ছিলো একতার সুদৃঢ় পতাকা, যা উত্তেলন করে তিনি এই সব মিথ্যা আভিজাত্যের ধ্বাজাধারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারতেন এবং জনগণের মধ্যে মধ্যে বিতরণের জন্যে মানুষকে ডাক দেয়ার যোগ্যতা ও ক্ষমতাও অবশ্য তীর হাতে ছিলো । সেদিন রসূল (স.) যদি সত্য সত্যই মযলুম জনতাকে এইভাবে ডাক দিতেন, তাহলে আরব সমাজ দু'ভাগে বিভক্ত হয়ে যেতো । এদের মধ্যে বেশীর ভাগ লোকই তার ডাকে সাড়া দিতো এবং বিজয়ী হয়ে যেতো । এই ভাগের লোকেরা সম্পদ ও সন্ত্রমের মোকাবেলায় দ্বীন ইসলামের নতুন এই দাওয়াতের সাথেই থাকতো, তবু “লা- ইলাহা ইন্্রাল্লাহ'- র দাওয়াত সবাই সম্মিলিত ভাবে থহণ করতে পারতো না এবং বিচ্ছিন্ন এই গোত্রসমূহের কাছে সামগ্রিক ভাবে এ দাওয়াত গ্রহণযোগ্যও হতো না। আবার এমনও বলা হয়েছে যে, মোহাম্মদ (স.)-এর ব্যবহার এতই সুন্দর ছিলো যে, ওই অবস্থায় সংখ্যাধিক্য লোক ইসলাম গ্রহণ করার পর অল্প কিছু সংখ্যক পিছিয়ে থাকা লোকও ধীরে ধীরে তাঁর নেতৃত্ব মেনে নিতো এবং তাঁর নেতৃত্ সহজেই সামধিকভাবে প্রতিষ্ঠিত হয়ে যেতো।
— পৃষ্ঠা ১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।