, 1100://1519510101-0101017555-0017 ॥ ) ও জ্ঞানী-গুণী বলে পরিচিত এবং যাদের কথামত সমাজের লোকেরা উঠা বসা করে। তারা যেগুলোকে ভালো বলে সেগুলোর ব্যাপারে সাধারণত কেউ দ্বিমত করেনা, আর এই জন্যেই তাদের সর্বনামে 'আল্লাধীনা” ব্যবহার করা হয়েছে। | আর এই অর্থটিই তৎকালীন অবস্থার প্রেক্ষিতে এক দিক দিয়ে সম্পূর্ণ বাস্তবসম্মত, আর ইসলামী পরিভাষায়ও এই অর্থ পুরোপুরি উপযোগী । বাস্তব অবস্থা তখন এটাই ছিলো যে, মোশরেকরা শুধু কিছু ছবি ও মূর্তির পূজা করতো না, বরং তারা জ্বিন, ফেরেশতা ও কোনো কোনো মানুষকে প্রচুর ক্ষমতার অধিকারী মনে করতো এবং এইভাবে তাদেরকে তারা আল্লাহর ক্ষমতায় অংশীদার করে ফেলতো ৷ মানুষকে আল্লাহর ক্ষমতায় এইভাবে অংশীদার মনে করতো যে সমাজ ও সমাজের ব্যক্তিবর্গের জন্যে তাদেরকে আইন তৈরি করার অধিকারীও মনে করতো । তাদের নির্ধারিত সমাজ পরিচালার পদ্ধতিকে তারা চূড়ান্ত ও নির্ভুল বলে মেনে নিতো এবং বিনা শর্তে তাদের আনুগত্য করতো । এমনকি তাদেরই কথামতো তাদের বিবাদ বিসংবাদের মীমাংসাও করতো । এবার আমরা মানুষের আইন তৈরি করার অধিকারকে ইসলামী পরিভাষায় খতিয়ে দেখি । এ কাজটিকে ইসলাম শেরক বলে গণ্য করে এবং এ কাজের ব্যাখ্যা দিতে গিয়ে ইসলাম বলে যে, মানুষের বিভিন্ন কাজের ফয়সালা দিতে গিয়ে মানব বুদ্ধির ব্যবহার করা আল্লাহর ক্ষমতায় ভাগ বসানোর শামিল এবং নিজেদেরকে অসীম ক্ষমতার অধিকারী মনে করা বুঝায়, বরং এর দ্বারা নিজেদেরকে আল্লাহর দোসরই বানানো হয় । আর আল্লাহ তায়ালা এ কাজটিকে তেমনি নিষিদ্ধ করেছেন যেমন ছবি ও মূর্তিকে সেজদা বা পূজাকে নিষিদ্ধ ঘোষণা.করেছেন। আসলে ইসলামের দৃষ্টিতে উপরোক্ত উভয় কাজকে একই প্রকারের বলে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ আল্লাহর সাথে শরীক করা এবং আল্লাহ ছাড়া অন্যদেরকে সাহায্যের জন্যে ডাকা একই প্রকারের অপরাধ । আক্লৌকিকভাব ক্ষমতা আস্ুজলদেকল দয়া হ্কজলি এরপর আসছে আয়াতে উল্লেখিত দ্বিতীয় বিষয়টির পর্যালোচনা যা প্রথমটির সাথে ওতপ্রাতভাবে জড়িত । প্রথমটির জন্যে দ্বিতীয়টি সম্পূরকও বটে! এরশাদ হচ্ছে, “বলো, অবশ্যই আমি আমার রবের পক্ষ থেকে আসা স্পষ্ট দলীল প্রমাণ নিয়েই আমার দায়িত্ পালনে ব্রতী রয়েছি, অথচ তোমরা এই দাওয়াতকে ভ্রান্ত দাবী করে প্রতিহত করার চেষ্টা করে চলেছো। যে জিনিসের দাবী তোমরা করছো তার কিছুই আমার কাছে নেই। হুকুম দেয়ার মালিক একমাত্র আল্লাহ, তিনি হক কথাগুলো বিস্তারিতভাবে জানাচ্ছেন এবং তিনিই সর্বোত্তম ফয়সালা দানকারী” ৷ এটি হচ্ছে নবী (স.)-এর প্রতি মহান আল্লাহ্র নির্দেশ, যেন তিনি ওই মোশরেকদের কাছে স্পষ্ট ভাবে তীর দৃঢ় বিশ্বাসকে তুলে ধরেন যারা তাদের রবকে অস্বীকার করছিলো । তাদের কাছে | গ্রহণযোগ্য যুক্তি প্রমাণ সহ তুলে ধরতে ও তাদের অন্তরের গভীরে বিশ্ব পালক আল্লাহর অনুভূতিকে জাগ্রত করে দেয়ার জন্যে তিনি তার নবীকে হুকুম দিচ্ছেন, তার অস্তিত্ব, তার একত্ব এবং তার নবীর কাছে ওহী প্রেরণের কথা জানিয়ে দেয়ার জন্যেও হুকুম দেয়া হয়েছে। নবী রসূলরা আল্লাহর পক্ষ থেকে, তাদের রবের পক্ষ থেকে দেয়া যে চেতনা পেয়েছেন তার আলোকেই বলিষ্ঠ কণ্ঠে আন্মাহর ক্ষমতার কথা ঘোষণা দিতে এবং সর্বপ্রকার ব্যাখ্যা দিতে বলেছেন যা তাদেরকে আল্লাহ তায়ালা সম্পর্কে বুঝতে সাহায্য করে। আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালার সার্বভৌমত্ব ও কর্তৃতৃ সম্পর্কে অন্য আয়াতে নূহ (আ.)-এর যবানীতে আল কোরআন বলছে, ভক্ছলালাল জানল তিন ন্দ্দন কলকল বিলাল শষ্ঠ ২৩
— পৃষ্ঠা ১৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।