Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/010101535-00| তথা ইসলাম শাসিত দেশ ছিলো, কিন্তু তারা এই মর্ম ও অর্থ সহকারে সাক্ষ্য দেয় না যে, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ বা মাবুদ নেই। সত্যিকার ইসলামী আন্দোলনগুলো এই সব দেশে এই সব নাম সর্বস্ব মুসলিম জনতার মোকাবেলায় যে সমস্যার সম্মুখীন, সেটাই হচ্ছে তাদের জন্যে কঠিনতম সমস্যা । একদিকে ইসলাম ও 'লাইলাহা ইন্রাল্লাহর' মর্মার্থ এবং অপরদিকে শেরক ও জাহেলিয়াতের মর্মার্থকে ঘিরে যে অস্পষ্টতা ও অস্বচ্ছতা বিরাজ করছে, সেটাই আজকের ইসলামী আন্দোলনের পথের সবচেয়ে কঠিন বাধা । সৎ মুসলমানদের পথ ও অপরাধী অ-মুসলিমদের পথ ও পরিচয় অস্পষ্ট থাকাটা ইসলামী আন্দোলনের পথের সবচেয়ে মারাত্মক সমস্যা । ইসলামী আন্দোলনের শক্ররা আমাদের এই সমস্যাটার কথা জানে । তাই তারা এই সমস্যার সুযোগ গ্রহণ করে এমন ষড়যন্ত্রের জাল বিস্তার করে রেখেছে যে, স্পষ্টবাদিতার সাহায্য নিয়ে কথা বললে মুসলমানদেরকে “কাফের' সেটা জনগণের প্রচলিত ধ্যান ধারণা ও পরিভাষা অনুসারে বলতে হচ্ছে- আল্লাহ ও আল্লাহর রসূল যা বলেছেন, সে অনুসারে কোথাও বলা যাচ্ছে না। ইসলামী আন্দোলনকারীদেরকে সর্বকালেই এই সমস্যার মৌকাবেলা করতে হয় এবং এটাই তাদের পথের সবচেয়ে বড় অন্তরায় । তাই আল্লাহর পথের দিকে দাওয়াতের কাজ শুরুই করা উচিত মোমেনদের পথ আর অপরাধীদের পথ আলাদা আলাদাভাবে চিহ্নিত করার মধ্য দিয়ে। যারা ইসলামের দাওয়াতের কাজ করে তাদের স্পষ্ট কথা বলা ও চিহিন্ত করে কথা বলা উচিত। এ ব্যাপারে না কাউকে ভয় পাওয়া উচিত,না কোনো নমনীয়তা ও আপোষ করা উচিত। আর না কারো নিন্দা সমালোচনার তোয়াক্কা করা উচিত যে, “ওই দেখো, উনারা কেমন ইসলাম প্রচার করছেন, মুসলমানদেরকেই ইসলাম থেকে খারিজ বলে ফতোয়াবাজী করে চলেছেন ।” প্রতারিত লোকেরা ইসলামকে যেমন নমনীয় আদর্শ মনে করছে, ইসলাম আসলে তা নয়। ইসলাম সুস্পষ্ট এবং কুফরীও সুস্পষ্ট । ইসলাম হচ্ছে, আল্লাহ তায়ালা ছাড়া আর কোনো ইলাহ নেই বলে সাক্ষ্য দেয়া, এই অর্থে যে, বাস্তব জীবনের সর্বত্র একমাত্র আল্লাহরই আইন ও বিধান মেনে চলা জরুরী। যারা এই অর্থে ওই সাক্ষ্য দেয় না এবং যারা নিজেদের জীবনে পরিপূর্ণ ইসলাম বাস্তবায়িত করেনা । তাদের সম্পর্কে আল্লাহ্‌ তায়ালা ও আল্লাহর রসূলের অকাট্য ও দ্ধযর্থহীন ফয়সালা এই যে, তারা কাফের, যালেম, ফাসেক ও অপরাধী । ইসলামের আহবায়কদের এই বাধা অতিক্রম না করে কাজ শুরু করার উপায় নেই। হক ও বাতিলকে সুস্পষ্টভাবে চিহিতত করেই এ কাজে নামতে হয়। তাহলে আল্লাহর পথে সর্বশক্তি নিয়োগ করা সহজ হয়। কোনো সন্দেহ সংশয় বাধার সৃষ্টি করতে পারে না। যখন তাদের মনে অটল বিশ্বীস জন্মাবে যে, তারা “মুসলমান* এবং তাদের পথে বাধা দানকারীরা এবং আল্লাহর পথ থেকে মানুষকে বাধা দানকারীরা “অপরাধী” ও অমুসলিম, তখনই তারা সর্বশক্তি নিয়োগ করে ইসলাম প্রতিষ্ঠার সংাম করতে সক্ষম হবে । যতোক্ষণ তাদের এই বিশ্বাস না হবে যে, তারা যে পথে নেমেছেন, তা ঈমান ও কুফর বাছাই করে চলারই পথ, ততোক্ষণ তারা পথের বাধা বিপত্তি ও দুঃখকষ্ট সহ্য করতে প্রস্তুত হবে না। তাদের ধর্ম ও আদর্শ এবং তাদের দেশবাসীর ধর্ম ও আদর্শ যে আলাদা, তা না জানা ও না বুঝা পর্যন্ত তারা এই পথে জানমাল বাজি রেখে অগ্রসর হতে পারবে না।

— পৃষ্ঠা ১৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।