110010://1519111801-$/0101017535-00|) যে কোনো অস্পষ্টতা ও সংশয় স্বয়ং মোমেনদের নিজেদের পথ ও অবস্থানকে সংশয়াপন্ন করে তোলে । এ দুটো আসলে একই পাতার দুই পিঠ । তাই এ দুটোই চেনা ও জানা অপরিহার্য । এ কারণেই প্রত্যেক ইসলামী আন্দোলনের উচিত মোমেনদের পথ ও অপরাধীদের পথ চিহ্নিত করা । উভয় পথ চিহিত করেই তাদের কাজ শুরু করা উচিত । শুধু তাত্তিকভাবে নয় বরং বাস্তবিকভাবে মোমেনদের এবং অপরাধীদের পরিচয় সুস্পষ্টভাবে ও আলাদা আলাদাভাবে চিহিতি করা চাই, যাতে দাওয়াতদাতারা জানতে পারবে তাদের পার্্ববর্তীদের মধ্যে কারা মোমেন এবং কারা অপরাধী । মোমেনদের পথ, আলামত ও জীবন পদ্ধতি এবং অপরাধীদের পথ, আলামত' ও জীবন পদ্ধতি চিহ্নিত করা চাই, যাতে মোমেনদের ও অপরাধীদের ঠিকানা, পথ, জীবন পদ্ধতি ও আলামত মিলে-মিশে একাকার হয়ে না যায়। যেদিন ইসলাম আরব উপদ্বীপে পৌত্তলিকদের সাথে সংঘর্ষরত ছিলো, সেদিন এই পার্থক্যটা চিহিতি ও স্পষ্ট ছিলো। সেদিন সবাই জানতো যে, মোমেন ও সৎ লোকদের পথ রসূল (স.) ও তীর সাহাবীদেরই পথ, অন্য কিছু নয়। আর অপরাধী ও মোশরেকদের পথও অমুসলিমদেরই পথ, অন্য কিছু নয়। আর এভাবেই আল্লাহ তায়ালা উভয় পথের নিদর্শনাবলী বিশদভাবে তুলে ধরেছেন, যার নমুনা এই সুরা ও অন্যান্য সূরায় বিপুল পরিমাণে রয়েছে। এর উদ্দেশ্য হলো অপরাধীদের পথ চিহ্িত করা । - পৃথিবীর যেখানেই এবং যে কালেই ইসলামের সাথে শেরক, পৌত্তলিকতা, নাস্তিকতা, বিকৃত ধর্মসমূহ ইত্যাদি বাতিল মতাদর্শের মোকাবেলা হবে, সৎ মোমেনদের পথ ও অপরাধী মোশরেক ও কাফেরদের পথ স্পষ্ট হবে । উভয় পথের মধ্যে কোনো রকমের মিশ্রণের অবকাশ থাকবে না। লাম সর্বক্ষ মুসলমানদের নিয়ে সহমস্তা কিন্তু এ যুগের সত্যিকার ইসলামী আন্দোলনগুলো যে কঠিনতম ও জটিলতম সমস্যার সম্মুখীন সেটা এ জাতীয় কিছু নয়। এই সমস্যাটা সৃষ্টি হয়েছে অন্যভাবে । যে সব দেশ একদিন ইসলামী দেশ ছিলো, ইসলামী আইন ও শাসনের অধীন ছিলো, সেই সব দেশে মুসলিম জাতিরই ওরসে এমন সব মানব গোষ্ঠী জন্মেছে, যারা ওই সব দেশেই রয়েছে, নিজেদেরকে মুসলমান নামে পরিচয়ও দিচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা ইসলামকে ত্যাগ করেছে, ইসলামের মূলনীতিগুলোকে তারা তাদের কর্মে ও বিশ্বীসে বর্জন করেছে অথচ মনে করছে যে, তারা ইসলাম ধর্মেরই অনুসারী । ইসলাম হচ্ছে এই মর্মে সাক্ষ্য বা ঘোষণা দেয়া যে, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই৷ আর আল্লাহ তায়ালা ছাড়া আর কোনো ইলাহ নেই বলে সাক্ষ্য দেয়ার অনিবার্ধ অর্থ এই যে, একমাত্র আন্মাহকেই সমগ্র বিশ্বলোকের সৃষ্টিকর্তা, শাসক ও পরিচালক বলে বিশ্বাস করতে হবে, তাঁর বান্দারা একমাত্র তারই হুকুম অনুসারে আনুষ্ঠানিক এবাদাত ও জীবনের অন্য সমস্ত কাজ সমাধা করার অধিকারী বলে স্বীকার করতে হবে এবং এ কথাও বিশ্বাস করতে হবে যে. আল্লাহর বান্দাদের একমাত্র আল্লাহর কাছ থেকেই আইন কানুন গ্রহণ করতে হবে এবং জীবনের সমস্ত কর্মকান্ড সেই অনুসারে পরিচালনা করতে হবে, যে ব্যক্তি এই অর্থ ও মর্ম সহকারে আল্লাহকে একমাত্র ইলাহ বলে ঘোষণা দেয় না তার নাম ও বংশ পরিচয় যাই হোক না কেন, সে ইসলামে প্রবেশই করেনি । আর যে দেশ ও জাতি এই অর্থ ও মর্ম সহকারে আল্লাহকে একমাত্র ইলাহ বলে ঘোষণা দেয় না, সে দেশ ও জাতি ইসলামে প্রবেশ করেছে বলে গণ্য হবে না এবং ইসলামের অনুসারী বলে স্বীকৃত হবে না। আজকের পৃথিবীতে এমন অনেক মানব গোষ্ঠী রয়েছে, যাদের নাম মুসলমানদের নামের মতোই । জন্মগতভাবে তারা মুসলমানদেরই বংশধর, তাদের দেশও এক সময় দারুল ইসলাম
— পৃষ্ঠা ১৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।