Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017535-00|) এই আয়াতগুলোকে একটু গভীরভাবে অধ্যয়ন করলে তা থেকে যে কোনো বিদগ্ধ পাঠক এ ব্যাপারে যথেষ্ট আলোর সন্ধান পাবেন । তাই এ বিষয়ে এ পর্যন্ত আলোচনাই যথেষ্ট মনে করছি। হন্ক ও বাতিজলকে জুস্পষ্ঠভ্ভানে চিনতে হনে সুরার এই পর্বের শেষ আয়াতটিতে আল্লাহ বলেন, (৫৫ আয়াত) “এভাবেই আমি নিদর্শনসমূহ সবিস্তারে বর্ণনা করি, যাতে অপরাধীদের পথ সুস্পষ্ট হয়ে ওঠে । যে পর্বটির উপসংহার টানা হয়েছে এ আয়াত দিয়ে, তাতে রেসালাত ও রসূলের প্রকৃত স্বরূপ স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে, ইসলামী আকীদা ও আদর্শকে নির্ভেজালভাবে ব্যক্ত করা হয়েছে এবং ইসলাম যে ব্যবস্থা ও মূল্যবোধের উচ্ছেদ ও যে ব্যবস্থা ও মূল্যবোধের প্রতিষ্ঠা কামনা করে, তার বিশদ বর্ণনা দেয়া হয়েছে। এ জন্যেই বলা হয়েছে, “এভাবেই আমি নিদর্শনসমূহ বিস্তারিতভাবে বর্ণনা করি ...... অর্থাৎ এতোটা বিশদভাবে বর্ণনা করি যে, ইসলামের দাওয়াতের সত্যতা ও যথার্থতা সম্পর্কে আর কোনো অস্পষ্টতা বা সন্দেহই অবশিষ্ট থাকে না। বস্তুত, সত্য একেবারেই স্পষ্ট ও দ্যর্থহীন। এ সূরায় ইতিপূর্বে যে সব যুক্তি ও প্রমাণাদি পেশ করা হয়েছে, তা আল্লাহর এই উক্তির আওতাভুক্ত, “এভাবেই আমি নিদর্শনসমূহ সবিস্তারে বর্ণনা করি .......? তবে এই ক্ষুদ্র আয়াতের শেষাংশটি অত্যন্ত তাৎপর্যবহ। অংশটি হলো, “যাতে অপরাধীদের পথ স্পষ্ট হয়ে যায় ।” এ কথাটার তাৎপর্য অত্যন্ত ব্যাপক ও বিস্ময়কর । ইসলামী আকীদা ও আদর্শের প্রচার ও তার বাস্তবায়নের আন্দোলনে কোরআন যে পদ্ধতি অবলম্বন করেছে, সেই পদ্ধতিটা এখানে বর্ণনা করা হয়েছে। কোরআনের অনুসৃত এই পদ্ধতি শুধু সতকর্মশীল মোমেনদের পথ প্রদর্শনের উদ্দেশ্যে সত্য ও ন্যায়ের বর্ণনাই দেয় না, বরং বাতিলেরও পরিচয় দেয়, যাতে অপরাধী ও বিপথগামী লোকদের পথ স্পষ্ট হয়ে যায়। কেননা মোমেনদের পথ সুস্পষ্টভাবে জানতে হলে অপরাধী অসৎ লোকদের পথ কোনটা তাও জানা দরকার । দুইটি পথের মাঝে পার্থক্য করার জন্যে যেমন ভেদরেখা এঁকে দেয়া হয়, এটা ঠিক তেমনি । মানুষের সাথে আচরণ ব্যবহারের এই পদ্ধতি স্বয়ং আল্লাহ তায়ালা এই তৈরী করেছেন। কেননা তিনি জানেন যে, সত্য ও ন্যায়ের প্রতি অবিচল বিশ্বাস গড়ে তোলার জন্যে এ বিপরীত বাতিল ও অসত্যের সাথেও পরিচিত হওয়া প্রয়োজন । সুনির্দিষ্টভাবে আমাদের জানা দরকার যে, এই জিনিসটা পুরোপুরি বাতিল ও পুরাপুরি ক্ষতিকর আর ওই জিনিসটা পুরোপুরি ভালো ও পুরোপুরি কল্যাণকর । যে ব্যক্তি সত্যের ওপর আছে, সে শুধু নিজে সত্যের ওপর আছে জানলেই সত্যকে রক্ষা করার জন্যে সংগ্রাম করতে পারে না বরং যে তার বিরোধী সে যে বাতিলের ওপর আছে, সেটা জানলেই তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে। সত্যের বিরোধীরা যে অপরাধীদের পথই অনুসরণ করে থাকে তা না জানলে সত্যের জন্যে লড়াই করা যায় না। আল্লাহ তায়ালা এ বিষয়টি এ সূরার অপর একটি আয়াতে নিম্নরূপ বর্ণনা করেছেন, 'এভাবেই আমি প্রত্যেক নবীর জন্যে অপরাধীদের মধ্য থেকে একজন শত্রু সৃষ্টি করেছি।” এর উদ্দেশ্য রসূল (স.) ও যুসলমানদের মনে এ ব্যাপারে স্থির বিশ্বাস সৃষ্টি করা যে, তাদের সাথে যারা শত্রুতা করে, তারা নিশ্চয়ই অপরাধী । ঈমান, সততা ও ন্যায়নীতিকে সুস্পষ্টভাবে চিনবার জন্যে কুফর, শেরক ও অপরাধকে সুস্পষ্টভাবে চেনা অপরিহার্য । আর অপরাধীদের পথ পরিষ্কারভাবে চিনিয়ে দেয়া আল্লাহর নিদর্শনসমূহ সবিস্তারে বুঝিয়ে দেয়ার অন্যতম লক্ষ্য । কেননা অপরাধীদের পথ ও অবস্থান সম্পর্কে বিল্বাশ ভষ্ঠ ২২

— পৃষ্ঠা ১৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।