Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/010101535-00|) পৌছবে এবং নেতৃবৃন্দুরাও জানতো যে, বিভিন্ন জিনিস ও অঞ্চলের ওপর প্রতিষ্ঠিত তাদের ক্ষমতাকে তাদের থেকে সর্বাত্মক ও চূড়ান্তভাবে কেড়ে নেয়া হবে। এই সমস্ত অর্থ মনের মধ্যে রেখেই তারা এই কঠিন দাওয়াতের মোকাবেলা করেছে এবং যতোভাবেই এই দাওয়াতের বিরোধিতা করা সম্ভব তারা তা করেছে। এই দাওয়াতকে প্রতিহত করার জন্যে যতো প্রকারের অস্ত্র | প্রয়োগ করতে পারতো তার কোনোটাই বাদ রাখে নাই। এখন দেখতে হবে এই দাওয়াতের সূচনা এই তাওহীদের কথা দিয়ে কেন শুরু করা হলো, জী রিভার হিরন বাহির ররর লি রিনি রসূলের এবং তার সাথীদের হোক? অবশ্য রসূলুল্লাহ সে.) এই মহান দ্বীন নিয়ে যখন প্রেরিত হয়েছিলেন, তখন আরব দেশের বেশীর ভাগ উর্বর এবং অধিক ধনী এলাকাগুলো আরবদের হাতে ছিলো না। অপেক্ষকৃত ভালো অঞ্চলগুলো ছিলো অনারবদের হাতে । ্‌ উত্তরাঞ্চলে অবস্থিত সিরিয়ার পুরো অঞ্চলটিই ছিলো রোম সাম্রাজ্যের কতৃত্বাধীনে। রোম. সম্রাটের পক্ষ থেকে কিছু সংখ্যক আরব আমীর এই অঞ্চলটি শাসন করতো । দক্ষিণে অবস্থিত ইয়ামান ছিলো পারস্যের শাসনাধিন এবং পারস্য সম্রাটের পক্ষ থেকে এ অঞ্চলটিকেও চালাতো কিছু সংখ্যক আরব আমীর । আরবদের হাতে ছিলো মাত্র হেজায, নাজদ এবং অনুর্বর কিছু মরু অঞ্চল, যার কোনো কোনো এলাকায় কিছু খেজুরবৃক্ষ এবং বাবলা গাছ উৎপন্ন হতো। এখন দেখা দরকার মোহাম্মদ (স.)-এর হাতে কী ছিলো। কা'বা শরীফের পুননির্মাণ কালে হাজরে আসওয়াদটিকে তার নিজ স্থানে রাখার প্রশ্নে তাঁকে “আল আমীন” বলে ঘোষণা দেয়া হয়েছিলো এবং তীর ফায়সালা মেনে নেয়ার জন্যে কোরায়শের সকল নেতৃবৃন্দ একমত হয়েছিলো । উপরন্তু তিনি কোরায়শদের মধ্যে বংশ মর্যাদার দিক দিয়ে শ্রেষ্ঠ বংশোদ্ভুত বলে বিবেচিত হতেন। উত্তরাঞ্চলের সাম্রাজ্যবাদী ও সম্প্রসারণবাদী রোমশক্তি ও দক্ষিণের পারস্য শক্তির প্রভাবমুক্ত হওয়ার লক্ষ্যে দ্বিধা বিভক্তি এবং বংশ পরম্পরাক্রমে ভ্রাতৃঘাতী যুদ্ধ বিগ্রহে লিপ্ত ক্ষয়িষ্ুট আরব কাবিলাগুলোকে একত্রিত করার মতো যোগ্যতা ও ক্ষমতা মোহাম্মদ (স.)-এর ছিলো। একমাত্র তিনিই আরবদের শ্রেষ্ঠত্বের পতাকা ও তাদের গুণাবলীকে তুলে ধরার যোগ্যতা রাখতেন এবং একমাত্র তাঁর পক্ষেই সম্ভব ছিলো সারা আরবের বুকে একটি এঁক্যবদ্ধ শক্তি গড়ে তোলা । সেদিন যদি রসুল সে.) আরবদের শ্রেষ্ঠত্‌ প্রতিষ্ঠার লক্ষ্যে আহবান জানিয়ে সকলকে এক পতাকাতলে সমবেত করতে চাইতেন, তাহলে নিসন্দেহে এবং নির্থিধায় সকল আরববাসী তাঁর ডাকে সাড়া দিতো । দীর্ঘ তেরোটি বছর ব্যাপী আরব উপদ্বীপের ক্ষমতাধরদের সাথে এই কঠিন সংঘাতে লিপ্ত না হয়ে সহজেই তিনি আরব বিশ্বের নেতৃপদে বরিত হতে পারতেন। | আর অনেক সময়ে একথাও বলা হয় যে, মোহাম্মদ (স.) এতো উন্নতমানের চরিত্রের অধিকারী ছিলেন যে, যদি তিনি আরবদেরকে সংগঠিত করে অপরদের ওপর আরবদের শ্রেষ্ঠতৃ কায়েমের লক্ষ্যে নেতৃতু দিতেন, তাহলে অবশ্যই সবাই তাকে নেতা মেনে নিয়ে তার হাতে সম্মিলিত ভাবে সকল ক্ষমতা তুলে দিতো এবং তিনি সবার অবিসংবাদিত নেতা হয়ে যেতেন। তারপর তারা যদি ইসলামী জীবন ব্যবস্থা কায়েম করতে চাইতেন, তাহলে তার বিরুদ্ধে আর কেউ রুখে দীড়ানোর সুযোগ পেতো না এবং এইভাবে আল্মাহর নির্দেশিত কাজ সহজেই সকল জনগণের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যেতো । কিন্তু আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালা তাঁকে এই পদ্ধতিতে কাজ করতে নির্দেশ দেননি। তাকে সর্বপ্রথম লা-ইলাহা ইন্লাল্লাহর প্রকাশ্য দাওয়াত দান করার জন্যে নির্দেশ দিলেন এবং এর বিনা ষ্ঠ ৩

— পৃষ্ঠা ১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।