110010://1519111801-$/0101017535-00|) তাদের এতো উচ্চ মর্যাদা আর কোনো মন্তব্য দ্বারা ফুটে উঠতে পারে না এবং এই মূল্যায়ন আমরা শুধু উপলব্ধি করতে পারি, ব্যক্ত করতে পারি না। আবু বকর (রা.) তৎক্ষণাত চলে যান ওই “গোলাম'দেরকে খুশী করতে, যাতে আল্লাহ তায়ালা খুশী থাকেন। তিনি গিয়ে বলেন, হে আমার ভাইয়েরা, তোমরা কি রেগে গিয়েছো? তারা বলে, না ভাই, আল্লাহ তায়ালা তোমাকে ক্ষমা করুন। এ ঘটনাটি থেকে বুঝা যায়, সেদিন মানব জাতির জীবনে কতো বড় বিস্বয়কর পরিবর্তন সাধিত হয়েছিলো সামাজিক আচরণে, মূল্যবোধে, চিন্তাধারায় ও চেতনা অনুভূতিতে কী বিরাট বিপ্লব সাধিত হয়েছিলো । অথচ পৃথিবী তখনো আগের মতোই রয়েছে, পরিবেশ আগের মতোই রয়েছে, মানুষ আগের মতোই রয়েছে, অর্থনীতি আগের মতোই চলছে। সব কিছু যেমন ছিলো চ৮১7178৮৮৮৮ চিল ৮ সেই ওহীতে আল্লাহর পক্ষ থেকে এমন শক্তি নিহিত ছিলো যে, তা মানব জাতির সহজাত বিবেক ও চেতনাকে সন্বোধন করা মাত্র তার সমস্ত মরিচা, ও মলিনতা দূর হয়ে গেছে, জাহেলিয়াতের নোংরা ভাগাড়ে অবস্থানকারীদেরকে তা ওপরে তুলে এনে ক্রমাগত উদ্দীপিত করে উচ্চস্তরে উন্নীত করেছে এবং শেষ পর্যন্ত ইসলামের এই মহিমা্িত সর্বোচ্চ শিখরে আরোহণ করিয়েছে। এরপর মানবতা আবার সেই উচ্চতম শিখর থেকে নিচে নামতে শুরু করেছে এবং নামতে নামতে আবার আগের সেই ভাগাড়ে এসে পৌঁছেছে। নিউইয়র্ক, ওয়াশিংটন, শিকাগো, জোহান্সবার্গ প্রভৃতি তথাকথিত “সত্য” ভূখন্ডে পুঞ্জীভূত হয়েছে বর্ণবৈষম্য, ভাষাগত বিদ্বেষ, জাতিগত বিদ্বেষ, শ্রেণীগত বিভেদ প্রভৃতি পুঁতিগন্ধময় ও নোংরা আবর্জনা, যা আরব জাহেলিয়াতের আবর্জনার চেয়ে কোনো অংশে কম নোতরা রা নয়। (তখন দক্ষীণ আফিকায় এচভ বর্ণ বিদ্বেষ এচলিত ছিলো)।- সম্পাদক) ইসলাম এখনো “সর্বোচ্চ মর্যাদায় অধিষ্ঠিত মুসলিম জাতি ইসলামকে ত্যাগ করার কারণে তাদের এই অধপতন।। সভ্যতার যে উজ্জ্বলতম স্তরে মানুষ এ যাবত পৌছতে পেরেছে, ইসলামের অবস্থান তার চেয়ে অনেক অনেক উর্দে। ইসলাম সেখানে অবস্থান করছে মানব জাতির ওপর আল্লাহর করুণা হিসাবে । বিচিত্র নয়, ইসলাম আবারো মানুষকে চলমান নোংরা সভ্যতা থেকে উদ্ধার করতে পারে এবং মহত্বের উচ্চতম শিখরে আরোহণ করাতে পারে । তাফসীর “ফী যিলালিল কোরআন” আমি এ বিষয়ের আলোচনাকে আর দীর্ঘায়িত করতে পারবো না। শুধু মানব জাতিকে আহ্বান জানাবো, ইসলাম মানবেতিহাসে যে বিস্ময়কর ও নযীরবিহীন ভূমিকা পালন করেছে এবং কিভাবে মানব জাতিকে জাহেলিয়াতের সর্বনিন্ন স্তর থেকে তুলে এনে সভ্যতা ও মহত্বের সর্বোচ্চ শিখরে অধিষ্ঠিত করেছে, তা যেন উপলব্ধি করার চেষ্টা করে। আধ্যাত্মিকতা ও ঈমান-আকীদা থেকে বঞ্চিত “জড়বাদী সভ্যতা” যখন পুনরায় মানব জাতিকে বিপথে ধাবিত করতে শুরু করেছে, তখন আমাদের বুঝতে চেষ্টা করতে হবে তাকে বিপথগামিতা থেকে ফিরিয়ে আনার কী বিরাট ক্ষমতা ইসলামের রয়েছে। পৃথিবীতে আল্লাহর নির্দেশনা ব্যতিরেকে মানুষের রচিত যাবতীয় মতবাদ ও মতা দর্শ, মানুষের যাবতীয় অভিজ্ঞতা ও চেষ্টা সাধনা এবং মানুষের প্রবর্তিত যাবতীয় বিধিব্যবস্থা, চিন্তাধারা ও রীতিনীতি যখন মানুষকে মনুষ্যত্ ও মহত্বের সেই সর্বোচ্চ শিখরে আরোহণ করাতে, মানুষের জন্যে যথাযোগ্য সম্মান ও | অধিকার নিশ্চিত করতে এবং গণহত্যা, যুলুম, নিপীড়ন, স্বাধীনতা ও মৌলিক মানবাধিকার রক্ষা করতে, সন্ত্রাস, আতংক, নির্যাতন, ক্ষুধা প্রভৃতি দুর করে সমাজে শীস্তি প্রতিষ্ঠায় শোচনীয় ভাবে ব্যর্থ হয়েছে, তখন কোন কারণে ইসলামকে আর একবার এই কাজ সমাধা করার সুযোগ দেয়া হবে না, তা আজকের মানব জাতিকে ভেবে দেখার অনুরোধ জানাই ।
— পৃষ্ঠা ১৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।