Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017535-00|) অঞ্চল থেকে তোমার কাছে লোকজন আসে । তারা আমাদেরকে এই সব গোলামের সাথে ওঠাবসা করতে দেখবে, এটা বড়ই লজ্জাজনক ।' এখানে জাহেলিয়াত তার কুৎসিত চেহারা প্রদর্শন করেছে, দেখিয়েছে তার নিকৃষ্ট মূল্যবোধ বং জঘন্য মানসিকতা, দেখিয়েছে বংশীয় আভিজাত্য, সম্পদের বড়াই আর শ্রেণী বিদ্বেষ । এবং কয়েকজন দরিদ্ব। এ ধরনের মূল্যবোধ প্রতিটি জাহেলী সমাজের বৈশিষ্ট্য । জাতিগত, শ্রেণীগত ও বংশীয় শ্লোগানে আজকের দুনিয়ার কোনো জাহেলী সমাজই এর চেয়ে উচুমানের নয় । জাহেলিয়াতের নোংরা আস্তাকুড়ের এই হলো চেহারা ৷ পক্ষান্তরে ইসলামের অবস্থান কত উঁচুতে । তার কাছে, এই সব তুচ্ছ ভেদাভেদ এবং এই সব সংকীর্ণ বিদ্বেষপূর্ণ ধ্যান ধারণার কোনো মূল্য নেই। ইসলাম আকাশ থেকে নেমেছে। মাটি থেকে গজায়নি। মাটি হলো নোতরামি ও নিচুতার স্থান। এই স্থান থেকে এমন মহত্ব ও মহানুভবতার উদ্ভব সম্ভব নয়। এ স্থান থেকে সম্ভব নয় মহান ইসলামের উত্তব হওয়া, যার আনুগত্য প্রথমে মোহাম্মদ (স.) করেছেন, যার কাছে আকাশ থেকে ওহী আসে, যিনি ইতিপূর্বে ছিলেন বনু হাশেমের একটি শাখার সদস্য এবং কোরায়শের মধ্যমণি । হযরত আবু বকরও ছিলেন এই ইসলামের অনুসারী । এ সব গোলামের সাথে কি রকম আচরণ করতে হবে, তা শিখিয়েছিলো তাদেরকে ইসলাম । হা, এরা গোলাম বটে । তবে এমন গোলাম যে, তারা সকলের গোলামীর শৃংখল খুলে দিয়েছিলো এবং শুধু আল্লাহর গোলামে পরিণত হয়েছিলো । এ কারণেই তারা সর্বক্ষেত্রে নহীরবিহীন কৃতিত্ব পরিচয় দিতে পেরেছিলেন । জাহেলী কৃষ্টি মূল্যবোধের হীনতা ও নিকৃষ্টতা যেমন কোরায়শ নেতাদের কথাবার্তায় এবং আকরা ও উয়াইনার আচরণে প্রকাশ পেয়েছিলো, তেমনি ইসলামের মহত্ব ও মাহনুভবতা প্রকাশ পেয়েছিলো রসূল (স.)-কে সন্বোধন করে প্রদত্ত আল্লাহর নির্দেশে । (আয়াত ৫২, ৫৩, ও ৫৪) এটা এই সব গোলামের সাথে রসূল (সে.)-এর আচরণেও প্রকাশ পেয়েছিলো ৷ আল্লাহ তাকে আদেশ দিয়েছিলেন তাদেরকে প্রথম সালাম করতে এবং তাদের কাছে ধৈর্য ধরে বসে থাকতে, যেন তারা না ওঠা পর্যন্ত তিনি দরবার ত্যাগ না করেন। অথচ তিনি ছিলেন বনু হাশেমের নয়নমণি মোহাম্মদ বিন আবদুল্লাহ, অতপর আল্লাহর রসূল ও সৃষ্টির সেরা। “ওই গোলামরা” আল্লাহর কাছে নিজেদের অবস্থানকে যেভাবে মূল্যায়ন করতেন, নিজেদের তরবারিগুলোকে তারা যেভাবে “আল্লাহর তরবারি' গণ্য করতেন এবং “কোরায়শ সরদার ও কোরায়শ নেতা" আবু সুফিয়ানকে তারা যে দৃষ্টিতে দেখেছিলেন, এ সব কিছুতেই স্পষ্ট হয়ে উঠেছিলো ইসলাম ও জাহেলিয়াতের দৃষ্টিভংগির আকাশ-পাতাল ব্যবধান। আবু সুফিয়ান কোরায়শের এতো বড় নেতা হওয়া সত্তেও মুসলমানদের মধ্যে তিনি ছিলেন পেছনের কাতারের ব্যক্তি। কারণ তিনি মক্কা বিজয়ের বছর ইসলাম গ্রহণ করে রসূল (স.)-এর ক্ষমার সুযোগ গ্রহণ করে প্রাণে রক্ষা পাওয়া লোকদের অন্তর্ভুক্ত ছিলেন। পক্ষান্তরে এই দরিদ্র ও গোলাম শ্রেণীর মুসলমানরা প্রথম যুগে ইসলাম গ্রহণ করায় উঠে এসেছিলেন মুসলমানদের সম্মুখ সারিতে । শুধু তাই নয়, আৰু বকর (রা.) যখন তাদেরকে আবু সুফিয়ানের ব্যাপারে তিরস্কার করলেন, তখন রসূল সস.) তাকে সাবধান করে দিলেন যে, এতে ওই “গোলামরা' রাগান্িত হয়ে থাকতে পারে আর তাতে স্বয়ং আল্লাহও রাগান্বিত হতে পারেন।

— পৃষ্ঠা ১৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।