Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017555-00|) সহীহ মুসলিমে আয়েষ বিন আমর থেকে বর্ণিত হয়েছে যে, একবার সালমান, সোহায়ব, বেলাল ও অপর কয়েকজন মুসলমানের কাছ দিয়ে আবু সুফিয়ান যাচ্ছিলেন । তখন তারা বললেন, আল্লাহর “কসম, আল্লাহর তরবারিগুলো আল্লাহর দুশমনের প্রতি উপযুক্ত আচরণ করেনি ।' (অর্থাৎ আল্লাহর এই দুশমনটাকে আজও খতম করতে পারেনি ।) এ কথা শুনে আবু বকর (রা.) তাদেরকে বললেন, কোরায়শের নেতা ও সরদারকে তোমরা এমন কথা বললে? অতপর তিনি রসূল (স.)-এর কাছে এসে তাকে ব্যাপারটা জানালেন। রসূল (স.) বললেন, “হে আবু বকর, তুমি হয়তো ওই কয়জন সাহাবীকে রাগিয়ে দিয়েছো । ওদেরকে যদি রাগাঘিত কর, তবে তুমি নির্ঘাত আল্লাহকেও রাগান্বিত করবে ।' তৎক্ষণাত আবু বকর তাদের কাছে গিয়ে বললেন, ওহে আমার ভাইয়েরা! আমার কথায় কি তোমরা রাগ করেছো? তারা বললেন, না, ভাই, আল্লাহ তায়ালা তোমাকে ক্ষমা করুন। এ আয়াত কয়টি নিয়ে শুধু আমাদের নয়, বরং সমগ্র মানব জাতির দীর্ঘ চিন্তা ভাবনা করা প্রয়োজন । কেননা এতে শুধু যে মানবাধিকার সংক্রান্ত নীতিমালা, মতবাদ, মূল্যবোধ ও আদর্শ আলোচিত হয়েছে তা নয়, বরং তার চেয়ে অনেক বেশী কিছু । এতে এমন একটা গুরুত্পূর্ণ বিষয় আলোচিত হয়েছে, যা মানব জাতির জীবনে সক্রিয়ভাবে কার্যকর হয়েছে । আল্লাহর এই দ্বীন মানব জাতির জীবনে একদিন কতো বড়ো পরিবর্তন সাধন করেছিলো, একদিন তাকে কতো উচ্চ মর্যাদায় আসীন করেছিলো, সেটাই এখানে তুলে ধরা হয়েছে। সেই উচ্চ মর্ধাদার আসন থেকে এখন সে যতো নিচেই গড়িয়ে পড়ুক না কেন, একদিন যে পরিবর্তন তার জীবনে সাধিত হয়েছিলো, একদিন যে উচ্চ মর্ধাদায় সে আসীন হয়েছিলো, তার গৌরব কখনো ল্লান হবার নয়। অতীতের এক সময়ের এই হত গৌরব চিহ্নিত হলে আশা করা যায় যে, মানব জাতি একদিন তা ' পুনরুদ্ধারের জন্যে সচেষ্ট হবে । কেননা যে গৌরব একদিন সে অর্জন করেছিলো, তা অর্জন করা নিশ্চয়ই তার সাধ্যাতীত নয়। উচ্চ গৌরবের আসনটি যখন চিহ্নিত, পৃথিবীতে সেই একই মানব জাতি যখন অধিষ্ঠিত আর আল্লাহর যে ছ্বীনকে অবলম্বন করে সেই উচ্চ মর্যাদা অর্জিত হয়েছিলো, সেই দ্বীনও যখন অবিকৃতভাবে বিদ্যমান, তখন বাকী শুধু সংকল্প ও প্রত্যয়। এই সংকল্প ও প্রত্যয় অর্জন করে মানব জাতির সেই হৃত গৌরব পুনরুদ্ধারে ক্রমাগত চেষ্টা চালিয়ে যাওয়া উচিত। আলোচ্য আয়াত কয়টি এ যুগের মানব জাতির সামনে তার সেই হারিয়ে যাওয়া উচ্চ মর্যাদার আসনটিকে চিহ্িত করে দিয়েছে, যেখানে ইসলাম আরবদেরকে পৌছে দিয়েছিলো । জাহেলিয়াতের নোংরা আঁস্তাকুড় থেকে উদ্ধার করে ইসলাম তাদেরকে পৌছে দিয়েছিলো গৌরব ও মহত্বের সেই স্বর্ণ শিখরে । জাহেলিয়াতের যে আস্তাকুড়ে শুধু আরবরাই নয় বরং সে কালের গোটা বিশ্ববাসী নিমজ্জিত ছিলো সেই আন্তাকুড়েরই নোংরা কৃষ্টি প্রতিফলিত হয়েছিলো কোরায়শ নেতাদের নিম্নের উক্তিতে, “হে মোহাম্মদ তোমার গোত্রের আর সবাইকে বাদ দিয়ে এই সব লোক নিয়েই তুমি সত্তুষ্ট হয়ে গেলে? আমাদের সবার মধ্য থেকে একমাত্র এদেরকেই কি আল্লাহ অনুগ্হীত করলেন? আমাদের কি শেষ পর্যন্ত এদেরই আনুগত্য করতে হবে? ওদেরকে তোমার কাছ থেকে তাড়িয়ে দাও। ওদেরকে যদি তাড়িয়ে দাও, তাহলে হয়তো বা আমরা তোমার অনুসারী হয়ে যাবো ।' অথবা আকরা ইবনে হাবিস আত্তামীমী ও উয়াইনা ইবনে হিসন আল ফাযারী কর্তৃক রসূল (স.)-এর প্রাথমিক যুগের সাহাবী দুর্বল শ্রেণীভুক্ত মোমেন বিলাল, সোহায়র, আম্মার ও খাব্বারে প্রতি নাক সিটকানো ও রসূল (স.)-কে বলা, “আমরা চাই, আপনি আমাদের জন্যে এমন একটা মজলিশের ব্যবস্থা করুন, যা দ্বারা আরবরা বুঝবে আমাদের শ্রেষ্ঠত্‌ অক্ষুণ্ন আছে। কেননা আরবের বিভিন্ন ৬১৬৬০

— পৃষ্ঠা ১৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।