Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017535-00|) এঁতিহাসিক তাবারী ইবনে মাসউদ (স.) থেকে বর্ণনা করেন যে, একবার যখন রসূল (স.)-এর কাছে সোহায়ব, আম্মার, খাব্বাব বেলাল প্রমুখ দুর্বল শ্রেণীর মুসলমানরা বসা ছিলো, তখন তার কাছ দিয়ে কোরায়শের শীর্ষস্থানীয় কয়েক ব্যক্তি যাচ্ছিলো । তারা বললো, হে মোহাম্মদ! তোমার জাতিতে এতো লোক থাকতে এদের নিয়ে তুমি সন্তুষ্ট! ওদেরকে তাড়িয়ে দাও। ওদেরকে তাড়িয়ে দেয়ার পর হয়তো বা আমরা তোমার দলে ভিড়ে যেতেও পারি।' ততক্ষণাত এ আয়াত তাড়িয়ে দিয়ো না" এবং “এভাবেই আমি তাদের একাংশকে অপরাংশ দিয়ে পরীক্ষা করেছি .....।” অপর এক হাদীসে হযরত খাব্বাব “যারা তাদের প্রতিপালকের সত্তুষ্টির উদ্দেশ্যে আয়াত নাধিল হওয়ার পটভূমি প্রসংগে বলেন, একদিন ইবনে হারেস আততামীমী এবং উয়াইনা ইবনে হিসন আল ফিযারী রসূলুল্লাহ (স.)-এর কাছে এসে দেখলো তিনি বিলাল, সোহায়ব, আম্মার ও খাব্বাবের ন্যায় কিছু সংখ্যক দুর্বল শ্রেণীর মুসলমানের সাথে বসে আছেন। তারা এদেরকে দেখে প্রথমে দূর থেকে নাক সিটকালো । তারপর রসূল (স.)-এর কাছে এসে বললো, আমরা চাই আপনি আমাদের জন্যে এমন একটা বৈঠকের ব্যবস্থা করুন, যা দেখে আরবরা বুঝবে যে, আমাদের মান মর্যাদা অক্ষুণ্ন আছে। আরবের দূরদূরাস্ত থেকে বহু লোক আপনার কাছে এসে থাকে । সেই সব আরব আগন্তুক আমাদেরকে এই সব দাস শ্রেণীর লোকদের সাথে দেখুক, এটা আমাদের জন্যে লঙ্জাজনক। কাজেই আমরা যখন আপনার কাছে আসি, আপনি ওদেরকে আমাদের কাছ থেকে উঠিয়ে দেবেন। আমরা চলে গেলে আপনি চানতো ওদের সাথে বসবেন। রসূল সে.) বললেন, ঠিক আছে। তারা বললো, তা হলে এই মর্মে আপনি একটা চুক্তি আমাদেরকে লিখে দিন। রসূল (স.) কাগজ চেয়ে পাঠালেন এবং চুক্তি লেখার জন্যে আলী (রা.)-কে ডাকলেন । এ সময় আমরা এক কোণে বসে ছিলাম । সহসা জিবরীল এই তিনটি আয়াত ৫২, ৫৩ ও ৫৪) নিয়ে এলেন । রসূল সে.) সংগে সংগে কাগজটা হাত থেকে ছুঁড়ে ফেলে দিলেন। অতপর আমাদেরকে কাছে ডাকলেন। আমরা তার কাছে গেলাম । তিনি বললেন, *তোমাদের ওপর সালাম । তোমাদের প্রতিপালক তোমাদের ওপর দয়া প্রদর্শনকে নিজের জন্যে কর্তব্য হিসাবে স্থির করেছেন।' এরপর আমরা তার সাথে বসতাম। যখন তিনি উঠে যেতে চাইতেন, উঠতেন এবং আমাদেরকে ছেড়ে চলে যেতেন । অতপর আন্রাহ (সূরা কাহফের ২৮ নং আয়াত) নাধিল করলেন, “যারা আল্লাহর সন্তুষ্টির জন্যে তাদের প্রতিপালককে সকাল সন্ধ্যা ডাকে, তাদের সাথে ধৈর্য অবলম্বন করো এবং দুনিয়ার ধশ্বর্য কামনা করে তাদের দিক থেকে চোখ ফিরিয়ে নিয়ো না।” এরপর রসূল (সে.) আমাদের সাথে বসে থাকতেন। তারপর তার যাওয়ার সময় হলে আমরা আগে উঠতাম এবং চলে যেতাম যাতে তিনি ওঠেন ।'€১) (কোরণ আমরা না ওঠা পর্যন্ত তিনি উঠতেন না।) ও এরপর রসূল (স.) যখনই এই দরিদ্র মুসলমানদেরকে দেখতেন, প্রথমে সালাম করতেন, আর বলতেন, আল্লাহর শোকর যে, তিনি আমার উম্মাতের মধ্যে এমন লোকও সৃষ্টি করেছেন, যাদেরকে আগে সালাম দিতে আমাকে আদেশ করেছেন । (১) ইবনে কাছীর স্বীয় তাফসীরে এই হাদীসকে বিরল হাদীস বলে আখ্যায়িত করেছেন এবং বলেছেন যে, এ আয়াত মক্কী, অথচ আকরা ইবনে জাবের ও উয়াইনা হিজরতের অনেক পরে ইসলাম গ্রহণ করেছেন। আমি তার এ আপত্তির যুক্তি খুঁজে পাই না। রসূল সে.)-কে তারা যে কথা বলেছিলেন, তা অবশ্যই মুসলমান হবার আগেই বলেছেন । মুসলমান হয়ে তো তারা এমন কথা বলতেই পারেন না। কাজেই তাদের এই উক্তি এবং হিজরতের পরে তাদের ইসলাম গ্রহণের মধ্যে কোনো বৈপরীত্য নেই। মক্কায় এই আয়াত নাযিল হবার দিন তারা তাদের : দাবী প্রত্যাখ্যাত হওয়ায় গ্রহণে বিরত থেকেছিলেন।

— পৃষ্ঠা ১৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।