110010://1519111801-$/010101955-00|) তিনি এই নেয়ামত দিয়ে থাকেন। বস্তুত এটি এমন একটি নেয়ামত, যার শোকর আদায় করে বান্দা কখনো শেষ করতে পারবে না । তবে আল্লাহ তায়ালা তার চেষ্টা সাধনাকে কবুল করেন এবং তাকে এই তুলনাবিহীন ও নযীরবিহীন নেয়ামত দিয়ে পুরস্কৃত করে থাকেন। দ্বিতীয়ত, ঈমান এমন একটি নেয়ামত, জাহেলী মানব সমাজগুলোতে বিদ্যমান তুচ্ছ বস্তুবাদী | মূল্যবোধগুলোর সাথে যার কোনো তুলনা চলে না। এ নেয়ামত আল্লাহ তায়ালা কেবল তাদেরকেই দেন, যাদের সম্পর্কে তার জানা আছে যে, তারা এর শৌকর আদায় করবে । চাই তারা দুর্বল, দরিদ্র ও দাস শ্রেণীর লোকই হোক না কেন। জাহেলী সমাজে যে সব তুচ্ছ অর্থ আভিজাত্য নিয়ে বড়াই করা হয়, আল্লাহর দীড়িপাল্লায় তার কানাকড়ি মূল্য নেই। তৃতীয়ত, আল্লাহর অনুগ্হ নিয়ে আপত্তি করে শুধু তারাই, যারা দুনিয়ার বস্তুসমূহের প্রকৃত পরিচয় জানেনা । আল্লাহ তায়ালা তার বান্দাদের ওপর যে অনুগ্রহ বিতরণ করেন, সেটা তিনি তার বান্দাদের মধ্যে কে উক্ত অনুগ্রহের উপযোগী, তা জেনেই করেন। এ ধরনের আপত্তি তোলা আল্লাহর সাথে বেয়াদবী ও অজ্ঞতার পরিচায়ক। পরবর্তী আয়াতে আল্লাহ তায়ালা তার রসূলকে এই মর্মে আদেশ দিচ্ছেন যে, রসূল হওয়া সত্তেও তিনি যেন তাদেরকে সালাম দেন, যাদেরকে আল্লাহ তায়ালা সবার আগে ইসলাম গ্রহণের তাওফীক দিয়ে অনুগৃহীত করেছেন, যাদেরকে ওই সব আভিজাত্যগবঁ মোশরেক নেতারা উপহাস করে থাকে । শুধু প্রথমে সালাম করা নয়, তাদেরকে এই মর্মে সুসংবাদদানেরও নির্দেশ দিয়েছেন যে, আল্লাহ তায়ালা তাদের ওপর অনুগ্রহ ও করুণা বিতরণ এবং কোনো গুনাহ করার পর তাওবা ও আত্মশুদ্ধি করলে তাদেরকে ক্ষমা করা নিজের কর্তব্যরূপে স্থির করেছেন। (আয়াত ৫৪) ঈমানরূপী নেয়ামত প্রদানের পর এটা তাদের প্রতি আল্লাহর এক বাড়তি সম্মান। এই বাড়তি সম্মানের অন্তভূক্ত রয়েছে হিসাবকে সহজ করা এবং কর্মফল প্রদানের ক্ষেত্রে অনুগ্রহ ও করুণা । এমনকি আনল্রাহ তায়ালা তার এই বান্দাদের ওপর রহমত করাকে নিজের জন্যে একটা কর্তব্য ও দায়িত্ব হিসাবে নির্ধারণ করেছেন । শুধু তাই নয়, নবী (স.)-কে এই মর্মে নির্দেশও দিচ্ছেন যে, তিনি যেন আল্রাহ তায়ালা কর্তৃক রহমত ও দয়া করাকে নিজের দায়িত্ব ও কর্তব্য রূপে স্থির করার বিষয়টি মোমেনদেরকে জানিয়ে দেন এবং এই দয়া ও রহমত এতো ব্যাপক আকার ধারণ করবে যে, অজ্ঞতাবশত গুনাহর কাজ করার পর তাওবা করে আত্মশুদ্ধির পথ অবলম্বন করলে তাদের সকল গুনাহই তিনি মাফ করে দেবেন। কোনো তাফসীরকারক এভাবেও ব্যাখ্যা করেছেন যে, অজ্ঞতা সর্বক্ষেত্রেই অবশ্যন্তাবী, কেননা কোনো মানুষ অজ্ঞতা ছাঁড়া কোনো গুনাহ করে না। তাই এই ব্যাখ্যা অনুসারে সব গুনাহই তাওবা করলে ক্ষমাযোগ্য । এ ছাড়া কিছু সংখ্যক আয়াতে অজ্ঞতার শর্তের উল্লেখ ছাড়াই ক্ষমার আশ্বাস দেয়া হয়েছে। সেই সব আয়াতের বক্তব্য অনুসারেও তাওবা ও আত্মশুদ্ধি সাপেক্ষে সকল গুনাহ মাফ করা হবে । কেননা দয়া প্রদর্শনকে আন্মাহ তায়ালা সূরার এই পর্বটি ব্যাখ্যা ও পর্যালোচনা সমাপ্ত করার আগে এই আয়াত কয়টি নাধিল হওয়ার পটভূমি হিসাবে যে সব হাদীস বর্ণিত হয়েছে, তার দিকে পুনরায় দৃষ্টি দিতে চাই। এই সমস্ত তানোরে জবা রত ভারত মিটি তত বে নিটিপভিি রা তা এই যে, ইসলাম সেদিন মানব জাতিকে যে উচ্চ মর্যাদা ও সম্মান দান করেছিলো, পরবর্তীকালে মানব জাতি আর কখনো অতো উচ্চ মর্যাদায় উন্নীত হতে পারেনি । আজও তা সেই মর্াদার অনেক নিম্ন স্তরে অবস্থান করছে।
— পৃষ্ঠা ১৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।