Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017535-00|) “তাদের কোনো হিসাব তোমার দায়িতেে নেই এবং তোমার কোনো হিসাব তাদের দায়িতে নেই যে, তুমি তাদেরকে তাড়িয়ে দেবে । এরূপ করলে তুমি যালেমদের অন্তর্ভূক্ত হয়ে যাবে অর্থাৎ তাদের হিসাব তাদের কাছে এবং তোমার হিসাব তোমার কাছে। তাদের দরিদ্র হওয়া জীবিকার ক্ষেত্রে তাদের কপালের লিখন। এটা আল্লাহর কাছে তাদের বিবেচ্য বিষয়, তোমার নয়। অনুরূপভাবে তোমার দারিদ্র বা ধনাঢ্যতা আল্লাহর কাছে তোমার বিবেচ্য বিষয়, তাদের নয় । ঈমান ও ঈমানের বিভিন্ন স্তরে এই চিন্তাধারার কোনো গুরুত্ নেই। তুমি যদি ধনী ও দরিদ্ধে ভেদাভেদ করে তোমার দরবার থেকে তাদেরকে তাড়িয়ে দাও, তাহলে বুঝা যাবে যে, তুমি আল্লাহর দীড়িপাল্লায় ওযন করো না এবং তার মূল্যবোধের আলোকে মানুষকে মূল্যায়ন করো না। সুতরাং তুমি অবিচারকারী বলে গণ্য হবে। আর আল্লাহর রসূল (স.) অবিচারকারী তথা যালেম বলে গণ্য হবেন, এটা তো কোনো মতেই হতে দেয়া যায় না। শেষ পর্যন্ত রসূল সে.)-এর দরবারে তারাই টিকে গেলেন, যাদের পকেট শূন্য হলেও তাদের অন্তর ছিলো ঈমানের ধনে ধনী। যারা দুনিয়ার পদমর্ষাদায় দুর্বল কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক ও ঈমানের বলে বলীয়ান। তারা তাদের ঈমানের যোগ্যতায় যে জায়গায় অবস্থান করার অধিকারী সেই স্থানেই অবস্থান করতে লাগলেন। একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যারা আল্লাহকে ডাকে, তাদের জন্যেই সে স্থানটি নির্ধারিত ছিলো । ফলে ইসলামের মানদন্ড ও মূল্যবোধ আল্লাহর নির্দিষ্ট মানের ওপর স্থিতিশীল রইলো । এরপর অহংকারী, বলদপী ও উন্নাসিক মোশরেকদের গোষ্ঠী দূরে সরে গেলো এবং বলতে লাগলো, এটা কেমন করে সম্ভব হয় যে, আল্লাহ তায়ালা আমাদের মধ্য থেকে এই সব দরিদ্র ও দুর্বল লোকদেরকে কল্যাণের জন্যে বেছে নিলেন? মোহাম্মদ (স.) যে দ্বীন নিয়ে এসেছে, তা যদি ভালোই হতো, তাহলে ওরা আমাদেরকে টেক্কা দিয়ে তা গ্রহণ করতে পারতো না এবং আল্লাহ তায়ালা ওদের আগে আমাদেরকে হেদায়াত করতেন। এটা আদৌ যুক্তিযুক্ত নয় যে, আল্লাহ তায়ালা আমাদের মতো ধনাঢ্য ও পদমর্যাদাসম্পন্ন লোকেরা থাকতে এই সব দুর্বল ও দরিদ্র লোকদেরকে বাছাই করে তাদের ওপর অনুগধহ করবেন। ধন সম্পদ ও বংশীয় আভিজাত্য নিয়ে অহংকারে লিপ্ত এই লোকদের জন্যেই আল্লাহ তায়ালা এই কঠিন পরীক্ষা নির্ধারিত করে রেখেছেন । তারা ইসলামের সত্যিকার পরিচয় যেমন জানে না, তেমনি জানে না নতুন ইসলামী বিশ্বের প্রকৃত স্বরূপও ৷ ইসলামী আদর্শের ভিক্তিতে গড়া উন্নতির সর্বোচ্চ শিখরে উন্নীত এই নতুন বিশ্ব সেদিনকার আরব ও অনারব গোটা দুনিয়ার কাছেও অজানা ও অপরিচিত ছিলো, আর আজকের হরেক রকমের গণতান্ত্রিক দেশগুলোর কাছেও অপরিচিত । “এভাবেই আমি তাদের একাংশকে দিয়ে আরেক অংশকে পরীক্ষা করিয়েছি, যাতে তারা বলে, এই নাকি সেই সব লোক, যাদেরকে আমাদের মধ্য থেকে বেছে নিয়ে আল্লাহ অনুগৃহীত করেছেন? বলদপাঁদের ছুঁড়ে দেয়া এই জিজ্ঞাসা আসলে ঈমানী মৃল্যবোধকেন্দ্রিক এই সমাজ ব্যবস্থার প্রতি তাদের অবজ্ঞা ও নেতিবাচক মনোভাবই ফুটিয়ে তুলেছে। কোরআন এই জিজ্ঞাসার জবাব দিয়েছে এভাবে, . “কারা কৃতজ্ঞ, তা কি আল্লাহ ভালো জানেন না? অতীব তাৎপর্যপূর্ণ এই ক্ষুদ্র বাক্যটি থেকে যে কর়টি শিক্ষা পাওয়া যায় তা নিন্নরপ, প্রথমত, হেদায়াত একটা নেয়ামত স্বরূপ । যাদের সম্পর্কে আল্লাহ তায়ালা জানেন যে, তাদেরকে হেদায়াত দান করলে তারা উক্ত নেয়ামতের যথাযথ শোকর আদায় করবে, তাদেরকেই

— পৃষ্ঠা ১৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।