Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017555-.00| (আয়াত ৫২) অর্থাৎ যারা আল্লাহর একনিষ্ঠ এবাদাতকারী হবার কারণে সকাল সন্ধ্যা তার কাছে দোয়া করে ও তীর প্রতি নিবিষ্ট থাকে এবং আল্লাহকে ছাড়া আর কাউকে সন্তুষ্ট করার জন্যে তারা এরূপ করে না, তাদেরকে তোমার কাছ থেকে তাড়িয়ে দিও না। এ হচ্ছে নিষ্ঠা, আন্তরিকতা, ভক্তি ও ভালোবাসার দুর্লভ নমুনা । তাদের প্রত্যেকে কেবল এবাদাত ও দোয়ার মাধ্যমে আল্লাহর দিকে মনোনিবেশ করে। একনিষ্ঠ হয়েই আল্লাহর সন্তুষ্টি কামনী করে, তাদের অন্তর আল্লাহর ভালোবাসায় পরিপূর্ণ থাকে একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যেই, সর্বোচ্চ আদব ও ভক্তি আয়ত্ত করে একমাত্র আল্লাহকেই সন্তুষ্ট করার জন্যে । দোয়া ও এবাদাতের মাধ্যমে তাকে ডাকে এবং একেবারেই আল্লাহওয়ালা হয়ে গিয়ে আল্লাহরই জন্যে এবং আল্লাহরই সাহচর্ধে জীবন যাপন করে। আসল ঘটনাটা এই যে, আরবের “অভিজাত ও কুলীন” শ্রেণীর একটি গোষ্ঠী মোহাম্মদ (স.) দুর্বল ও দরিদ্র লোকদেরকে নিজের কাছে আশ্রয় দেয়ার বাহানায় ইসলাম গ্রহণে বিরত ও বিরক্ত ছিলো । এই দরিদ্র সাহাবাদের অন্যতম ছিলেন হযরত সোহায়েব, বেলাল, আম্মার, খাব্বাব, সালমান ও ইবনে মাসউদ প্রমুখ । রসূল সে.) তাদেরকে শুধু আশ্রয়ই দিতেন না বরং তাদেরকে নানাভাবে সাহায্যও করতেন । তাদের দারিদ্রের কারণে তাদের জামা কাপড় থেকে ঘামের গন্ধ | বেরদতো। তাদের সামাজিক মর্যাদা এমন ছিলো যে, তারা কোরায়শ সরদারদের সাথে একই বৈঠকে বসার যোগ্য বিবেচিত হতেন না। এই সব বড় বড় নেতা তাদেরকে তাড়িয়ে দেয়ার জন্যে রসুল (সে.)-এর কাছে আবদার জুড়ে দিলো। রসূল (স.) এই আবদার সরাসরি প্রত্যাখ্যান করলেন। তখন তারা প্রস্তাব দিলো যে, তাহলে ওই দরিদ্র সাহাবীদের জন্যে আলাদা এবং অভিজাতদের জন্যে আলাদা বৈঠক করা হোক, যেখানে এই দরিদ্র ও দুর্বল শ্রেণীর লোকেরা থাকবে না এবং জাহেলী সমাজে ওই সব অভিজাত লোকের যে বিশেষ মর্যাদা ছিলো, তা অক্ষুণ্ | থাকবে । এই প্রস্তাবে রসূল (স.) প্রায় রাষী হয়ে যাচ্ছিলেন । কেননা তারা ইসলাম গ্রহণ করুক এটা ছিলো তার অদম্য আগ্রহ । ঠিক এই মুহূর্তে নাযিল হলো, দিয়ো না।' মুসলিম শরীফে সা'দ বিন আবি ওয়াক্কাস বর্ণনা করেন, “আমরা ৬ জন লোক রসূলুল্লাহ (স.)-এর সাথে ছিলাম । মোশরেকরা রসূল (সে.)-কে বললো, এদেরকে আপনার কাছ থেকে তাড়িয়ে দিন যেন আমাদের ওপর ধৃষ্টতা দেখাতে না পারে । ওখানে আমি, ইবনে মাসউদ, হ্যায়ে গোত্রের একজন, বেলাল এবং আমি নাম উল্লেখ করবো না এমন আরো দু'জন ছিলাম । এ সময় রসূল (স.) কী যেন ভাবলেন, তা আল্লাহ তায়ালাই ভালো জানেন। অতপর মনে মনে কি যেন বললেন। তখন আল্লাহ তায়ালা নাধিল করলেন, “যারা তাদের প্রতিপালকের সন্তুষ্টি কামনায় সকাল সন্ধ্যা তাকে ডাকে তাদেরকে তাড়িয়ে দিয়ো না।” | ওই সব বড় বড় নেতা এই সব দুর্বল লোকের ওপর দাপট দেখিয়ে অনেক কিছু বলেছিলো । অথচ এই দুর্বল লোকগুলো রসূল (স.)-এর খুবই প্রিয়পাত্র ও বিশিষ্ট সভাসদ ছিলেন৷ তারা তাদের দারিদ্র ও দুর্বলতার নিন্দা করছিলো । রসূল (স.)-এর দরবারে তাদের উপস্থিতির কারণে ওই সমস্ত কোরায়শ নেতা ইসলামের দিকে অগ্রসর হচ্ছিলো না এবং বিরূপ ছিলো। এমতাবস্থায় আল্লাহ তায়ালা উক্ত দাবীর ব্যাপারে নিজের চূড়ান্ত ফয়সালা ঘোষণা করলেন এবং তাদের দাবী

— পৃষ্ঠা ১৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।