Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017535-00| জীবন অজ্ঞতা ও স্বতন্কুর্ততার ভিত্তিতে গড়ে উঠলে তা এর বিকল্প হতে পারে না। যারা এ ধরনের বক্তব্য রাখেন, তারা উদ্দেশ্য প্রণোদিত হয়েই এটা বলে থাকেন । ইসলাম হচ্ছে এমন একটা জীবন ব্যবস্থা, যা মানবীয় বিবেককে তার যাবতীয় দোষ ত্রুটি থেকে রক্ষা করে। এরপর সেই জীবন ব্যবস্থা তার ভিত্তি গড়ে তোলে, তার জন্যে এমন আইন কানুন প্রণয়ন করে, যা তার জ্ঞান, বিজ্ঞান ও অভিজ্ঞতাকে সাথে নিয়ে চলার নিশ্চয়তা দেয় এবং আল্লাহর শরীয়তের আইন অনুসারে জীবন যাপনেও সাহায্য করে । তার আদর্শ ও বাস্তব ব্যবস্থাকে বিকৃত করার জন্যে কোনো চাপ দেয় না। আল্লাহর ওহী ও হেদায়াতসহ বিবেকবুদ্ধি চক্ষুম্মান, আর ওহী ও হেদায়াত ছাড়া বিবেক অন্ধ । রসূল (স.)-কে একমাত্র ওহী থেকে দিক-নির্দেশনা গ্রহণ করার প্রতি উৎসাহ দানের লক্ষ্যেই আয়াতের শেষে বলা হয়েছে, “আমি ওহী ব্যতীত আর কিছু মানি না। আয়াতের এ অংশটি মূল্যবান শিক্ষায় পরিপূর্ণ । চিন্তা গবেষণা করা ইসলামে সর্বদাই প্রত্যাশিত ও উৎসাহিত । চিন্তা গবেষণার উৎসাহ দান কোরআনের একটা বহুল প্রচলিত রীতি । তবে এ চিন্তা গবেষণা হওয়া চাই ওহী ভিত্তিক ও ওহী নিয়ন্ত্রিত, নিছক লাগামহীন ও স্বেচ্ছাচারী চিন্তা গবেষণা নয়, যা মানুষকে অন্ধকারে দিক-নির্দেশনাহীন করে রেখে দেয় । ওহীর নিয়ন্ত্রণে বিবেক চললে তার বিচরণের জায়গা সংকীর্ণ হয় না বরং আরো প্রশস্ত হয়। তার বিচরণ ক্ষেত্র হয়ে পড়ে গোটা ব্রিভুবন, যার আওতায় দৃশ্য ও অদৃশ্য উভয় জগত রয়েছে। অনুরূপভাবে এর আওতায় এসে যায় মানুষের অন্তরের গভীরতম অঞ্চলসহ জীবনের সকল ক্ষেত্র ও বিভাগ । ওহী মানুষকে বিধিগত বিকৃতি, নীতিগত বিভ্রান্তি, দৃষ্টিভংগির ত্রুটি, সন্দেহ সংশয় ও প্রবৃত্তির কামনা বাসনা ছাড়া আর কোনো কিছুতে বাধা দেয় না। এইগুলো ব্যতীত আর সমস্ত তৎপরতায় সে তাকে বিপুলভাবে উৎসাহিত করে । আল্লাহর দেয়া এই বিরাট হাতিয়ার বিবেককে ওহী ও খোদায়ী দিক নির্দেশনার আওতায় ব্যবহার করার নির্দেশ দিয়েছেন। এই সীমা মেনে চললে তার বিপথগামী হবার সম্ভাবনা আর থাকে না। উজানে আভ্িজ্াত্ত বেগলো ম্মগাক্সনলেক মানদণ্ড লক্ষ এবার ৫১ থেকে ৫৪ আয়াত ক'টি লক্ষ্য করুন। ৃঁ এ আয়াত কয়টির মূল বক্তব্য ইসলামী আকীদা বিশ্বাসের গুরুত্ব ও মর্যাদা, দুনিয়ার মানব | রচিত বাতিল মতবাদগুলোর ওপর তার শ্রেষ্ঠত্ব এবং সংকীর্ণতা ও শ্রেণীবৈষম্যের বিরোধিতা সম্বলিত। রসূল (স.)-কে এই আকীদা বিশ্বাস কোনো রূপ সাজসজ্জা ছাড়া হুবহু জনগণের কাছে পৌছানোর আদেশ দেয়া হয়েছে। অনুরূপভাবে যে সব নিষ্ঠাবান মোমেন এই দ্বীনের দাওয়াত বিস্তারে সহায়ক হবে বলে আশা করা যায়, তাদের প্রতি যথাযথ গুরুত্ব দান ও কদর করার নির্দেশ দেয়া হয়েছে। যারা একনিষ্ঠ মুসলিম, তাদেরকে কোনো জাহেলী চিত্তাধারার আলোকে বা কোনো সংকীর্ণতার চাপে দূরে ঠেলে দেয়া থেকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। ৫১ নং আয়াতটি লক্ষ্য করুন। এতে আল্লাহ তায়ালা বলছেন, যারা কেয়ামতের দিনে সমবেত হওয়ার ব্যাপারে ভীষণভাবে ভীত, অথচ আল্লাহ ছাড়া তাদের কোনো সাহায্যকারী ও সুপারিশকারী নেই, তাদেরকে সতর্ক করো। কেননা তারাই সতর্কতামূলক বক্তব্যের অধিকতর মর্যাদা দানকারী ও শ্রবণকারী। তারাই এতে সবচেয়ে বেশী উপকৃতও হয়ে | থাকে। তারা হয়তো সংযমী হবে, আখেরাতের আযাব থেকে রক্ষা পেতে ব্যাকুল হবে এবং নিষিদ্ধ কাজে কখনো লিপ্ত হবে না। হিলাম্ল শষ্ঠ ২১

— পৃষ্ঠা ১৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।