Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017535-00|) একটা স্বতন্ত্র অংশ হিসাবে দেখতে পাবে । এক একটা অভিজ্ঞতা, এক একটা ঘটনা দুর্ঘটনা এবং এক একটা আকৃতির আলোকে সে জীবন ও জগতকে ভিন্ন ভিন্ন অংশ হিসাবে দেখবে । গোটা জগতকে এক সাথে দেখা তার পক্ষে সম্ভব হয় না বিধায় গোটা জীবনের জন্যে সুসম্িত ও পূর্ণাংগ আইন ও বিধান প্রণয়নও তার পক্ষে সম্ভব হয় না। এজন্যে যখন মানুষ আল্লাহর বিধান ও আন্মাহর হেদায়াত থেকে বিচ্ছিন্ন থাকে, তখন সে একের পর অভিজ্ঞতা পর্যালোচনা, আইন ও বিধানের রদবদল, ক্রিয়া ও প্রতিক্রিয়ার মাঝে অস্থিরতা বোধ করতে থাকে এবং চরম ডান থেকে চরম বামের মাঝখানে ঘ্বরপাক খেতে থাকে । আর এ সব করতে গিয়ে সে মানুষের বহু মূল্যবান জান ও মালের অপূরণীয় ক্ষতি করে ফেলে। কিন্তু সে যদি ওহীর অনুসরণ. করতো, তাহলে এত সব বিপর্যয়ের কোনোটারই সম্মুখীন তাকে হতে হতো না। যেখানে সেখানে পরিবর্তন ও রদবদল সংঘটিত হতো, কেবল বস্তু, সাজ সরঞ্জাম ও যন্ত্রপাতিতে সংঘটিত হতো । আর ওহীকে মেনে নিয়েই মানুষ স্বাভাবিক জীবন যাপন করতে পারে । যেখানে সে স্বাধীন হতে পারে। শেষ পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি যদি হতো, তবে তা কেবল বস্তুদহ জগতেই হতো, নৈতিক জগতে নয়। এসব ক্ষয়ক্ষতির একমাত্র কারণ মানব সত্ত্বার অভ্যন্তরে বিভিন্ন ধরনের আবেগ, উচ্ছাস ও প্রবৃত্তির কামনা বাসনার উপস্থিতি । এগুলোর নিয়ন্ত্রণ অত্যাবশ্যক, যাতে মানব জীবনের স্থিতি ও বিকাশে তার দায়িত্‌ পালন নিশ্চিত হয় এবং নিজের এই নির্দিষ্ট সীমা অতিক্রম করে তা জীবনকে ধ্বংস বা ক্ষতিগ্রস্ত না করে। শুধু মানবীয় বিবেক বুদ্ধি দিয়ে প্রবৃত্তির কামনা বাসনা ও আবেগ উচ্ছ্বাস নিয়ন্ত্রণ সম্ভব নয়। কেননা কামনা বাসনা ও আবেগ উচ্ছ্বাসের' চাপে এই বিবেকও প্রভাবিত হয়ে যায়। তাকে নিয়ন্ত্রণ করা ও পাহারা দিয়ে বৈকল্য থেকে রক্ষা করার জন্যে অন্য একটা শক্তির প্রয়োজন। মানব জীবনের প্রতিটি সিদ্ধান্তে ও প্রতিটি অভিজ্ঞতায় বিবেককে সেই শক্তির পথ নির্দেশনা গ্রহণ করতে হবে, যাতে করে তার অভিজ্ঞতা ও অভিমত সুষ্ঠু ও নির্ভুল হয় এবং যাতে তার সকল কর্মকাণ্ড ও দৃষ্টিভংগি নিয়ন্ত্রিত হয়। যারা মানবীয় বিবেককে মৌলিকভাবে ওহীর ন্যায় নির্ভুল বলে দাবী করে এবং এর সপক্ষে এই যুক্তি দেয় যে, বিবেক ও ওহী উভয়ই তো আল্লাহর সৃষ্টি, সুতরাং উভয়ে পরস্পরের অনুকূল না হয়ে পারে না, তারা বিবেকের মূল্য সম্পর্কে বিভিন্ন দার্শনিকের উদ্ভট মতামতের আলোকেই এ ধরনের কথা বলে থাকে, অথচ বিবেকের সৃষ্টিকর্তা আল্লাহ তায়ালা স্বয়ং এমন কথা বলেননি । যারা মনে করে, বিবেক ওহীর বিকল্প হতে সক্ষম, এমনকি খুব উচুমানের বিবেকের অধিকারী ব্যক্তি বিশেষের বেলায়ও যারা এরূপ মনে করে, তারাও এ ক্ষেত্রে এমন কথা বলে, যা আন্মাহ তায়ালা বলেননি। আল্লাহ তায়ালা শুধু ওহী ও রেসালাতের আনুগত্য করার দায়িত্‌, মানুষের ওপর অর্পণ করেছেন, বিবেকেরও নয়, স্বভাব প্রকৃতিরও নয়। আল্লাহকে এক বলে জানা ও তীর ওপর ঈমান আনার ব্যাপারে তিনি শুধু বিবেকের ওপর মানুষকে নির্ভরশীল করেননি । কেননা আল্লাহ তায়ালা জানেন যে, বিবেক একাকী বিভ্রান্ত হতে পারে এবং মানবীয় স্বভাব |- প্রকৃতিও বিকৃতির শিকার হতে পারে । ওহী যতোক্ষণ পথ প্রদর্শকের ভূমিকা পালন না করে, ততোক্ষণ বিবেক বা স্বভাবের কোনো নিরাপত্তা নেই। আর যারা মনে করে যে, বিবেক বা বিবেকের ফসল বিজ্ঞান ধর্মের বিকল্প হতে পারে এবং মানব জাতিকে আল্লাহর নির্দেশের মুখাপেক্ষিতা থেকে অব্যাহতি দিতে পারে, তাদের এ উক্তির সপক্ষে কোনো তাত্ত্বিক বা বস্তুনিষ্ঠ প্রমাণ নেই। ইতিহাস সাক্ষী যে, বিজ্ঞান বা দর্শনের ভিত্তিতে যখনই মানুষের সামষ্টিক জীবন গড়ে উঠেছে, তখন তা হয়েছে সবচেয়ে দুর্দশাগ্রস্ত জীবন, চাই তাদের সম্পদের উৎপাদন ও সরবরাহের প্রাচূর্য যতোই বেশী হোক না কেন এবং তাদের জীবনে আরাম আয়েশ ও বিলাস ব্যসনের উপকরণের যতোই ছড়াছড়ি হোক না কেন। তাই বলে মানব

— পৃষ্ঠা ১৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।