Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/010101535-00|) আল্লাহর রসূল কেবল আল্লাহর ওহীর নির্দেশনাই অনুসরণ করে থাকেন। সে যা কখনো জানতো না, এই ওহী তাকে তাই অবহিত করে। সে আল্লাহর ধন ভান্ডার হস্তগত করেনি যে নিজের অনুসারীকে তা দু'হাতে বিলাবে। তার হাতে অদৃশ্যের চাবিকাঠিও নেই যে, তার অনুসারীদেরকে ভবিষ্যতে কী ঘটবে তা জানাবে । তিনি কোনো ফেরেশতাও নন, যেমন তারা ফেরেশতা পাঠানোর অনুরোধ করে থাকে । তিনি একজন মানুষ ও রসূল। এটাই হচ্ছে নবুওত সম্পর্কে ইসলামের অকাট্য ও নির্ভেজাল বক্তব্য । এই বিশ্বাসটাই মনুষ্য স্বভাবের স্বতস্কুর্ত আকুতি, পার্থিব জীবনের ভিত্তি এবং আখেরাতের পথের নির্দেশিকা । এই আকীদা আল্লাহর কাছে পৌছার একমাত্র নির্ভুল পন্থা । তাই এ আকীদার আর কোনো সাজসঙ্জার প্রয়োজন নেই। যে ব্যক্তি নিজের কল্যাণের জন্যে এটা চায়, তার জন্যে এটাই যথেষ্ট। এটি সকল মূল্যবোধের চেয়ে বড় মূল্যবোধ । কিন্তু যে ব্যক্তি এ আকীদাকে বাজারের পণ্য মনে করে এবং তা বিক্রি করে মুনাফা অর্জন করতে চায়, সে এর যথার্থ মূল্য ও মর্যাদা উপলব্ধি করে না এবং তা তাকে যেমন কোনো পাথেয় প্রদান করে না, তেমনি তার কোনো উপকারও সাধন করে না। ূ এ জন্যে রসূল (স.)-কে আদেশ “দেয়া হয় তিনি যেন এ আকীদাকে অবিকল এভাবেই পেশ করেন এবং এর সাথে কোনো সাজসজ্জা যোগ না করেন। কেননা এর কোনো সাজসজ্জার প্রয়োজনই নেই। যারা এই আকীদার কাছে আশ্রয় গ্রহণ করতে চায়, তাদের জানা উচিত যে, তারা কোনো অর্থভান্ডারের কাছে আশ্রয় গ্রহণ করেনি, কোনো পার্থিব পদ-মর্ধাদা বা জনগণের মধ্যে মান মর্যাদা লাভ করার সুযোগের কাছে আশ্রয় গ্রহণ করেননি ৷ তাদের মনে রাখতে হবে যে, শামিল। আর পৃথিবীতে এটাই সবচেয়ে সম্মানজনক ও এশ্বর্যশালী আশ্রয়। ৫০ নং আয়াতের প্রথমাংশের বক্তব্য এটাই, “বলো, আমার কাছে আল্লাহর ধনভান্ডার রয়েছে এমন দাবী আমি করি না মলব জাতিব ওহী প্রয়োজনীয্সতাা | ঈমানদারদের এটাও জানা উচিত যে, তারা আলো ও অন্ত্দষ্টির আশ্রয় গ্রহণ করে এবং অন্ধতা ও অন্ধকার থেকে রক্ষা পায়। আয়াতটির শেষাংশে এ কথাই বলা হয়েছে, “বলো, অন্ধ ও চক্ষুম্মান কি সমান হতে পারে..... এ আয়াত থেকে এ কথাও দ্যর্থহীনভাবে জানা যায় যে, একমাত্র ওহীর অনুসরণই হেদায়াত লাভ ও দৃষ্টিশক্তি সম্পন্ন হবার লক্ষণ। আর যে ওহীর অনুসরণ করে না সে অন্ধ ও পরিত্যাজ্য । এটা যখন জানা গেলো, তখন প্রশ্ন হলো এক্ষেত্রে তাহলে মানবীয় বিবেকবুদ্ধির ভূমিকা ও করণীয় কী? এ প্রশ্নের জবাব খুবই স্পষ্ট ও সহজ । মানুষকে আল্লাহর দেয়া এই বিবেকবুদ্ধি সেই ওহীকে অর্জন ও গ্রহণ করতে সক্ষম ৷ ওহীর বক্তব্য কী তা বুঝবার ক্ষমতাও তার রয়েছে। সুতরাং ওহীকে বুঝা ও গ্রহণ করাই বিবেকের কর্তব্য । আর আলো ও হেদায়াত লাভের এবং এই সত্য ও নির্ভুল জীবন ব্যবস্থার অনুসরণের সুযোগটাও তার জন্যে এক সুবর্ণ সুযোগ । কিন্তু মানুষের বিবেকবুদ্ধি যদি ওহীর সাহায্য না নিয়েই স্বাধীনতা প্রয়োগ করে, তাহলে সে বিভ্রান্ত ও বিকৃতিতে লিপু হতে বাধ্য । তার দৃষ্টি হবে তখন ভ্রান্ত ও একপেশে । আর তার পরিকল্পনা ও ব্যবস্থাপনা সবই হবে ক্রটিপূর্ণ। এর কারণ এই যে, ওহীর নির্দেশনা ব্যতিরেকে বিবেকের স্বাধীনতা প্রয়োগ করলে মানুষ এ জগত ও জীবনকে একটা একক হিসাবে দেখতে সক্ষম হবে না। বরং পরম্পর থেকে বিচ্ছিন্ন এক

— পৃষ্ঠা ১৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।