110010://1519111801-$/0101017535-00|7 সৃষ্টি হয়েছে এবং বাস্তবিকই এর প্রয়োজন হয়েছে । অতপর গোটা মানবমন্ডলীর বিরোধীদের সকল বিদ্বেষের ভ্রকুটি উপেক্ষা করে এ পাক কালামের আবেদন গ্রহণযোগ্য হয়ে উঠেছে। আল্লাহর মূল উদ্দেশ্যই হচ্ছে তার দেয়া এ জীবন ব্যবস্থাকে পূর্ণাংগ ও বিজয়ী ব্যবস্থা হিসাবে পৃথিবীর সর্বত্র প্রতিষ্ঠা করা এবং তার পূর্ব প্রস্তুতি হিসাবেই মন্ধী জীবনের এ দীর্ঘ সময়ের মধ্যে গড়ে তৌলা হয় যাবতীয় আয়োজন। আর আল্লাহর দ্বীনের দাওয়াত দানকারী হচ্ছেন সাহাবারা এবং তাদের জীবনে একমাত্র উদ্দেশ্য ছিলো সেই ব্যবস্থাকে চালু করা যার মাধ্যমে এই দ্বীন বাস্তব জীবনে ফুটে ওঠে- এটাই হচ্ছে এমন এক মহান কাজ যা যে কোনো বিজয়ী ব্যবস্থার মধ্যে চালু থাকতে পারে ৷ এ সময়ে বাতিল ব্যবস্থা দীর্ঘ তেরোটি বছর ধরে আল কোরআনের দাওয়াত এবং ইসলামী আকীদাকে ঠেকিয়ে রাখার জন্যে ব্যর্থ চেষ্টা করেছে। তারপর এ পবিত্র মক্কা নগরীতে মোহাম্মদ (স.) যতোদিন উপস্থিত ছিলেন, ততোদিন তিনি একামতে দ্বীনের বিস্তারিত কোনো বিবরণ দেননি এবং মুসলমানদের জন্যে বিস্তারিত কোনো আইন কানুনও প্রণয়ন করেননি । আল্লাহর হেকমতের দাবী ছিলো দাওয়াতের প্রথম ও মূল কথাটির দিকেই মানুষের মনোযোগ | আকর্ষণ করা এবং রেসালাতের দায়িত্ পালন করতে গিয়ে রসূলুল্লাহ সে.) সর্ব প্রথম কালেমায়ে তাইয়্যেবা- লা-ইলাহা-ইল্লাল্লাহ- এই কথার দিকে আহবান জানান এবং মানুষকে এ কথার সাক্ষ্য দান করার জন্যে ডাকতে থাকেন যে, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য, পূজনীয় এবং সর্বময় ক্ষমতার মালিক বলতে কেউ নেই। এ দাওয়াতের মাধ্যমে তিনি মানুষকে জানাতে থাকেন যে, তাদের রব-প্রতিপালক মুনিব এবং আইনদাতা একমাত্র আল্লাহ তায়ালা । সুতরাং তাদের কর্তব্য শুধু তারই নিরংকুশ আনুগত্য দ্বিধাহীন চিত্তে গ্রহণ করা, অন্য কারো নয়। বাহ্যিক দৃষ্টিতে এবং গভীরভাবে চিন্তা করতে গিয়ে আরবদের কাছে একথা প্রতীয়মান হয়েছে যে, এ দাওয়াত গ্রহণ করা মোটেই কোন্না সহজ কাজ নয়। তারা (আরবীভাষী হিসাবে আরবী শব্দ) ইলাহ-এর অর্থ ভালোভাবেই বুঝতো । লাইলাহা ইল্লাল্সাহ-র মধ্যে ইলাহ্ শব্দের অর্থ, তারা ঠিকই বুঝেছিলো- “শাসন ক্ষমতার কর্তৃত্ব'। তারা এটাও বুঝেছিলো উলুহিয়্যাত এবং পবিত্র আল্লাহ্র একতৃ শব্দটির অর্থ হচ্ছে, ধর্মজাযক, গোত্রীয় নেতৃবৃন্দ, দলীয় নেতা ও শাসনকর্তা- যে যেখানে ক্ষমতায় অধিষ্ঠিত আছে তাদের নেতৃত্ কর্তৃতৃও সকল ক্ষমতা ছিনিয়ে নিয়ে একমাত্র আল্লাহ্র হাতে তুলে দেয়াই হচ্ছে আল্লাহ্র উলুহিয়্যাত প্রতিষ্ঠার লক্ষ্য । এ ক্ষমতা বলতে বুঝায় বিবেকবুদ্ধির মধ্যে অবস্থিত আল্লাহর ক্ষমতার চেতনা সৃষ্টি করা, তাকেই সকল ক্ষমতার মালিক বলে অনুভব করা, জীবনের সমস্ত কার্যকলাপ ও ঘটনাবলী ফয়সালার ব্যাপারে একমাত্র তারই ক্ষমতাকে চূড়ান্ত মনে করা, সম্পদ বন্টনের ব্যাপারে তারই আইন মানা, তার আইন মতোই বিচার ফয়সালা করা এবং গোটা দেহ ও মনের মধ্যে তারই আধিপত্যকে স্বীকার করা । আরবী ভাষাভাষীরা অবশ্যই জানতো, লা-ইলাহা ইন্রাল্লাহ-র অর্থ পৃথিবীর সকল ক্ষমতা, যা বিশেষ বিশেষ গুণের অধিকারীরা কুক্ষিগত করে রেখেছিলো এবং নানা ওজুহাতে তারা এসব ক্ষমতা ব্যবহার করে চলেছিলো, এগুলোর একচ্ছত্র মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ তায়ালা । তার এই ক্ষমতায় ভাগ বসানোর অধিকার আল্লাহ তায়ালা কাউকেই দেননি, অর্থাৎ মানুষ আল্লাহ্র আইনকে বাদ দিয়ে মনগড়া যে সব আইন তৈরী করে রেখেছে, এর কোনোটির অধিকার মানুষের নেই। ইলাহ-এর এই সর্বব্যাপী অর্থের কোনোটিই আরবদের চেতনার বাইরের জিনিস ছিলো না, যেহেতু তাদের ভাষার অর্থ তারাই ভালোভাবে বুঝে । আর এই কারণেই তারা বুঝতো লা-ইলাহা ইল্লাল্লাহ বলতে প্রকৃতপক্ষে কী বুঝায় এবং এই কথাটি গ্রহণ করতে আহবান জানানোর উদ্দেশ্যই বা কি। তারা জানতো এই কথা গ্রহণ করলে তাদের নেতৃবৃন্দের সাথে তাদের সম্পর্ক কোন পর্যায়ে গিয়ে
— পৃষ্ঠা ১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।