110010://1519111801-$/0101017535-00|7 নিজ নিজ গোত্রে কখনো ব্যায়ামের দ্বারা দৈহিক নির্যাতনের মাধ্যমে আবার কখনো বাদ্যযন্ত্রাদি ব্যবহারের মাধ্যমে পাগলামির অবস্থা সৃষ্টি করতেন । যেমন বাইবেলের প্রথম সামাওয়ীল পুস্তকে বলা হয়েছে, “শাওল দাউদকে কিছু দূত গ্রহণের নির্দেশ পাঠালেন ।” তারা দেখলো বহু সংখ্যক নবী নানা রকমের ভবিষ্যদ্বাণী করছেন। অথচ শাওল তাদের সভাপতি হিসাবে তখন তাদের মধ্যেই রয়েছেন। শাওলের দূতদের কাছে রহুন্লাহ (জিবরীল) অবতীর্ণ হলো । তখন তারাও ভবিষ্যদ্বাণী করতে লাগলো । তাদের ছাড়া অন্যদেরকে পাঠানো হলে তারা ভবিষ্যদ্ণী করলো । সেও কাপড় খুলে ফেললো এবং শামাওয়ীলের সামনে ভবিষ্যদ্বাণী করলো । সে সারা দিন ও সারা রাত উলংগ হয়ে কাটালো ।' সামাওয়ীল পুস্তকে আরো রয়েছে, তুমি পাহাড়ের ওপর থেকে নেমে আসা একদল নবীর মুখোমুখি হবে । তাদের সামনে থাকবে নানা রকম বাদ্যযন্ত্র । তারা সবাই ভবিষ্যদ্বাণী করবে। তখন তাদের ওপর নেমে আসবেন প্রভুর আত্মা। তখন তুমি তাদের সাথে ভবিষ্যদ্বাণী করবে এবং অন্য এক ব্যক্তিতে পরিণত হবে ।? 'নবুওত একটা পুরুযানুক্রমিক পেশা ছিলো, যা পিতাদের কাছ থেকে পুত্ররা পেতো । যেমন রাজাদের ২য় পুস্তকে আছে, “নবীদের ছেলেরা যখন বললো, হে আলইয়াসা, ওই যে সেই জায়গা, যেখানে আমরা অবস্থান করি। ওটা আমাদের জন্যে সংকীর্ণ হয়ে গেছে, তাই আমাদের জর্ডানে চলে যাওয়া উচিত।' “তাদের কিছু ভৃত্য ছিলো, যারা বিভিন্ন স্থানে সেনাবাহিনীর সাথে থাকতো । যেমন প্রথম যুগের পুস্তকে পাওয়া যায়। তাতে বলা হয়েছে, “দাউদ ও সেনাবাহিনীর অধিনায়করা বনু আসাফ ও অন্যান্য ভবিষ্যদ্বাণীকারকদের সেবার জন্যে আলাদা করলো বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে ।' (পূর্বোক্ত পুস্তক) এভাবেই নবুওত ও নবীদের সম্পর্কে জাহেলী ধ্যান ধারণার সমাবেশ ঘটেছে। এর মধ্যে আসমানী কেতাবসমূহে আগত সেই সব বিশুদ্ধ ধ্যান ধারণাও অন্তর্ভুক্ত রয়েছে, যা পরে বিকৃত হয়েছে। বিকৃতির পরে তা এ ধরনের বাতিল ধ্যান ধারণায় পর্যবসিত হয়েছে, যা কোনো নবীর পক্ষে শোভন হতে পারে না। তখনকার লোকেরা নবুওতের দাবীদারদের কাছ থেকে এমনটিই আশা করতো, তার কাছে কখনো গায়েব সম্পর্কে খবর জানানোর আব্দার জুড়ে দিতো, তা সে জ্যোতির্বিদ্যা বা জাদুবিদ্যা যার সাহায্যেই হোক । এ সব উৎস থেকে প্ররোচিত হয়েই মোশরেকরা রসূল (স.)-এর কাছে নানা রকমের অলৌকিক কান্ড ঘটানোর আব্দার করতো । এ সব বাতিল ধারণা সংশোধনের জন্যেই কোরআনে বারবার রসূল ও রেসালাতের প্রকৃত স্বরূপ তুলে ধরা হয়েছে । তেমনি একটি উক্তি হচ্ছে, তুমি বলো, আমি বলি না যে, আমার কাছে আল্লাহর ধন ভান্ডার রয়েছে এবং আমি অদৃশ্যও " (আয়াত ৫০) রসূল (স.) আল্লাহর পক্ষ থেকে এই মর্মে নির্দেশ লাভ করেছেন যে, তিনি যেন নিজেকে এমন একজন মানুষ হিসাবে পেশ করেন, যে নবী ও নবুওত সংক্রান্ত যাবতীয় জাহেলী অলীক ধ্যান ধারণা থেকে মুক্ত এবং তিনি যেন এই আকীদা বিশ্বাসকেও সব রকমের দাবী ও প্ররোচনা থেকে মুক্ত অবস্থায় পেশ করেন। এ আকীদা রসূল সম্পর্কে এমন ধারনারই জন্ম দেবে যে, আন্মাহর দিক নির্দেশনা ছাড়া আর কিছুই যার করায়ত্ত নয়। আল্লাহর এই দিক নির্দেশনাই তাকে পথ প্রদর্শন করে থাকে ।
— পৃষ্ঠা ১৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।