110010://1519111801-$৬/0101017535-00| লবী ও লবুশতেকর আব্দধপ রসূল ও রেসালাতের প্রকৃত স্বরূপ বর্ণনা করার পর এবং সব রকমের বিকৃতি ও বিভ্রান্তি থেকে মুক্ত ও নিস্কলুষভাবে তাকে তুলে ধরার পর কোরআন নবুওত সংক্রান্ত আকীদা ও বিশ্বাসকে নির্ভলভাবে পেশ করেছে। রসুল সম্পর্কে সে বলেছে যে, তিনি একজন মানুষ । তাঁর কাছে আল্লাহর ধনভান্ডারও নেই, অদৃশ্য জ্ঞানও নেই, নিজেকে ফেরেশতা বলেও তিনি দাবী করেন না। তিনি যেসব তত্ব ও তথ্য পানতা আল্লাহর কাছ থেকেই পান. এবং ওহীর মাধ্যমে পাওয়া নির্দেশই শুধু অনুসরণ করেন। আর যারা তার দাওয়াত গ্রহণ করে, তারা আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত মানুষ । তাদের সাথে সব সময় ঘনিষ্ঠভাবে অবস্থান করা, আল্লাহর ক্ষমা ও দয়ার কথা তাদেরকে জানানো, আখেরাতের ভীতি প্রদর্শন, তাকওয়া ও সতর্কতা অবলম্বন রসূলের দায়িত্ এবং এর মধ্যেই তীর দায়িতু সীমিত। তিনি মানুষ ও তীর কাছে ওহী আসে । এভাবে তার পরিচিতি ও কর্তব্য সম্পর্কে মানুষের ধারণা বিশুদ্ধ হয়। এই বিশুদ্ধীকরণ ও সতকীকিরণের মধ্য দিয়েই অপরাধীদের পথ স্পষ্ট হয়ে যায়, হক ও বাতিলের বাছাই হয়ে যায়, রসূল ও রেসালাত সম্পর্কে অস্পষ্টতা দূর হয়ে যায়, হেদায়াত ও গোমরাহী সম্পর্কেও অস্পষ্টতা দূর হয়ে যায় এবং মোমেন ও অ-মোমেনের মধ্যে পার্থক্য স্পষ্ট হয়ে যায়। এই কয়টি বিষয় স্পষ্টভাবে বর্ণনা করার পর ইলাহত্ব ও তার সাথে রসূলের সম্পর্ক ও সমগ্র মানব জাতির সম্পর্ক অনুগত ও অবাধ্য নির্বিশেষে সকলের সম্পর্ক এবং হেদায়াত ও গোমরাহীর আসল পরিচয় সম্পর্কে, আলোচনা করা হয়েছে। বলা হয়েছে যে, হেদায়াত লাভ হলো দৃষ্টিশক্তি সম্পন্নতা এবং গোমরাহী অন্ধত্রে নামান্তর । আল্লাহ তায়ালা বান্দাদের ওপর দয়া ও রহমত করাকে নিজের কর্তব্য হিসাবে গণ্য করেন, বান্দাদের তাওবা ও আত্মশুদ্ধির পর তাদের অজানা গুনাহকে ক্ষমা করেন৷ তিনি চান, অপরাধীদের পথ স্পষ্ট হয়ে যাক । অতপর যে ঈমান আনতে চায়, সে যুক্তি প্রমাণের ভিত্তিতে ঈমান আনুক, যে গোমরাহ হতে চায়, সেও যুক্তি প্রমাণের ভিত্তিতে গোমরাহ হৌক এবং মানুষ কোনো অজ্ঞতা ও অস্বচ্ছতার মধ্যে নয় বরং স্বচ্ছ পরিবেশে নিজ নিজ ভূমিকা স্থির করুক । ৫০ নং আয়াতে বলা হয়েছে, | “বলো, আমি বলি না যে, আমার কাছে আল্লাহর ধন-ভান্ডার রয়েছে, 688৮৮ ১8 জানা তো, যা অস্বীকার করা যায় না। অথচ আমি আগেই বলেছি যে, তারা মোহাম্মদ (স.)-এর সত্যবাদিভায় এক রত্তিও সন্দেহ পোষণ করতো না। তবু তারা অলৌকিক নিদর্শনের দাবী জানাতো। এমনকি কখনো কখনো সাফা ও মারওয়া পাহাড় দুটিকে স্বর্ণের পাহাড়ে পরিণত করার দাবীও জানাতো। কখনো বলতো, ওই পাহাড় দুটিকে মন্ধা থেকে দূরে সরিয়ে নিয়ে যাও, যাতে পাহাড়ের জায়গা উর্বর ফসলের ক্ষেতে পরিণত হয়। কখনো বলতো, আগামীতে কী ঘটবে তা জানাও । কখনো বলতো, একজন ফেরেশতা নামিয়ে আনো। কখনো বলতো, কাগজে লেখা একখানা কেতাব আকাশ থেকে নামিয়ে আনো! মোট কথা, তারা এমন সব দাবী তুলতো, যার মধ্য দিয়ে তাদের একগুঁয়েমি ও হঠকারিতার মনোভাবই প্রকাশ পেতো । কিন্তু তাদের এইসব দাবী দাওয়ার উৎস ছিলো তাদের পার্শ্ববর্তী জাতিগুলোর নবী ও নবুওত ক্রান্ত ভ্রান্ত ধ্যান ধারণা । তাদের সবচেয়ে কাছেই ছিলো নবৃওত ও নবী সম্পর্কে বিকৃত ধ্যান ধারণার অধিকারী আহলে কেতাবের কল্প কাহিনী । বিভিন্ন জাহেলী সমাজে বিভিন্ন সময়ে মিথ্যা নবুওতের দাবীদারদের আবির্ভাব ঘটতো । প্রতারিত লোকেরা তাদেরকে বিশ্বাসও করতো । জাদুকর, জ্যোতিষশাস্ত্রবিদ ও জ্নধারীরাও মিথ্যা
— পৃষ্ঠা ১৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।