110010://1519111801-$/0101015395.00|) থাকে। পক্ষান্তরে আল্লাহর সৃষ্টির নিদর্শনসমূহও অলৌকিক ব্যাপার । তবে এগুলো এমন চিরস্থায়ী অলৌকিক জিনিস যার ওপর গোটা সৃষ্টিজগত প্রতিষ্ঠিত । এগুলোকে উপলব্ধি করার নির্দেশ দানের জন্যে আল্লাহর পক্ষ থেকে যে কেতাৰ এসেছে, তাও এক অলৌকিক কেতাব। এ কেতাবের সমতুল্য কোনো কেতাৰ আর আসেনি। ইন্্িয়থাহ্য মোজেযা তথা অলৌকিক ব্যাপারের চেয়ে বুদ্ধি নির্ভর মোজেযা যে অধিকতর দীর্ঘস্থায়ী ও কালজয়ী, সে কথা বুঝার জন্যে দীর্ঘস্থায়ী প্রশিক্ষণ প্রয়োজন। এতে করে মানুষ তার মানবীয় বুদ্ধিমত্তা দিয়ে সৃষ্টি জগতের উন্মুক্ত পুস্তক পাঠ করার দিকে মনোযোগী হবে । মহান আল্লাহর দিক নির্দেশনা, রসূল সে.)-এর প্রশিক্ষণ ও কোরআনের নিয়ন্ত্রণে বিশ্ব জোড়া এই পুস্তক একই সাথে ইতিবাচক, বাস্তব ও অদৃশ্য ভাবে পাঠ করতে হবে। এই পাঠ করার সময় প্রাচীন গ্রীক দর্শন ও খৃষ্টায় ধর্মতত্ত্ব সংক্রান্ত মতাদর্শ থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। মুক্ত রাখতে হবে গ্রীক দর্শনের একাংশ, ভারতীয়, মিসরীয়, বৌদ্ধ ও পার্সিক পৌত্তলিক দর্শনের ইন্দ্িয়গ্রাহ্য বস্তৃতান্ত্রিক মতাদর্শগুলো থেকেও । সেই সাথে আরব জাহেলী আকীদা বিশ্বাসের সাথে সংশ্লিষ্ট সকল প্রকার জাহেলিয়াতের আওতা থেকেও বেরিয়ে আসতে হবে। রসুলের কাজ ও দায়িত্ব সংক্রান্ত এই. বিবরণে এবং এই আয়াত দুটিতে তার ভূমিকার যে প্রকৃত স্বরূপ তুলে ধরা হয়েছে, যা পরবর্তী পর্বে আলোচিত হবে, তাতে রসূলের প্রশিক্ষণের একটা দিক প্রতিফলিত হয়েছে। বস্তুত রসূল একজন মানুষ ছাড়া আর কিছু নন। আল্লাহ তায়ালা তাঁকে পাঠান মানব জাতিকে সতর্ক করা ও সুসংবাদ দানের জন্যে। এখানেই তার কাজ শেষ । আর এখান থেকে মানুষের সাড়া দানের পালা শুরু । মানুষ যে সাড়া দেবে তার মধ্য দিয়ে আল্লাহর ইচ্ছা ও অদৃষ্ট পরিকল্পনা কার্যকরী হয় এবং তদনুসারে আল্লাহর প্রতিদান লাতের মধ্য দিয়ে গোটা প্রক্রিয়া সম্পন্ন হয় । সুতরাং যে ব্যক্তি ঈমান আনে ও ঈমানের সাথে সৎ কাজ করে, তার ভবিষ্যত জীবনে কোনো ভয় নেই এবং অতীত নিয়ে তার কোনো উদ্বেগের কারণ নেই। অতীতে যাই করে থাকুক, তাতে ক্ষমার অবকাশ এবং সৎ কাজের শুভ প্রতিদানের ব্যবস্থা রয়েছে। আর যে ব্যক্তি রসূল (স.) আনীত বাণী ও নিদর্শনসমূহকে অস্বীকার করবে, এই প্রকৃতি রূপী পুস্তকের পাতাগুলোতে প্রদর্শিত নিদর্শনসমূহকে মিথ্যা সাব্যস্ত করবে, তাদেরকে তাদের অবিশ্বাস তথা কুফরীর জন্যে শাস্তি ভোগ করতে হবে। এই কুফরীকে “ফেস্ক' বলে আখ্যায়িত করা হয়েছে। এ মতাদর্শ সুস্পষ্ট ও সাবলীল ৷ এতে কোনো জটিলতা ও অস্বচ্ছতা নেই। রসূলের দায়িত্ ও কর্তব্য সংক্রান্ত এবং তার কর্মসীমা সংক্রান্ত বিবরণ এখানে অকাট্য । এ মতাদর্শে আল্লাহকে খোদাসুলভ গুণাবলী ও বৈশিষ্ট্যসমূহের একক অধিকারী বলে আখ্যায়িত করা হয়, যাবতীয় জিনিসকে আল্লাহর ইচ্ছা ও ফয়সালার কাছে ন্যস্ত করা হয়, এর মধ্য দিয়ে মানুষকে স্বাধীন ইচ্ছা ও উদ্যোগের অধিকারী করা এবং এই ইচ্ছা ও উদ্যোগের দায় দায়িত্ব ও ফলাফল তার জন্যে নির্দিষ্ট করা হয়। আল্লাহর অনুগত ও অবাধ্যদের পরিণাম দ্যর্থহীনভাবে ব্যক্ত করা হয়, যাবতীয় অলীক কাহিনী ও অস্পষ্ট ধ্যান ধারণা থেকে রসূলের চরিত্র ও কর্মকে পবিত্র ঘোষণা করা হয়, জাহেলী যুগের প্রচলিত ধ্যান ধারণা ও রীতিপ্রথা রহিত করা হয়, এভাবে বুদ্ধিবৃত্তিক জাগৃতির যুগে মানব জাতির উত্তরণ সম্পন্ন করা হয় এবং যুগ যুগ ধরে মানব জাতির বোধশক্তিকে নিঃশেষকারী অসার ধর্মীয় বিতর্ক ও মনস্তাত্ত্বিক দর্শনের কবল থেকে তাদেরকে মুক্ত করা হয়। (আয়াত ৫০-৫৫) বিশাল ভষ্ঠ ২০
— পৃষ্ঠা ১৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।