110010://1519111801-$/0101017535-00|) এতো রকমারি বক্তব্য দিয়ে বুঝিয়েও তাদেরকে যে বুঝানো যাচ্ছে না এবং তারা রোগাক্রান্ত উটের মতো বেসামালভাবে লক্ষঝম্প করছে, সেটা বড়ই আশ্চর্যজনক । [_. 'দেখো, কিভাবে আমি আয়াতগুলো ঘুরিয়ে ফিরিয়ে পেশ করি, তারপরও তারা মুখ ফিরিয়ে নিচ্ছে । “সুদুফ' শব্দটা আরবদের কাছে সুপরিচিত । এটা উটের এক ধরনের চর্মরোগ, যা তাকে অস্থির ও অস্বাভাবিক করে রাখে । এ জিনিসটার উল্লেখ করে আসলে শ্রোতার মনে মোশরেকদের আচরণকে হাস্যাম্পদ ও উপহাসযোগ্য করে তুলে ধরা হয়েছে। _ উপরোক্ত দৃশ্যের প্রভাব থেকে মুক্ত হবার আগেই পরবর্তী আয়াতে আরেকটা সম্ভাব্য অবস্থা সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, যা আল্লাহর কাছে অসম্ভব নয় । এ আয়াতে নিতান্ত আকস্মিক আযাবের কারণে তাদের অর্থাৎ যালেম মোশরেকদের ধ্বংস হওয়ার দৃশ্য পেশ করা হয়েছে। “বলো, তোমরা কি নিজেদের সম্পর্কে ভেবে দেখেছো যে, আল্লাহর আযাব যে কোনো অবস্থায় যে কোনো আকারে আসতে পারে। তা এমন আকস্মিকভাবেও আসতে পারে যে, তার জন্যে মানুষ প্রস্তুতই থাকে না, আবার প্রকাশ্যে এমনভাবেও আসতে পারে যে, তার জন্যে সে প্রস্তুত থাকতে পারে । তবে আযাব হিসাবে মোশরেকদের ওপর ধ্বংস অবশ্যই নেমে আসবে এবং তা দ্বারা তারা ছাড়া আর কেউ আক্রান্ত হবে না। আর এই ধ্বংস প্রকাশ্যে বা গোপনে যেভাবেই আসুক তারা তা ঠেকাতে পারবে না'। আল্লাহর আযাবকে ঠেকানোর ক্ষমতা তাদের নেই । আর তারা যাদেরকে আল্লাহর সাথে শরীক করে তারাও পারবে না। কেননা তারা আল্লাহর দুর্বল বান্দা। . এই সঙ্গাব্য অবস্থাটা তুলে ধরার উদ্দেশ্য এই যে, তারা যেন আগে থেকেই তা থেকে নিষ্কৃতি পাওয়ার চেষ্টা করে। আল্লাহর জানা আছে যে, এ দৃশ্যটা তুলে ধরলে মানব সত্ত্বা অধিকতর সতর্ক হয়ে যাবে। অস্ুজদের দাকিত্ব কর্তবত | একের পর এক এই দৃশ্যগুলো, এতদসংক্রান্ত মন্তব্য এবং অন্তর্নিহিত সতর্কবাণীগুলো পেশ করার পর পরবর্তী দুটি আয়াতে নবী ও রসূলদের দায়িত্ কী, তা জানানো হয়েছে। আল্লাহর বাণী |. মানুষের কাছে পৌছানো, সতর্ক করা ও সুসংবাদ দেয়াই তাদের কাজ। এরপর এ দাওয়াত সম্পর্কে মানুষ কী ভূমিকা নেবে, সেটা সে-ই স্থির করবে । আর যেমন স্থির করবে, তেমনই হবে তার কর্মফল । আয়াত ৪৭-ও ৪৮ দেখুন। ূ্ ইসলাম আদিকাল থেকেই মানব জাতিকে সঠিক বুদ্ধিমত্তার জন্যে প্রস্তুত করে আসছে, আল্লাহ তায়ালা কর্তৃক মানুষকে প্রদত্ত এই মহান দ্বীনকে কাজে লাগানোর যোগ্য বানানোর চেষ্টা করে আসছে এবং এর এমন পূর্ণাংগ ব্যবহার নিশ্চিত করে আসছে, যা দ্বারা সে সত্যকে পৃথিবীতে, মানব জীবনে ও সৃষ্টির গোপন রহস্যে এক কথায় সর্বত্র প্রতিষ্ঠিত করতে পারে । এ সব রহস্য উদঘাটনের জন্যে এবং মানবীয় বিবেককে তা অনুধাবনের নির্দেশ দানের জন্যেই কোরআনের আগমন । এসব কিছু মানুষকে উন্্রিয়গ্াহ্য অলৌকিক ঘটনাবলীর যুগ থেকে সরিয়ে সমগ্র সৃষ্টিজগতে আল্লাহর যে অপূর্ব ও অতুলনীয় কীর্তি সংরক্ষিত রয়েছে, তা পর্যবেক্ষণের জন্যে মানবীয় বিবেক বুদ্ধিকে নির্দেশ দেন। বস্তুগত ও ইন্দ্িয়গ্রাহ্য অলৌকিক ঘটনা ইসলামের অস্বীকারকারীদেরকে তা. স্বীকার করতে বাধ্য করে। কেননা সে একটা প্রকাশ্য বস্তুগত অলৌকিক দৃশ্যের সামনে উপস্থিত
— পৃষ্ঠা ১৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।