110010://1519111801-$/0101017535-00|) আর এগুলো তো সবে সূচনা মাত্র। রসূল সে.) যথার্থই বলেছেন, “যখন তুমি দেখবে যে, কোনো বান্দা অনেক পাপাচারে লিপ্ত থাকা সত্তেও সে যা পছন্দ করে, তাই আল্লাহ তায়ালা তাকে দিচ্ছেন, তখন বুঝবে যে, ওটা পতনের লক্ষণ । অতপর তিনি পাঠ করলেন, 'যে জিনিস তাদেরকে স্মরণ করিয়ে দেয়া হয়েছিলো, তা যখন তারা ভুলেই রইলো, তখন আমি তাদের জন্যে সব কিছুর দরজা খুলে দিলাম । অতপর যখন তারা প্রাপ্তির আনন্দে আত্মহারা হয়ে গেলো, অমনি আমি তাদেরকে আকম্মিকভাবে পাকড়াও করলাম । তখন তারা হতাশ ও হতবুদ্ধি হয়ে গেলো ।' (ইবনে জারীর ও আবু হাতেম) এতদসত্তেও একথা মনে রাখতে হবে যে, বাতিল শক্তিকে ধ্বংস করার ব্যাপারে আল্লাহর নীতি এই যে, পৃথিবীতে কোনো না কোনো মানব গোষ্ঠীকে সত্যের পতাকা হাতে নিয়ে সংগ্ামে অবতীর্ণ হতে হবে । তখন আল্লাহ তায়ালা হককে দিয়ে বাতিলের ওপর আঘাত হেনে তাকে চূর্ণ ও ধ্বংস করবেন। সুতরাং হকপন্থীদের অলস হয়ে বসে থেকে আশা করা উচিত নয় যে, তাদের কোনো চেষ্টা ও শ্রম ছাড়াই আল্লাহর নীতি কার্যকরী হবে ও বাতিল শক্তি ধ্বংস হবে ও সত্য বিজয়ী হবে.। কেননা অলস হয়ে বসে থাকলে তারা সত্যের পক্ষ বলে বিবেচিত হবে না। একটি মানব গোষ্ঠী পৃথিবীতে আল্লাহর কর্তৃত্ব ও সার্বভৌমতু প্রতিষ্ঠা ও খোদাসুলভ কর্তৃত্রে অবৈধ দাবীদারদেরকে উৎখাত করার জন্যে সর্বাত্বক সংগ্রামে লিপ্ত হলেই তারা সত্যের পক্ষ বলে বিবেচিত হবে। তারাই হবে আসল ও প্রথম সত্যের পক্ষ । আল্লাহর এই বক্তব্যই ফুটে উঠেছে কোরআনের অন্য এক আয়াতে, 'আল্লাহ্ তায়ালা যদি একটি মানব গোষ্ঠীকে আরেকটি মানব গোষ্ঠী ছারা প্রতিহত না করতেন, তাহলে পৃথিবী অরাজকতায় ভরে যেতো ।* পরবর্তী আয়াতে মোশরেকদেরকে আল্লাহর সম্ভাব্য আযাবের মুখোমুখি কল্পনা করে প্রশ্ন রাখা হয়েছে যে, আল্লাহ তায়ালা যদি তাদের ব্যক্তিসত্ত্বাকে, তাদের চোখ, কান ও মনকে আযাবে আক্রান্ত করেন, তারা নিজেরাও তা প্রতিহত করতে সক্ষম নয় এবং আল্লাহ তায়ালা ব্যতীত আর কোনো দেব দেবীও সেই চোখ, কান ও মনকে ফেরত দিতে সক্ষম নয়, তাহলে কে তা ফিরিয়ে দিতে পারে। “বলো, তোমরা ভেবে দেখেছ কি, আল্লাহ যদি তোমাদের কান, চোখ ও মনকে কেড়ে নেন, তাহলে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ তোমাদেরকে তা ফিরিয়ে দেবে? ..... (আয়াত ৪৫) এ আয়াতে এমন একটা দৃশ্য প্রতিফলিত হয়েছে, যা একদিকে আল্লাহর তরফ থেকে আগত বিপদ মুসিবতে আল্লাহর সামনে বান্দার অসহায়ত্ সুস্পষ্ট করে দেয়, অপরদিকে তা তাদের বাতিল মনগড়া খোদাদের প্রকৃত স্বরূপ কী তা তুলে ধরে। তবে এই দৃশ্য মোশরেকদেরকে ভীষণভাবে ; পরাজিত করে । মানুষের মহান শ্রষ্টা জানেন যে, মানুষের সহজাত বিবেক এই দৃশ্যটির মধ্যে যে সত্য নিহিত রয়েছে, তা উপলব্ধি করবে । অর্থাৎ সে উপলব্ধি করবে যে, আল্লাহ তায়ালা তার চোখ, কান ইত্যাদি যে কোনো সময় ছিনিয়ে নিতে পারেন, তার হৃদয়কে নিস্ত্রিয় করে দিতে পারেন, ফলে তা আর আগের মতো কাজ করতে পারবে না। আর তিনি এটা করলে মোশরেকদের মনগড়া বিভিন্ন খোদা বা দেব দেবী তা ফিরিয়ে দিতে পারে নী। এই বক্তব্যের মধ্য দিয়ে আল্লাহ তায়ালা মানুষের অন্তরে ও স্নায়ুতে একটা তীব্র কম্পন এনে দেন এবং সেই সাথে এটাও বুঝিয়ে দেন যে, শেরক একটা জঘন্য মতবাদ এবং আল্লাহ তায়ালা ছাড়া অন্য কাউকে অভিভাবক গ্রহণ করা একটা বিভ্রান্তি ছাড়া কিছু নয়। অতপর বলা হয়েছে,
— পৃষ্ঠা ১৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।