Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017535-00|) খুলে দিয়েছি । এ কথা দ্বারা জীবন জীবিকা, আরাম আয়েশ বিলাস ব্যসন ও ভোগের যাবতীয় উপকরণ এবং শক্তি ও ক্ষমতাকেও বুঝানো হয়েছে। এ সব কিছুই বানের তোড়ের মতো বিনা হিসাবে এমনকি বিনা কষ্টে ও বিনা চেষ্টায়ও আসতে থাকবে। কোরআনের চিরাচরিত রীতি অনুযায়ী এখানে এক অপূর্ব দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। “শেষ পর্যন্ত যখন তারা প্রদত্ত নেয়ামত দ্বারা আমোদ-প্রমৌদে মত্ত হয়ে গেলো.।' অর্থাৎ জীবিকা ও সুখোপকরণের সয়লাবে তারা ভেসে গেলো, সেই সব উপকরণ ভোগ করায় মত্ত ও প্রমত্ত হলো এবং শোকর ও স্মরণবিহীন অন্তর নিয়ে ভোগ করার ফলে যিনি এ সব নেয়ামত দিলেন তার কথা ঘুণাক্ষরেও তাদের মনে আসলো না এবং আল্লাহর ভয় ভীতিও তাদের মনে সঞ্চারিত হলো না। কেবল ভোগ লালসা চরিতার্থ করার মধ্যেই তাদের সমস্ত চিন্তা চেতনা ও উদ্যোগ আয়োজন সীমিত রইলো, মহৎ কার্যকলাপ অনুষ্ঠান থেকে তারা বিরত রইলো, যেমন ভোগবাদীরা হয়ে থাকে এবং একে একে প্রথমে তাদের মনমানসিকতা ও নৈতিকতা অতপর সামাজিক ও রাষ্ট্রীয় পরিবেশ বিনষ্ট হলো এবং সব কিছু মিলে গোটা সামষ্টিক জীবনের ধ্বংসের সকল আয়োজন ষোল কলায় পূর্ণ হলো, তখন আল্লাহর সেই অমোঘ পরিণতি অনিবার্ধ হয়ে উঠলো, অর্থাৎ আল্লাহ দায়ালা তাদেরকে এমন এক পরিস্থিতিতে আকস্মিকভাবে পাকড়াও করেছিলেন, যখন তারা আমোদ প্রমোদে মত্ত হয়ে দিপ্িদিক জ্ঞানশূন্য হয়ে গিয়েছিলো । তখন তারা হতাশ, হতবুদ্ধি ও কিংবর্তব্যবিমূঢ় হয়ে গিয়েছিলো । তখন তারা সম্পূর্ণরূপে ধ্বংস ও নিশ্চিহ্ন হয়ে গেলো । “অত্যাচারী জাতির শেষ ব্যক্তিটিকেও ধ্বংস করে দেয়া হলো শেষ ব্যক্তি ধ্বংস হলে তার পূর্ববতীদের ধ্রংস হওয়া অনিবার্য । এখানে “অত্যাচারী” বলতে মোশরেক বুঝানো হয়েছে। কোরআনে সচরাচর মোশরেকদের যালেম এবং শেরককে যুলুম বলে আখ্যায়িত করা হয়ে থাকে। “সর্ব জগতের প্রতিপালক আল্লাহর জন্যেই সমস্ত প্রশংসা । অর্থাৎ এভাবে স্তরে স্তরে অব্যর্থ কৌশলের মাধ্যমে যালেম মোশরেকদের ধ্বংস করে দেয়ার মাধ্যমে আল্লাহ তায়ালা পৃথিবীকে যে পবিত্র করলেন এবং এতে করে তীর বান্দাদের ওপর যে অনুগ্হ করলেন, সে জন্যে আল্লাহর জন্যেই সকল প্রশংসা । এরূপ ধীরে ধীরে ও তিলে তিলে শাস্তি দিয়ে, অবকাশ দিয়ে, সুখ ও দুঃখ দিয়ে ক্রমান্বয়ে চূড়ান্ত ধ্বংসের গহ্বরে নিক্ষেপ করার এই রীতি অনুসারেই আল্লাহ তায়ালা নূহ, হুদ, সালেহ, লূত প্রমুখ নবীর উম্মতদেরকে এবং ফেরাউনের জাতি, গ্রীক জাতি, রোমক জাতি প্রভৃতিকে পাকড়াও করেছেন। তাদের সভ্যতার সমৃদ্ধি ও ধ্বংসের পেছনে ছিলো আল্লাহর গোপন ও প্রকাশ্য পরিকল্পনা । আর এই সুবিদিত এঁতিহাসিক প্রক্রিয়ার ব্যাখ্যাও এখানে আল্লাহ তায়ালা দিয়েছেন। ওই জাতিগুলো বড় বড় সভ্যতার নির্মাতা ছিলো, পৃথিবীতে তাদের বিপুল শক্তি ও অঢেল সম্পদ ছিলো, অনেক সুখ ও সমৃদ্ধি ছিলো । আজকের বড় বড় সমৃদ্ধ জাতিগুলোর মতো তাদেরও ছিলো সম্পদ, সুখ ও শক্তি। কিন্তু এ দ্বারা তারা ধোকা খেয়েছো। পৃথিবীতে দুঃখ কষ্ট ও সুখ সমৃদ্ধি দেয়ার পেছনে আল্লাহর কী নীতি কৌশল নিহিত তা যারা জানে না, তারা সর্বাকালে এতাবেই প্রতারিত হয়ে থাকে।

— পৃষ্ঠা ১৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।