110010://1519111801-$/0101017555-00|) | স্ুব্বাকস আলা আনক্সাম স্হক্ষিও্ত আর্লোচলা আলোচ্য এ সূরাটি মক্কায় অবতীর্ণ। কোরআনুল কারীমের যে সকল সূরা রসূলুল্লাহ (স.)-এর মন্কী জীবনে অবতীর্ণ হয়েছিলো সেইগুলোকে মন্কী সূরা বলে। মন্ধী জীবনের সময়কাল ছিলো পূর্ণ তেরো বছর । এ সুরাগুলোতে একটি মাত্র বিষয় আলোচিত হয়েছে। বিষয়ের দিক দিয়ে পরিবর্তন না হলেও বিষয়টিকে বিভিন্ন আংগিকে পেশ করা হয়েছে। আল কোরআনের অন্যমত বৈশিষ্ট্য এবং পদ্ধতি হচ্ছে, কোনো কথা বা বিষয় একাধিকবার পেশ করা হলেও প্রতি বারেই নতুন এক ভাষা ও ভখগিতে পেশ করা হয়, যার ফলে প্রতেকটি সূরা পাঠকের কাছে বিষয়সহ প্রতি বারেই নতুন মনে হয়। প্রথম যে বিষয়টির ওপর কোরআনুল কারীমের আলোচনা শুরু হয়েছে তা হচ্ছে এই- শ্বীন'-এর জন্যে সব থেকে বড় এবং সর্বাধিক মৌলিক বিষয় হচ্ছে “আকীদা বিশ্বাস” । এটাকে সব থেকে গুরুতৃপূর্ণ বিষয় বলা যায়। এ বিষয়ের মধ্যে রয়েছে আল্লাহর সার্বভৌমত্ব বা প্রভুত্ ও মানুষের দাসত্ব এবং প্রভু ও তার গোলামের মধ্যে সম্পর্ক নির্ণয় । এ বিষয়ের আলোচনায় গোটা মানবমন্ডলীকে সম্বোধন করা হয়েছে। মানুষ মানুষই- তা সে যে কোনো এলাকার হোক না কেন4 আরব দেশে জন্ম গ্রহণ করায় সে আরবী, কিন্তু মানুষ হিসাবে অন্যান্য এলাকার মানুষের সাথে তার একটা মানবীয় সম্পর্ক সব সময়েই থাকবে । তাহলে বুঝা যাচ্ছে, আসল বিষয় হচ্ছে “মানুষ'- যার কোনো পরিবর্তন নেই। কারণ সৃষ্টির বুকে তার অস্তিত্ব আসল বিষয় এবং এখান থেকে জীবন শেষে প্রত্যাবর্তনের বিষয়টিও মানুষের বিষয়। সৃষ্টির সব কিছু এবং সকল প্রাণীর সাথে সম্পর্কের বিষয়টিও মানুষকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। মানুষের সৃষ্টিকর্তা এবং সকল সৃষ্টির সাথে শ্রষ্টার যে.সম্পর্ক সেও মানুষকেই কেন্দ্র করে। এ এমন একটি বিষয়, যার কোনো পরিবর্তন নেই। কারণ গোটা সৃষ্টির মূল ব্যাপার-ই হচ্ছে মানুষ, আল কোরআনের এই মক্কী সুরাটি সেই মানুষকে কেন্দ্র করেই নাযিল হয়েছে। মানুষকে কেন্দ্র করেই সৃষ্টির সব কিছু আবর্তিত হচ্ছে এবং মানুষের জীবনের ব্যাখ্যা দানই এ সুরার উদ্দেশ্য । সূরাটির মধ্যে প্রধান জিজ্ঞাসা মানুষকে কেন্দ্র করেই, সে কে? কোথেকে এসেছে সে? কেমন করে এলো? কেন এলোঃ এ জীবন শেষে সে কোথায় যাবে? “না' থেকে তাকে অস্তিতে কে নিয়ে এলো? কে তাকে এখান থেকে নিয়ে যাবে এবং কোথায় নিয়ে যাবে? যে ধরণীকে সে অনুভব করছে এবং দেখছে তা কী জিনিসঃ আল কোরআন তাকে এসব প্রশ্নের খোলামেলা ও বাস্তবসম্মত জবাব বলে দিচ্ছে। আর তার দৃষ্টির অন্তরালে যা কিছু আছে, সে একমাত্র অনুভূতি দিয়েই তা বুঝতে পারে কিন্তু দেখতে পায় না। তাই বা কী জিনিস? এই রহস্যাবৃত সৃষ্টিকে কে অস্তিত্ব দান করলো? কে এসব কিছুর ব্যবস্থাপনা করছে এবং কেই বা পরিচালনা করছে এসব কিছুকে? কে আনছে এর মধ্যে নতুনত্ব এবং কেই বা তাকে সামনের দিকে অবিরামভাবে এগিয়ে নিয়ে চলেছে? আর এমনিভাবে কোরআন তাকে আরও বলছে কিভাবে এ সৃষ্টির সাথে ও তার স্রষ্টার সাথে তার যোগাযোগ হচ্ছে এবং বান্দা তার স্রষ্টার সাথে কিভাবেই বা যোগাযোগ করে চলেছে? এই সব প্রধান প্রধান বিষয় নিয়েই মানুষের অস্তিত্ব টিকে আছে। আর সর্বকালে এইগুলো হচ্ছে প্রধান সেই সব বিষয়, যার ওপর নির্ভর করছে গোটা সৃষ্টি । . এইভাবে পূর্ণ তেরোটি বছর ধরে মানুষের অস্তিত্বকে কেন্দ্র করে গড়ে ওঠা বড় বড় সমস্যা নিয়েই আল কোরআনের অবতারণা এবং এই সব বিষয় সমাধান করার কাজে এ মহাগ্রন্থ নিয়োজিত থেকেছে। মানুষের জীবনের ছোট বড় সকল সমস্যাই আল কোরআনের বিবেচ্য বিষয়। তবে, কোরআনুল কারীম মানুষের মৌলিক এসব বিষয়াদির সীমা পেরিয়ে ততোদিন পর্যন্ত জীবনের শাসন ব্যবস্থা সংক্রান্ত বিষয়ে আলোচনায় প্রবৃত্ত হয়নি, যতোদিন না এর জন্যে পরিবেশ
— পৃষ্ঠা ১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।