Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/010101535-00|7 তলের তা া। আক পরান ভালে আরো গোদাহী 5 কারে রোজ করতো । আল্লাহ তায়ালা বলেন, কিন্তু তাদের মন কঠিন হয়ে গিয়েছিলো এবং শয়তান তাদের কাজকে সুশোভন করে তুলে ধরতো । যে পাপীর মন বিপদ মুসিবতেও নরম হয় না ও আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে না, বুঝতে হবে তার মন পাথর ও নিজীব হয়ে গেছে । ফলে তার মধ্যে আর চেতনা, অনুশোচনা ও সুবিবেচনা ফিরে আসে না । তার অন্তরের হেদায়াত ও সদুপদেশ গ্রহণের সেই স্বাভাবিক ক্ষমতা রহিত হয়ে গেছে, যে ক্ষমতা সজীব মন ও সচেতন বিবেককে সৎ পথে ফিরে আসতে সাহায্য করে । বিপদ মুসিবত আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্যে পরীক্ষা স্বরূপ। যার হৃদয় এখনো সজীব আছে, বিপদ মুসিবত তাকে আল্লাহ্‌র দিকে ফিরিয়ে আনবেই এবং জাগিয়ে তুলবেই। এটা তার জন্যে আল্লাহর রহমত স্বরূপ । আর যার হৃদয় মরে গেছে, কোনো বিপদ মুসিবত তাকে হেদায়াতের পথে ফিরিয়ে আনতে পারে না। কেবল এতোটুকু লাভ হয় যে, এ দ্বারা তাকে সতর্ক করার দায়িত্‌ পালিত হয় এবং তার আর কোনো ওযর আপত্তি করার অবকাশ থাকে না। এরপর সে আযাব দিয়ে ধ্বংস করে দেয়ার যোগ্য হয়ে যায়। . | সমৃদ্ধ পাপ্পিষ্ঠ জাতিল খত অনিবার্য উঠান জারি জা এই সব জাতি সম্পর্কে যে ইতিবৃত্ত শুনিয়েছেন, তাতে দেখা যায় যে, ওই সব জাতি এ দ্বারা আত্মশুদ্ধির পথ অবলম্বন করেনি এবং সংযতও হয়নি। কিন্তু এরপরও আল্লাহ তায়ালা তাদেরকে সময় দিয়েছেন এবং সুখ ও সমৃদ্ধি দিয়ে পর্যায়ক্রমে ধ্বংস ও পতনের স্তরে নিয়ে গেছেন। আল্লাহ তায়ালা বলেন, “তাদেরকে স্মরণ করিয়ে দেয়া সত্তেও যখন তারা ভুলে গেলো, তখন আমি তাদের জন্যে সব কিছুর দুয়ার উন্মুক্ত করে দিলাম। প্রদত্ত সম্পদে যখন তারা আমোদ প্রমোদে মত্ত হয়ে গেলো, অমনি আমি তাদেরকে সহসাই পাকড়াও করলাম । তখন তারা হতাশ হয়ে গেলো। অতপর অপরাধী জাতির মূলোৎপাটন করা হলো । মহাবিশ্বের প্রতিপালক আল্লাহর জন্যে সকল প্রশংসা ।' মনে রাখা দরকার যে, সুখ সমৃদ্ধিও দুঃখ কষ্ট ও বিপদ মুসিবতের মতো আরেক পরীক্ষা । | বরঞ্চ বিপদ মুসিবতের চেয়েও বড় পরীক্ষা । আল্লাহ তায়ালা মানুষের ঈমান ও খোদাতীতির পরীক্ষা বিপদ মুসিবত দিয়েও করেন, সুখ সমৃদ্ধি দিয়েও করেন। অনুগত ও অবাধ্য উভয় ধরনের লোককে উভয় রকমের পরীক্ষায় নিক্ষেপ করেন। মোমেন যখন বিপদের পরীক্ষায় পড়ে, তখন ধৈর্যধারণ করে এবং যখন সুখ সমৃদ্ধির পরীক্ষায় পড়ে, তখন শোকর করে । তার জন্যে দুটোই কল্যাণকর ও উপকারী হয়। রসূল (সে.) বলেন, মোমেনের ব্যাপারটাই অদ্ভুত । তার সব কিছুই তার জন্যে উপকারী এবং মোমেন ছাড়া আর কারো এমনটি হয় না। তার যদি সুখ শান্তি আসে, সে শোকর করে। এটা তার জন্যে কল্যাণকর হয় ৷ আর যদি দুঃখ কষ্ট ও ক্ষয়ক্ষতি ঘটে, তবে সে ধৈর্যধারণ করে । ফলে তাও তার জন্যে উপকারী হয়।' (মুসলিম) কিন্তু যে সব জাতির কথা আল্লাহ তায়ালা এখানে উল্লেখ করেছেন, যারা নবীদেরকে অস্বীকার ও অমান্য করেছে, তাদেরকে আখেরাতের কথা স্মরণ করানো সত্তেও তারা তা যথারীতি ভুলে থেকেছে, আল্লাহ তায়ালা জেনেছেন যে, তারা ধ্বংসেরই যোগ্য প্রমাণিত হবে এবং আল্লাহ তায়ালা তাদেরকে বিপদ মুসিবত দিয়ে পরীক্ষা করেছেন, কিন্তু তারা বিনয় ও সততার পথে ফিরে যায়নি, তাদেরকে আল্লাহ তায়ালা সর্ব প্রকারের সফলতা দান করেছেন । “তাদের জন্যে সব কিছুর দুয়ার

— পৃষ্ঠা ১৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।