110010://1519111801-$/0101017535-00|) ব্যাখ্যায় ভুল করে । কোথাও বা ভুল ও নির্ভুল তথ্য বেছে নিতে ভুল করে। যারা দাবী করে যে, উরে জিবন 55৮ ব্যাখ্যা দিতে পারে এবং এর অনিবার্ধ পরিণতি সম্পর্কে অন্রান্ত ভবিষ্যদ্বাণীও করতে পারে, তাদের এ দাবীর চেয়ে বড় মিথ্যাচার আর কিছু হতে পারে না। মানুষ যে এতো বড় মিথ্যা বাগাড়ন্বর করার স্পর্ধা দেখায়, এটাই একটা বিস্ময় । তার চেয়েও বড় বিম্বয় এই যে, অন্য কিছু লোক এই মিথ্যা বাগাড়ন্বরকে বিশ্বাস করে। এই বাগাড়রাকারীরা যদি বলতো যে, এটা তাদের ধারণা ও অনুমান, তাও না হয় কিছুটা সহনীয় হতো । কিন্তু তারা বলে কিনা, এ একেবারে অকাট্য সত্য । তবে মিখ্যাবাদীরা যখন তাদের মিথ্যা ভাষণকে অকপটে বিশ্বাস করার মতো সহজ সরল লোক পেয়ে যায়, তখন মিথ্যা রটনা কেনই বা করবে না। আসল সত্যবাদী হচ্ছেন আল্লাহ তায়ালা। তিনিই বলতে পারেন ধ্রুব সত্য । কেননা কবে কী ও কেন ঘটেছিলো, সে কথা কেবল তিনিই নির্ভলভবে জানেন । তিনিই. তার বান্দাদেরকে দয়াপরবশ হয়ে ও অনুগধহ করে তীর নীতি ও সিদ্ধান্তের-কিছু কিছু গোপন রহস্য অবহিত করেন, যাতে তারা সাবধান হয় ও শুধরে যায় এবং এঁতিহাসিক ঘটনাবলীর অন্তরালে যে গোপন ও প্রকাশ্য কারণ ও উপকরণ সক্রিয় থাকে তাও উপলব্ধি করে, এছ্বারা তারা এঁতিহাসিক ঘটনার পূর্ণাংগ ও সঠিক ব্যাখ্যা দিতে পারবে । এই উপলব্ধি ও অবগতি লাভের পর ভবিষ্যতে কী ঘটার সম্ভাবনা রয়েছে তাও বলতে পারবে এবং আল্লাহর অপরিবর্তনীয় নীতির আলোকে তার কারণ বিশ্লেষণ করতে পারবে । আল্লাহর এই নীতি স্বয়ং আল্লাহ তায়ালাই প্রকাশ করে থাকেন।' এ আয়াত কয়টিতে বিভিন্ন জাতিতে বারবার সংঘটিত ঘটনার দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে। এই সব জাতির কাছে তাদের নবীরা আসতেন, আর তারা তাদেরকে অবিশ্বাস ও অস্বীকার করতো । ফলে আল্লাহ তায়ালা তাদেরকে কঠিন বিপদ মুসিবতে আক্রান্ত করতেন, তাদের জান, মাল, পরিস্থিতি ও পরিবেশের ক্ষতি সাধন করতেন। তবে এই সব বিপদ মুসিবত পূর্ববর্তী (৩৯ নং) আয়াতে বর্ণিত “আল্লাহর আযাব' পদবাচ্য নয়, অর্থাৎ তা এত মারাত্মক কোনো ধ্ৰবংসবজ্ঞ ঘটানো হতো না যে, গোটা জাতি ধ্বংস ও নিশ্চিহ হয়ে যায়। কোরজান ফেরান ও তার জাতির ইতিহাসের'মাবে এ ধরনের জাতি ও তালের জীবনে সংঘটিত সীমিত সতর্কতামূলক ও সংশোধনমূলক বিপদ মুসিবতের কিছু উদাহরণ পেশ করেছে। যেমন সূরা আরাফে বলেছেন, “আমি ফেরাউনের জাতিকে দুর্ভিক্ষ ও ফসলের ক্ষয় ক্ষতি দিয়ে শাস্তি দিয়েছিলাম, যাতে শিক্ষা গ্রহণ করে .... তাদের ওপর ঝড় বন্যা, কীটপতঙ্গ, উকুন, ব্যাঙ ও রা -499897278 তারা ছিলো এক চরম অপরাধী জাতি ।" এই আয়াতে যে ধরনের শিক্ষামূলক ও দৃটাূলক পার্থিব শাস্তির ইংগিত দেয়া হয়েছে, সূরা আরাফের উদাহরণটি তারই একটি ৷ আল্লাহর পক্ষ থেকে তাদের আত্মশুদ্ধির সুযোগ দান, তাদের . বিবেককে জাগ্রত ও সচেতন করা ও তাদের আচরণ পদ্ধতিতে পরিবর্তন আনতে উদ্বুদ্ধ করার | জন্যেই কঠিন বিপদ মুসিবত ও দুর্যোগে আক্রান্ত করতেন। এ ধরনের বিপদে পড়ে যাতে তারা আল্লাহর অনুগত হয়, অহংকার পরিহার করে, একনিষ্ঠ মনে বিপদ উদ্ধারের জন্যে আন্মাহকে ডাকে এবং আল্লাহর রহমত কামনা করে, সে জন্যে এ সব মুসিবত দিতেন। কিন্তু তারা এতে প্রত্যাশা অনুযায়ী সতর্ক হতো না ও আত্মশুদ্ধি করতো না, আল্লাহর কাছে বিনয় ও অনুতাপ প্রকাশ করতো না। তাদের বিবেক বিবেচনা ফিরে আসতো না, তাদের অন্তষ্টি উন্মুক্ত হতো না, এবং
— পৃষ্ঠা ১৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।