Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/010101535-00|) এহেন ভয়াবহ দৃশ্য কল্পনা করতেও মানুষ শিউরে ওঠে এবং এই কল্পনার বাস্তব রূপ কেমন, তাও উপলব্ধি করে। কেননা সে তার অভ্যন্তরে সুপ্ত একটি বাস্তব অবস্থাকে প্রতিফলিত করে । তার সৃষ্টিকর্তা মহান আল্লাহ জানেন যে, এই বাস্তব অবস্থা তার মধ্যে সুপ্ত রয়েছে। তাই সেই বাস্তব অবস্থাকে লক্ষ্য করেই তিনি কথা বলছেন। এ কারণেই তার স্বভাব-প্রকৃতি প্রকম্পিত হয় এবং সকল আবিলতা থেকে মুক্ত হয়ে আসল রূপ নিয়ে আত্মপ্রকাশ করে। তিনি তাদেরকে প্রশ্ন করেন এবং তাদের মুখ থেকে সত্য জবাব চান, যাতে করে তা তাদের সহজাত স্বভাব ও বিবেকের প্রকৃত ও সঠিক জবাব হয় । তিনি প্রশ্ন করেন, “তোমরা কি তাহলে আল্লাহ তায়ালা ছাড়া আর কাউকে ডাকবে? সত্যবাদী হয়ে থাকলে সঠিক জবাব দাও।” এরপর তিনি নিজেই সঠিক জবাব জানিয়ে দেন। এ জবাব অবচেতনভাবে মোশরেকদের বিবেক ও মনে ও সুপ্ত রয়েছে, যদিও তারা মুখুদিয়ে সে কথা বলে না। “বরং (সেদিন) তোমরা তো শুধু তাকেই ভাকবে। তোমরা যে জন্যে তাঁকে ডাকবে ভিনি চাইলে তা দুর করে দেবেন? । অর্থাৎ তোমরা শুধু আল্লাহকেই ডেকে থাকো এবং অন্য সমস্ত দেব-দেবী ও বাতিল খোদাকে ভুলে যাও। বিপ্রদের ভয়াবহতা তোমাদের সহজাত চেতনা ও বিবেক বুদ্ধিকে অন্য সব কিছু থেকে বিচ্ছিন্ন করে দেয় এবং মুক্তি লাভের জন্যে শুধুমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইতে উদ্বুদ্ধ করে। অন্য কাউকে যে ইতিপূর্বে আল্লাহর শরীক হিসাবে গ্রহণ করেছিলো, তাও সে ভুলে যায়। কারণ প্রতিপালক আল্লাহর পরিচয়টাই তার সহজাত সত্তার অভ্যন্তরে তথা তার বিবেক ও মনমগজে স্থায়ী সত্য হিসাবে প্রতিষ্ঠিত থাকে । আর এই শেরক ও পৌত্তলিকতা নিছক একটা অস্থায়ী খোলস মাত্র। বিভিন্ন কারণে এই খোলস তার সাথে যুক্ত হয়। দুর্যোগ ও বিপদের আতংক তাকে এমনভাবে ঝাঁকুনি দেয় যে, সেই ঝাঁকুনিতে ওই খোলস অপসৃত হয়ে যায়। আর খোলস অপসৃত হওয়ার পর আসল জিনিসটা বেরিয়ে আসে । সহজাত মানব সত্ত্বা তখন তার শর্টার প্রতি স্বাভাবিক ও স্বতম্ুর্তভাবে মনোনিবেশ করে । সে আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, তিনি যেন তাকে বিপদ থেকে উদ্ধার করেন। কেননা তিনি ছাড়া তাকে উদ্ধার করতে পারে এমন আর কেউ নেই। উদ্ধার পাওয়ার আর কোনো কৌশলও তার হাতে নেই। ভয়ভীতি ও বিপদ মুসীবতের কবলে পড়ে স্বাভাবিক মানব স্তবা এভাবেই আল্লাহর দিকে ধাবিত হয়। আর এই সত্য নিয়েই কোরআন মোশরেকদের সুখোমুখি হয় ৷ আল্লাহ তায়ালা দুর্যোগ কবলিত মোশরেকদের মিনতি নিজের স্বাধীন ইচ্ছা অনুসারে বিবেচনা করেন । তার ইচ্ছাকে কেউ শৃংখলিত করতে পারে না। তিনি ইচ্ছা করলে বিপদ থেকে উদ্ধার করেন তা সে পুরোপুরিভাবেই হোক কিংবা আর্শিকভাবেই হোক। আর ইচ্ছা না করলে নিজের জ্ঞান, প্রজ্ঞা ও পরিকল্পনা অনুসারে বিপদোদ্ধারের মিনতি অগ্রাহ্য করেন। বস্তুত শেরক হচ্ছে মানব স্বভাবের সাময়িক পদস্থলন। বিভিন্ন কারণে তার অভ্যন্তরে বিরাজমান সত্য যখন আচরণে আচ্ছাদিত ও নিক্তরিয় হয়ে যায়, আল্লাহর একতৃবাদের সাথে তার পরিচয় যখন ঢাকা পড়ে যায়, তখনই তার মধ্যে এই পদস্থল ঘটে । তবে আল্লাহর অস্তিত্বের গুভোরুরি আাডিভি হয নাজিিনিনিতে অহ বঠিরধনা নাসরিন নেয়নি।

— পৃষ্ঠা ১৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।