110010://1519111801-$/0101017535-00|) কিভাবে তিনি তাদেরকে পর্যায়ক্রমে ধ্বংস ও পতনের দিকে ঠেলে দেন। কিভাবে তাদেরকে একের পর এক বিপদ মুসিবত, দুর্যোগ এবং তারপর সুখ শান্তি ও সমৃদ্ধি দিয়েও পরীক্ষা করেন । কিভাবে তাদেরকে উদাসীনতার গাঢ় নিদ্রা থেকে জেগে ওঠার জন্যে সুযোগের পর সুযোগ দিতে থাকেন । অতপর যখন সকল সুযোগকে তারা হাতছাড়া করে' এবং বিপদ মুসিবতেও যখন তাদের চেতনা ফিরে আসে না, তখন আবার কিছু দিন সুখ সমৃদ্ধিতে গা ভাসানোর সুযোগ দেন। অবশেষে চিরাচরিত রীতি অনুযায়ী আল্লাহর শেষ ফয়সালা বলবৎ হয়ে যায় এবং আকস্মিকভাবে তাদের ওপর আযাব এসে তাদেরকে সমূলে নিপাত করে দেয় । হৃদয়মনকে প্রকম্পিত ও আলোড়িতকারী' এই মহা দুর্যোগ অতিক্রান্ত হতে না হতেই তাদের ওপর এসে পড়ে আরেক দুর্যোগ । তারা পুনরায় আল্লাহর আযাবের শিকার হয় আল্লাহ তায়ালা তাদের শ্রবণশক্তি, দৃষ্টিশক্তি ও বোধশক্তি ছিনিয়ে নেন এবং এরপর তাদের কল্পিত মাবুদ তাদের শ্রবণশক্তি, দৃষ্টিশক্তি ও বোধশক্তি জার ফিরিয়ে দিতে সক্ষম হয় না। এই ভয়াবহ দু"টি দুর্যোগ্র্রে'শিকার হওয়া অবস্থায় তাদের সাথে রসূলদের দায়িত্ ও কর্তব্য সম্পর্কে আলোচনা করা হয়। বলা হয় যে, তাদের দায়িত্ মানুষকে সর্বাত্বকভাবে সতর্ক করা ও ংবাদ দেয়া ছাড়া আর কিছু নয়। অলৌকিক ঘটনাবলী ঘটানো বা তাদের প্রস্তাব ও পরামর্শ অনুসারে বিভিন্ন কাজ করা তাদের দায়িত্ নয়। তারা প্রচারক মাত্র । তারা আখেরাতের আযাব থেকে সতর্ক ও পুরস্কারের সুসংবাদ দেবেন। অতপর যারা ঈমান আনবে ও সৎ কাজ করবে, তারা বিপদ ও আযাব থেকে নিষ্কৃতি পাবে । আর যারা অস্বীকার করবে, তারা আযাব ভোগ করবে। কাজেই যার ইচ্ছা ঈমান আনুক এবং যার ইচ্ছা কুফরী করুক। কোনটার কী পরিণতি, সেটা যেন সে জেনে নেয়। আশুহীদ বিষ্ধাস্ল শ্রতভিটি মানুষেল সহজাত শ্রবলতা 'বলো, তোমরা কি ছেবে দেখেছো তোমাদের ওপর যদি আল্লাহর আযাব এসে পড়ে ......" (আয়াত ৪০ - ৪১) [ও আল্লাহ তায়ালা মানুষের জন্মগত স্বভাব প্রকৃতি তথা তার বিবেক-বুদ্ধি ও চেতনায় ইসলামী আকীদা ও আদর্শ সংক্রান্ত বক্তব্য কিভাবে বদ্ধমূল করেন, এটা তার একটা নমুনা । পূর্ববর্তী দুটি আয়াতে ও তার পূর্বে যেভাবে এ আদর্শ তুলে ধরেছেন, এ দু'টো সম্পূর্ণ ভিন্নতর নমুনা । সেখানে তিনি দেখিয়েছেন যে, জীব জগতে আল্লাহ্র সৃক্্ শৃংখলা ও ব্যবস্থাপনার কী কী নিদর্শন রয়েছে এবং কি ভাবে তিনি সে সব সম্পর্কে সৃষ্ষ্মাতিসূক্ষ্স জ্ঞান রাখেন ও তা নিয়ন্ত্রণ করেন। এখানে আল্লাহ তায়ালা মানুষকে আল্লাহর তরফ থেকে আসা প্রাকৃতিক দুর্যোগ এবং কোনো সাংঘাতিক ধরনের দুর্যোগের মুখোমুখি হলে তার সহজাত স্বভাব প্রকৃতি ও বিবেক বুদ্ধির কী অবস্থা হয় সে সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেছেন । এটা সবার জানা যে, এ ধরনের পরিস্থিতিতে তার মনমগজ থেকে শেরক ও পৌন্তলিকতার সমস্ত আবিলতা দূর হয়ে যায় এবং তার অন্তরে আল্লাহর যে আসল তাওহীদবাদী পরিচয় সুপ্তভাবে বিরাজমান ছিলো, তা সুস্পষ্টভাবে প্রকাশ পায়। ৪০ নং আয়াতের বক্তব্য লক্ষ্য করুন। জানমালের ধ্বংস ও ক্ষয়ক্ষতি ঘটিয়ে যে আযাব দেন, সে আযাবের ভয়াবহতা কল্পনা করলে মানুষের স্বাভাবিক বিবেক ও চেতনার কী অবস্থা হয়। অনুরূপভাবে সহসা কেয়ামত সংঘটিত হবার কথা কল্পনা করলেও বা তার কী অবস্থা হয়, তা দেখানো হয়েছে। আল্লাহর জানা আছে যে,
— পৃষ্ঠা ১৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।