Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017535-00|) অতপর এ আয়াতগুলো মোশরেকদেরকে তাদের অতীত পূর্বপুরুষদের সর্বনাশা পরিণতি কিভাবে তিনি তাদেরকে পর্যায়ক্রমে ধ্বংস ও পতনের দিকে ঠেলে দেন। কিভাবে তাদেরকে একের পর এক বিপদ মুসিবত, দুর্যোগ এবং তারপর সুখ শান্তি ও সমৃদ্ধি দিয়েও পরীক্ষা করেন। কিভাবে তাদেরকে উদাসীনতার গা নিদ্রা থেকে জেগে ওঠার জন্যে সুযোগের পর সুযোগ দিতে থাকেন। অতপর যখন সকল সুযোগকে তারা হাতছাড়া করে এবং বিপদ মুসিবতেও যখন তাদের চেতনা ফিরে আসে না, তখন আবার কিছু দিন সুখ সমৃদ্ধিতে গা ভাসানোর সুযোগ দেন। অবশেষে চিরাচরিত রীতি অনুযায়ী আল্লাহর শেষ ফয়সালা বলবৎ হয়ে যায় এবং আকস্মিকভাবে তাদের ওপর আযাব এসে তাদেরকে সমূলে নিপাত করে দেয়। হৃদয়মনকে প্রকম্পিত ও আলোড়িতকারী এই মহা দুর্যোগ অতিক্রান্ত হতে না হতেই তাদের ওপর এসে পড়ে আরেক দুর্যোগ । তারা পুনরায় আল্লাহর আযাবের শিকার হয় এভাবে যে, আল্লাহ তায়ালা তাদের শ্রবণশক্তি, দৃষ্টিশক্তি ও বোধশক্তি ছিনিয়ে নেন এবং এরপর তাদের আর স্বকল্পিত মাবুদ তাদের শ্রবণশক্তি, দৃষ্টিশক্তি ও বোধশক্তি ফিরিয়ে দিতে সক্ষম হয় না। এই ভয়াবহ দু”টি দুর্যোগের শিকার হওয়া অবস্থায় তাদের সাথে রসূলদের দায়িত্‌ ও কর্তব্য সম্পর্কে আলোচনা করা হয় । বলা হয় যে, তাদের দায়ি মানুষকে যুগপৎ সতর্ক করা ও সুসংবাদ দেয়া ছাড়া আর কিছু নয়। অলৌকিক ঘটনাবলী ঘটানো বা তাদের প্রস্তাব ও পরামর্শ অনুসারে বিভিন্ন কাজ করা তাদের দায়িত্ব নয়। তারা প্রচারক মাত্র। তারা আখেরাতের আযাব থেকে সতর্ক ও পুরস্কারের সুসংবাদ দেবেন। অতপর যারা ঈমান আনবে ও সৎ কাজ করবে, তারা বিপদ ও আযাব থেকে নিষ্কৃতি পাবে । আর যারা অস্বীকার করবে, তারা আযাব ভোগ করবে । কাজেই যার ইচ্ছা ঈমান আনুক এবং যার ইচ্ছা কুফরী করুক । কোনটার কী পরিণতি, সেটা যেন সে জেনে নেয়। : “বলো, তোমরা কি ভেবে দেখেছো, তোমাদের ওপর যদি আল্লাহর আযাব এসে পড়ে ......' (আয়াত ৪০ - ৪১) আল্লাহ মানুষের জন্মগত স্বভাব প্রকৃতি তথা তার বিবেক-বুদ্ধি ও চেতনায় ইসলামী আকীদা ও আদর্শ সংক্রান্ত বক্তব্য কিভাবে বদ্ধমূল করেন, এটা তার একটা নমুনা । পূর্ববর্তী দুটি আয়াতে ও তার পূর্বে যেভাবে এ আদর্শ তুলে ধরেছেন, সেটা একটা ভিন্নতর নমুনা । সেখানে তিনি দেখিয়েছেন যে, জীব জগতে আল্লাহর সৃক্ষ্ শৃংখলা ও ব্যবস্থাপনার কী কী নিদর্শন রয়েছে এবং কি ভাবে তিনি সে সব সম্পর্কে সূক্ষ্াতিসূন্ষ্ জ্ঞান রাখেন ও তা নিয়ন্ত্রণ করেন।

— পৃষ্ঠা ১৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।