Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017535-00| আল্লাহ তায়ালা নিয়ন্ত্রণ করছেন এবং পরিচালনা করছেন, উপরোক্ত প্রকাশ্য সত্য এই অদৃশ্য সত্যের সপক্ষে সাক্ষ্য দিচ্ছে। সুতরাং যেখানেই তারা চোখ মেলে তাকাবে ও হৃদয় দিয়ে পর্যবেক্ষণ করবে, সেখানে যে প্রকান্ডতম অলৌকিক নিদর্শন বিরাজ করছে, তার তুলনায় তাদের দাবী করা বস্তুগত অলৌকিক নিদর্শনের গুরুত্ব কতটুকু? এই নমুনার মাঝে কোরআনের যে মূলনীতি আলোচিত হয়েছে, তা তার বিবেক ও প্রকৃতিকে মহাবিশ্বের সাথে যুক্ত করার চেয়ে বেশী কিছু করে না। তার প্রকৃতি ও মহাবিশ্বের মাঝে উভয়ের জানালাগুলো খুলে দেয়। আর এই মহাবিশ্ব মানব সত্ত্বার অভ্যন্তরে অনেক গুরুতৃপূর্ণ শিক্ষা বদ্ধমূল করে দেয়। এই নমুনা মানুষের স্বভাবগত বিবেক বুদ্ধি ও চেতনার কাছে এমন কোনো খোদাতাত্ত্বিক মনস্তাত্বিকদর্শন বা আকীদাতান্তিক দর্শন পেশ করে না, যা ইসলামী বিধানের কাছে অপরিচিত । তার কাছে কোনো পন্দ্রিক বা বুদ্ধিবৃত্তিক দর্শনও পেশ করে না। তার কাছে কেবল দৃশ্যমান বাস্তব প্রাকৃতিক জগতকে তুলে ধরে এবং সেই সাথে তার দুই জগত-দৃশ্য ও অদৃশ্য জগতকে তুলে ধরে। মানুষের স্বভাব প্রকৃতিকে সে এই প্রাকৃতিক জগতের কাছ থেকে শিক্ষা ও প্রেরণা গ্রহণ করতে উদ্বুদ্ধ করে। তবে এই শিক্ষা ও প্রেরণা গ্রহণ করাটা অবশ্যই একটা সুনির্দিষ্ট বিধানের আওতাধীন ও সুনিয়ন্ত্রিতভাবে হওয়া চাই । এমনতাবে হওয়া চাই না যে, সে বিভ্রান্ত ও বিপথগামী হয় । অতপর প্রকৃতির এই মহা নিদর্শনগুলোকে অস্বীকারকারীদের অবস্থান সম্পর্কে মন্তব্য করা হয়েছে এই পর্বের শেষ আয়াতটিতে, “যারা আমার নিদর্শনগুলোকে অস্বীকার করে, তারা বোবা ও বধির হয়ে অন্ধকারে পড়ে ' আয়াত ৩৯) অবিশ্বাসী ও অস্বীকারকারীদের প্রকৃত অবস্থা যে কিরূপ, তা এই আয়াত থেকে পরিস্ফুট। তারা বোবা ও বধির এবং ঘোর অন্ধকারে পতিত। এরপর হেদায়াত ও গোমরাহীর ব্যাপারে আল্লাহর নীতি কি, তা জানানো হয়েছে । জানানো হয়েছে এই যে, হেদায়াত ও গোমরাহী আল্লাহর ইচ্ছার ওপর এবং আল্লাহ তায়ালা তীর বান্দাদেরকে যে স্বভাব প্রকৃতি দিয়ে সৃষ্টি করেছেন, সেই স্বভাব প্রকৃতির ওপর নির্ভরশীল । এভাবে ইসলামী মতাদর্শের সব কটি দিক পরস্পরের সাথে মিলিত ও সমন্বিত হয়। সেই সাথে দাওয়াতের ক্ষেত্রে ইসলামী বিধান ও দাওয়াতকারীদের কার্যকর ভূমিকা স্পষ্ট হয়। এই আকীদা ও আদর্শকে সাথে নিয়েই দাওয়াতদাতা সামনে এগিয়ে চলে এবং সকল অবস্থায় ও প্রতিটি প্রজন্মে সে মানুষের হৃদয় জয় করার জন্যে সচেষ্ট হয়। এই আলোচনা ও সূরার ভূমিকা একত্রে পড়লে ইসলামী আদর্শ সম্পর্কে এমন স্পষ্ট ধারণা জন্মে যে, তাতে করে গোটা জীবন পথই আলোকিত হয়ে যায়। আল্লাহ তায়ালা যেন আমাদের | সবাইকে সেই আলোকিত আদর্শের পথে চলবার তাওফীক দেন। (আয়াত ৪০-৪৯) এই পর্বটিতে পবিত্র কোরআন আল্লাহর পক্ষ থেকে আগত দুর্যোগ দুর্বিপাকের সময় মোশরেকদের স্বভাব প্রকৃতি কিরূপ ধারণ করে, তার বিবরণ দিয়েছে। এই সময় তাদের জন্মগত বিবেক বুদ্ধি ও মন মগজ একটা আতংকজনক পরিস্থিতির মোকাবেলা করতে গিয়ে যাবতীয় কলুষ কালিমা থেকে মুক্ত হয়ে যায় । তারা তাদের মনগড়া বাতিল মাবুদ তথা দেব দেবীর কথা ভুলে যায় এবং তাদের চির পরিচিত মহা প্রভুর দিকে তাৎক্ষণিকভাবে ও সর্বতোভাবে মনোনিবেশ করে, কেবল তীর কাছেই পরিক্রাণ চায় ।

— পৃষ্ঠা ১৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।