110010://1519111801-$/0101017595-00| ব্যবস্থা যেহেতু আল্লাহর তৈরী, তাই এটা সব রকমের দোষক্রটিমুক্ত। আল্লাহর এই নিখুঁত ও নির্ভুল জীবন বিধানকে যে ব্যক্তি মানুষের কাছে গ্রহণযোগ্য করার অভিপ্রায়ে মানুষের বানানো রীতিনীতি বা মতবাদের দ্বারা মিশ্রিত করা কিংবা মানুষের কিছু কথা ও ধ্যান ধারণা দ্বারা মিশ্রিত জাহেলী যুগে মোশরেকরা যা কিছু শেরক ও পৌত্তলিকতার কাজ করতো, তাতো আল্লাহর কতক সৃষ্টিকে. আল্লাহর কাছে সুপারিশকারী হিসাবে পেশ করেই করতো । তাদেরকে তারা অভিভাবক হিসাবে গ্রহণ করতো । আল্লাহ তায়ালা বলেন, কেবল এজন্যেই ওদের উপাসনা করি যেন ওরা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেয় ।” এটাই শেরক । এখন যারা আল্লাহর বান্দাদেরকে অভিভাবক হিসাবে গ্রহণ করছে তারা যদিও সরাসরি তাদেরকে আল্লাহর কাছে সুপারিশকারী হিসাবে পেশ করে না, কিন্তু তারা বান্দাদের রচিত কোনো মতবাদ বা ব্যবস্থাকে আল্লাহর বিধানের সাথে মিশ্রিত করে আল্লাহর কাছে সুপারিশকারী হিসাবে পেশ করে আরো ঘৃণ্য কাজ করছে। বস্তুত ইসলাম ইসলামই সমাজতন্ত্র সমাজতন্ত্রই । গণতন্ত্র গণতন্ত্র । ইসলাম আন্মাহর বিধান। এর আর কোনো শিরোনাম নেই এবং আর কোনো বিশেষণ নেই । আল্লাহ তায়ালা এর যে একমাত্র শিরোনাম ও বিশেষণ নির্ধারণ করেছেন, তা হচ্ছে ইসলাম। পক্ষান্তরে সমাজতন্ত্র ও গণতন্ত্র হচ্ছে মানব রচিত ব্যবস্থা । এগুলো মানুষেরই অভিজ্ঞতা থেকে সঞ্চিত। এগুলোকে যখন কেউ গ্রহণ করতে চায়, তখন তার এ হিসাবেই গ্রহণ করা উচিত । যারা আল্লাহর দ্বীনের দাওয়াত ও তাবলীগের মহান কাজে লিপ্ত, তাদের উচিত আল্লাহর দ্বীনের প্রচারের মধ্যেই নিজেদেরকে সীমাবদ্ধ রাখা । প্রচলিত নিত্য পরিবর্তনশীল কোনো মানব রচিত মতবাদের হাতছানিতে প্রলুব্ধ হয়ে তাকে গ্রহণ করা এবং একে ইসলামের খেদমত মনে করা তাদের পক্ষে সমীচীন নয়। যাদের কাজ ইসলাম মূল্যহীন হয়ে গেছে এবং যারা আল্লাহকে যথাযথ মর্যাদা দিতে পারেনি, তাদের কাছে আমাদের প্রশ্ন এই যে, আজকে যখন আপনারা মানুষের কাছে ইসলামকে সমাজতন্ত্র বা গণতন্ত্রের নামে পেশ করছেন কেননা ওই দুটো ব্যবস্থা সমকালীন সমাজে প্রচলিত ও জনপ্রিয়, তাহলে এককালে তো পুঁজিবাদও মানুষের কাছে জনপ্রিয় ছিলো । কারণ এর ওছিলায় তারা জমিদারী শোষণ ত্রসন থেকে মুক্তি পেয়েছিলো । অনুরূপভাবে, জাতীয়তাবাদী একতান সৃষ্টি করে, বিক্ষিপ্ত রাজ্যগুলোকে অখন্ড রাষ্ট্র ব্যবস্থায় আনার জন্যে এক সময় একনায়কতন্ত্রও জনপ্রিয়তা লাভ করেছিলো, যেমন বিসমার্কের জার্মানীতে ও মাতজীনীর ইটালিতে। এভাবে আগামীতে মানুষের জন্যে মানুষের রচিত কোন রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থা জনপ্রিয় হয়ে সমাজে চালু হয়ে যাবে কে জানে? তাহলে আপনারা এখন ইসলাম সম্পর্কে কী বক্তব্য দেবেন?' কোন জনপ্রিয় মতবাদের মোড়কে মানুষের কাছে ইসলামকে পেশ করবেন? সূরার বর্তমান পর্বেই শুধু নয়, বরং অন্যান্য স্থানেও কোরআন যে দিক নির্দেশনা দেয়, তা থেকে স্পষ্ট বুঝা যায় যে, কোরআন ইসলামের দাওয়াত ও প্রচারে নিয়োজিত সম্মানিত ভাইবোনকে অত্যন্ত উচ্চ মর্যাদায় আসীন করতে চায় । সে চায়, তারা যেন ইসলামকে অন্য কোনো নামে মানুষের সামনে পেশ না করে। তাদের মনে রাখা উচিত যে, আল্লাহ তায়ালা কারো মুখাপেক্ষী নন। যে ব্যক্তি নিজেকে আল্লাহর গোলাম মনে করে অথচ আল্লাহর দ্বীনকেই নিজের দ্বীন হিসাবে গ্রহণ করে না এবং আল্লাহর বিধান ছাড়া আর সব বিধানের আনুগত্য থেকে সরে হিশাম অ৬ষ্ঠ ১৮
— পৃষ্ঠা ১৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।