110010://1519111801-$/0101017535-00|) এবং তাদেরকে তাদের অবাধ্যতায় উদভ্রান্ত ছেড়ে দেবো । এ কথা বলার উদ্দেশ্য প্রথমত, তাদেরকে এ কথা জানিয়ে দেয়া যে, যারা ইসলামের দাওয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে প্রত্যাখ্যান করছে, তারা এর সপক্ষে কোনো যুক্তি প্রমাণ বা নিদর্শনের অভাবে প্রত্যাখ্যান করছে তা নয়, বরং তাদের প্রত্যাখ্যানের আসল কারণ হলো, তাদের শ্রবণ শক্তি নিস্ত্রিয় হয়ে গেছে, তারা নিজীবি হয়ে গেছে এবং হেদায়াত ও গোমরাহীর ব্যাপারে আল্লাহর যে চিরাচরিত নীতি ও বিধান রয়েছে, সে অনুসারে তাদের জন্যে হোদায়াত বরাদ্দ করা হয়নি। এর আরো একটা উদ্দেশ্য হলো তাদেরকে এ কথা জানিয়ে দেয়া যে, ইসলাম একটা অমোঘ ও অপরিবর্তনীয় নিয়মে চলে এবং তা মানুষের খেয়াল খুশীর উর্ধে। . _.. এদ্বারা আমরা বুঝতে পারি যে, কোরআনের নির্দেশের ক্ষেত্র অত্যন্ত ব্যাপক । কোনো নির্দিষ্ট সময়ের গন্ডিতে, কোনো বিশেষ ঘটনার সাথে এবং কোনো নির্দিষ্ট প্রস্তাবের মধ্যে তা সীমাবদ্ধ নয়। কেননা সময় এবং মানুষের ইচ্ছা আকাংখা ও খেয়াল খুশী অনবরতই পরিবর্তনশীল । যারা আল্মাহর দ্বীনের দিকে মানুষকে দাওয়াত দেবে, তাদের এতোটা গান্তীর্যহীন হওয়া চাই না যে, মানুষের খেয়াল খুশী অনুসারেই চলতে থাকবে । মানুষের খেয়াল খৃশী ও পরামর্শ অনুসারে চলার বাতিক ইদানীং ইসলামের দাওয়াতদাতাদের অনেককে এমনভাবে পেয়ে বসেছে যে, ইসলামী আকীদা বিশ্বাসকে বিকৃত করে পৃথিবীতে বিদ্যমান অন্যান্য অসংখ্য ছোট খাটো ধর্মমতের মতো একটা কাগুজে মতবাদে পরিণত করার প্রয়াসে লিপ্ত হয়ে পড়েছে। পৃথিবীতে বহু ছোট ছোট কাশুজে মতবাদ বিভিন্ন সময়ে রচিত হতে দেখা যায় । একটা নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর দেখা যায়, সেগুলো সম্পূর্ণরূপে বিকৃত হয়ে পরস্পর বিরোধী ধ্যান ধারণার সমষ্টিতে পরিণত হয়ে গেছে। ওই সকল কাগুজে ধর্ম ও মতবাদগুলো দেখে ইসলামের দাওয়াতদাতাদেরও কেউ কেউ ইসলামী জীবন বিধানকে একটা কাগুজে শাসন ব্যবস্থা বা কাগুজে আইন ব্যবস্থায় পরিণত করতে উদ্বুদ্ধ হয়। এই সব কাগুজে ব্যবস্থায় আধুনিক জাহেলিয়াতের সেই সব বিধি ব্যবস্থা অন্তর্ভুক্ত হয়েছে, যার সাথে ইসলামের কোনোই সম্পর্ক নেই। কেননা এই জাহেলিয়াতের পতাকাবাহীরা বলে থাকে যে, ইসলাম হলো শুধু একটা আকীদা-বিশ্বাসের নাম এবং জীবনের বাস্তব ব্যবস্থার সাথে তার কোনোই সম্পর্ক নেই। এই সব বিধি ব্যবস্থার ধারক বাহকরা নিজেদের জীবনে জাহেলী ব্যবস্থাকে জিইয়ে রেখেছে, আল্লাহদ্রোহী ও আন্লাহবিমুখ ব্যক্তি ও প্রতিষ্ঠানসমূহের কাছে বিচার ফয়সালার জন্যে ধর্ণা দিচ্ছে এবং আল্লাহর বিধানের কাছ থেকে বিচার ফয়সালা গ্রহণ করছে না। এই সব চেষ্টা ও তৎপরতা অত্যন্ত নিকৃষ্ট ও ধিক্কারযোগ্য । মানুষের সদা পরিবর্তনশীল মনগড়া মতাদর্শসমূহের কাছে নতি স্বীকার করে এ সব চেষ্টায় লিপ্ত হওয়া ও একে আল্লাহর পথে দাওয়াতদানের সময়োপযোগী পদ্ধতি নামকরণ করা কোনো মুসলমানের পক্ষে সমীচীন নয় এর চেয়েও নিকৃষ্ট তৎপরতায় নিয়োজিত রয়েছে আর এক শ্রেণীর মানুষ, যারা ইসলামের ওপর “সমাজতন্ত্র ও “গণতন্ত্র প্রভৃতি নামের পর্দা ঝুলিয়ে রেখেছে। তারা মনে করে যে, এ দ্বারা তারা ইসলামের সেবা করছে। সমাজতন্ত্র হচ্ছে মানব রচিত একটা সামাজিক ও অর্থনৈতিক মতবাদ, যা ভুল ও নির্ভুল এবং ভালো ও মন্দ উভয় ধরনের উপাদানের সমষ্টি । আর “গণতন্ত্র হচ্ছে একই ধরনের একটা মানব রচিত শাসন ব্যবস্থা বা রাজনৈতিক মতবাদ । মানুষের তৈরি অন্য যে কোনো জিনিসের মতো গণতন্ত্রেও ভুল ও নির্ভুল উভয় রকমের উপাদান রয়েছে। পক্ষান্তরে ইসলাম হচ্ছে একটা পূর্ণাংগ ও নির্ভুল জীবন ব্যবস্থা, যাতে রয়েছে চিন্তা ও বিশ্বাসগত মতবাদ, রয়েছে সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থা, আর রয়েছে প্রয়োগিক ও অবকাঠামোগত ব্যবস্থাও । এ
— পৃষ্ঠা ১৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।