110010://1519111801-$/010101535-00|) “তিনি যাকে চান বিপথগামী করেন এবং যাকে চান সঠিক ও সোজা পথে পরিচালিত “একমাত্র তারাই দাওয়াতকে গ্রহণ করে, যারা তা শ্রবণ করে । ইতিপূর্বে আমি বর্ণনা করেছি হেদায়াত ও গোমরাহীর ব্যাপারে মানুষের ইচ্ছা ও চেষ্টার সাথে আল্লাহর ইচ্ছার সম্পর্ক কী। আমার ওই আলোচনাই এ বিষয়ে যথেষ্ট । এ জন্যে ইসলামের দিকে আহবানকারীর পক্ষে যাদেরকে আহ্বান করে তাদের পরামর্শ ও প্রস্তাব মেনে নিয়ে দাওয়াতের কার্যক্রমকে ইসলামী নীতিমালার আওতা বহির্ভূত করা কিংবা তাদের ইচ্ছা ও খায়েশ মোতাবেক ইসলামকে সৌন্দর্যমন্ডিত করা সমীচীন নয়। কোরআন শরীফ একাধিক জায়গায় বলেছে যে, মোশরেকরা তাদের যুগের প্রচলিত রীতিপ্রথা অনুযায়ী এবং তাদের বোধশক্তির মান অনুযায়ী অলৌকিক ঘটনাবলী ঘটানোর দাবী জানিয়েছিলো । এই জায়গাগুলোর মধ্যে কয়েকটা তো রয়েছে চলতি সূরায় এবং বাদ বাকীগুলো রয়েছে অন্যান্য সূরায়। যেমন, “তারা বলে যে, মোহাম্মদের ওপর ফেরেশতা নাধিল হয় না কেন? ওপর তীর প্রতিপালকের পক্ষ থেকে নিদর্শন নাযিল হয় না কেন?'.... “তারা সর্বাত্বকভাবে শপথ করে যে, তাদের কাছে কোনো নিদর্শন এলে তারা অবশ্যই তার ওপর ঈমান আনবে ।' অন্যান্য সূরায় তাদের আরো বিস্ময়কর কথাবার্তা দেখতে পাওয়া যায়। যেমন, সূরা বনী ইসরাঈলে, “তারা বললো যে, তোমার ওপর আমরা ততোক্ষণ ঈমান আনবো না, যতোক্ষণ না তুমি আমাদের জন্যে মাটির মধ্য থেকে একটা ঝর্ণা বের করে দেবে, অথবা তোমার একটা খেজুর ও আংগুরের বাগান আমাদের মাথার ওপর খানখান করে ভেংগে ফেলে দেবে, অথবা আল্লাহ তায়ালা ও ফেরেশতাদেরকে এনে আমাদেরকে সকলের মুখোমুখি দাঁড় করাবে, অথবা তোমার একটা বিলাসবহুল প্রাসাদ হবে, অথবা তুমি আকাশে আরোহণ করবে অতপর তুমি যতোক্ষণ সেখান থেকে আমাদের ওপর একখানা বই নামিয়ে না দেবে, যা আমরা পড়তে পারি, ততোক্ষণ তোমার আকাশে আরোহণকেও বিশ্বাস করবো না ।" সূরা ফুরকানে, “তারা বলে যে, এ কেমন রসূল, যে খাদ্য খায় এবং বাজারে ঘুরে বেড়ায়? তার ওপর যদি একজন ফেরেশতা নামানো হতো এবং সে তার সাথে সতর্ককারী হয়ে চলতো, অথবা তাকে একটা অর্থভান্ডার দেয়া হতো কিংবা তার একটা ফলের বাগান থাকতো, যা থেকে সে খেতো, তবে তো খুবই ভালো হতো ।” সূরার এই পর্বে কোরআন রসূল (স.) ও অন্যান্য মোমেনকে সরাসরি নিষেধ করেছে কোনো অলৌকিক নিদর্শন দেখানোর দাবী জানাতে । রসূল (স.)-কে বলা হয়েছে, তাদের মুখ ফিরানো যদি তোমার কাছে অসহনীয় মনে হয়, তাহলে যদি পারো পাতালে .একটা সুড়ংগ অথবা আকাশে ণ (আয়াত ৩৫, ৩৬) কসম খাওয়ায় যে সকল মুসলমান মোশরেকদের ওই দাবীটা পুরণ করার প্রতি আগ্রহী হয়ে উঠেছে, তাদেরকে বলা হয়েছে, বলে দাও যে, অলৌকিক নিদর্শনাবলী তো আল্লাহর কাছেই রয়েছে। আর ওই সব নিদর্শন যখন আসবে, তখনও যে তারা ঈমান আনবে না, সেটা তোমরা, কিভাবে জানবে? প্রথম বারে ঈমান না আনার কারণে আমি তাদের মন ও চোখকে ঘুরিয়ে দেবো
— পৃষ্ঠা ১৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।