110010://1519111801-$/0101017535-00|) কতো হৃদয়গ্রাহী । এ জন্যে ইসলামের পক্ষে তার তীব্র আবেগের সম্পর্ক গড়ে ওঠে এবং তার প্রচারের জন্যে সে অতিমাত্রায় উৎসুক হয়। এই তীব্র প্রচারাকাংখা শক্রদের উপেক্ষা, অবজ্ঞা, প্রত্যাখ্যান, ুদ্ধ ও অত্যাচার নিপীড়নের চেয়ে কম কষ্টদায়ক নয়। এর সবগুলোই ইসলামের দাওয়াতের পথে কষ্টদায়ক বাধা । সূরার বর্তমান পর্বটিতে কোরআন উক্ত দুই দিক দিয়েই এই কষ্টকর বাধা অপসারণ করে । কোরআন জানায় যে, যারা ইসলামকে প্রত্যাখ্যান করে অথবা তার দাওয়াতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে, তারা নিশ্চিতভাবেই জানে যে, তাদেরকে যে দাওয়াত দেয়া হয়, তা অকাট্য সত্য এবং আল্লাহর পক্ষ থেকে আগত রসুল সত্যবাদী । কিন্তু তা সন্তেও তারা দাওয়াতকে গ্রহণ করে না বরং ক্রমাগত অস্বীকার ও প্রত্যাখ্যান করতে থাকে । কারণ অস্বীকার ও প্রত্যাখ্যান করায় তাদের স্বার্থ রয়েছে। যে সত্যের দিকে রসূল (স.) আহ্বান জানান, তার সত্যতার প্রমাণ তার সাথেই রয়েছে। এ সত্য তার স্বভাব প্রকৃতি তথা তার সহজাত বিবেক বুদ্ধিকে সম্বোধন করে । এই বিবেক বুদ্ধি যখন জীবন্ত থাকে এবং তার যাবতীয় অনুভূতি শক্তি ও উপলব্ধির যন্ত্রগুলো কার্যকর থাকে, তখন তা এই দাওয়াতকে গ্রহণ করে। এ কথাই আল্লাহ তায়ালা বলেন, “যারা শোনে তারাই দাওয়াতকে গ্রহণ করে ।' কিন্তু যারা অস্বীকার করে, তাদের অন্তর মৃত ও নিজীব এবং তারা অন্ধকারের মধ্যে পড়ে থাকা বধির ও বোবা । মৃতদেরকে ও বধিরদেরকে দাওয়াত জোর পূর্বক শোনানোর ব্যবস্থা করা রসূলের কোনো দায়িত্ব নয় এবং তা করতে তিনি সমর্থও নন। মৃতদেরকে পুনরুজ্জীবিত করা দাওয়াতদাতার কাজ নয় বরং আল্লাহর কাজ। এ হলো একটা দিক । অপর দিকটি এই যে, আল্লাহর সাহায্যের আগমন নিসন্দেহে অবধারিত। কেবল আল্লাহর সিদ্ধান্ত ও নীতি অনুসারে তা আসবে এই যা। আল্লাহর সাহায্যের নীতিকে আমাদের ইচ্ছামত ত্রাৰিত করা এবং তা পাল্টানো যেমন সন্ভব নয়, তেমনি সাহায্যের নির্ধারিত সময়কেও হেরফের করা সন্তব নয়। দাওয়াতদাতা যদি রসূলও হন এবং তাকে ক্রমাগত প্রত্যাখ্যান করা ও নির্যাতন করা হতে থাকে, তাহলেও আল্লাহ তায়ালা সাহায্যদানকে ত্রান্বিত করেন না। কেননা নির্দিষ্ট সময় পর্যন্ত সাহায্যকে বিলম্বিত করার উদ্দেশ্যই এই যে, আল্লাহ তায়ালা দায়ীদের কোনো রকম তাড়াহুড়ো না করে আল্লাহর সিদ্ধান্ত গ্রহণ পর্যন্ত অপেক্ষা করা, সকল নির্যাতনকে স্থিরভাবে ও অকুতোভয়ে বরদাশত করা এবং আখেরাতের প্রতিদানে অবিচল বিশ্বাস রাখা প্রত্যাশা করেন। এ আয়াতগুলো থেকে এটাও জানা যায় যে, ইসলামের ব্যাপারে রসূল (স.) ও তার পরবর্তী দাওয়াত দাতাদের কর্তব্য কী। তাদের কর্তব্য হচ্ছে শত বাধা বিপত্তিকেও উপেক্ষা করে দাওয়াত ও প্রচারের কাজ চালিয়ে যাওয়া । কিন্তু মানুষের হেদায়াত লাভ নিশ্চিত করা ও বিপথগামিতা ঠেকানো তার কোনো দায়িত্বও নয়। সেটা তীর ক্ষমতার আয়জুধীনও নয় । হেদায়াত ও গোমরাহী আল্লাহর শাশ্বত রীতিনীতি অনুসারেই হয়ে থাকে । এতে কোনো রদ-বদল হয় না। এমনকি রসূল (স.) যাকে ভালোবাসেন, তাকে হেদায়াত করা তীর প্রবল আগহের বিষয় হয়ে দাড়ানো সত্তেও তা আল্লাহর সিদ্ধান্তকে পরিবর্তন করতে পারে না, যেমন পারে না রসূলের শক্রদের প্রতি তার বিরক্তি। বস্তুত এ ক্ষেত্রে রসূল সে.)-এর ব্যক্তি সত্তার কোনো গুরুত্ব নেই। কতোজন লোক হেদায়াতপ্রাপ্ত হয়েছে, সেটা কোনো বিবেচ্য বিষয় নয় । আসল বিবেচ্য বিষয় হলো, তিনি তার দায়িত্ব ও কর্তব্য কতোটা পালন করতে পেরেছেন, কতোটা ধৈর্যধারণ করেছেন এবং কতটা আল্লাহর আনুগত্য ও আদর্শের ওপর অবিচলতা বজায়, রেখেছেন। এরপর জনগণের সব কিছু মহান আল্লাহর হাতে ন্যস্ত। জনগণের মালিক ও প্রতিপালক তো একমাত্র তিনিই।
— পৃষ্ঠা ১৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।