Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017535-00| তারা বধির, তাই শোনে না । তারা বোবা, তাই কথা বলতে পারে না। তারা অন্ধকারে নিমজ্জিত, তাই তারা দেখতে পায় না। তাদের এ অবস্থার কারণ এটা নয় যে, শারীরিক ও বস্তুগতভাবে তারা পংগু। তাদের চোখ, কান ও জিহবা রয়েছে। কিন্তু এগুলোর অনুভূতি শক্তি নিষ্ক্রিয় হয়ে গেছে। ফলে এগুলো কোনো অনুভূতি পরিবহণ করে না। নির্দশনগুলো যথারীতি বহাল আছে। এগুলোকে যদি বুঝবার চেষ্টা করা হতো, তাহলে এই সকল ইন্দ্রিয় অর্থাৎ চোখ কান ও জিহবার কর্মক্ষমতা ও প্রভাব বৃদ্ধি পেতো । এ সব নিদর্শনকে যখনই উপেক্ষা করা হয়েছে, তখনই তার জন্মগত শক্তি বিনষ্ট ও বিকৃত হয়েছে। ফলে তা হেদায়াতকে সজীব রাখার যোগ্য থাকেনি এবং জীবনের সেই উন্নত স্তরের উপযুক্ত থাকেনি । এ সব কিছুর পেছনে রয়েছে আল্লাহর স্বাধীন ও অপ্রতিরোধ্য ইচ্ছা। আল্লাহ তায়ালা তার এই স্বাধীন ইচ্ছাক্রমেই সিদ্ধান্ত নিয়েছেন যে, মানুষকে তিনি সুপথ ও কুপথ উভয় পথগামী হবার যোগ্যতা একই সাথে দান করবেন, আর সে সম্পূর্ণ স্বেচ্ছায় ও কোনো প্রকারের চাপ বা বাধ্যবাধকতা ছাড়াই এই যোগ্যতাকে প্রয়োগ করবে । এভাবেই আল্লাহ তায়ালা যাকে ইচ্ছা, তার সঠিক পথে পরিচালিত করে থাকেন। আল্লাহর এ ইচ্ছা সুপথ লাভের জন্যে চেষ্টা সাধনাকারীকে সাহায্য করে থাকে এবং তার কোনো বান্দার ওপর যুলুম করে না। . বস্তুত মানুষের মনে বিপথগামী অথবা সুপথগামী যেটাই হবার আগ্রহ থাকুক না কেন, তা তার সৃষ্টিলগ্ন থেকেই তার মধে জন্মলাভ করেছে। আল্লাহ তায়ালা স্বেচ্ছায় তার মধ্যে এই দু'ধরনের আগ্রহ সৃষ্টি করেছেন। তাই এই দু'ধরনের আগ্রহ থেকে যে গোমরাহী বা হেদায়াত লাভ হয়, তাও আল্লাহর স্বাধীন ইচ্ছাক্রমেই সৃজিত । সুতরাং তীর ইচ্ছা স্বাধীন, অবাধ ও সক্রিয় । আর জবাবদিহী ও কর্মফল মানুষের স্বাধীন ইচ্ছা ও চেষ্টার ভিত্তিতেই নিণীত হবে- যদিও আল্লাহর ইচ্ছা অনুসারে মূলত তাকে ভালো ও মন্দ উভয় প্রকারের ইচ্ছা ও চেষ্টার যোগ্যতা দেয়া হয়েছিলো । | হ্বীনেন্ জনেত ত্োক্সআনেনর কর্সীদেক্ নির্দেশনা সুরার এ পর্বটির ব্যাখ্যা ও পর্যালোচনা শেষ হবার পর এ অংশে যুগে যুগে ইসলামের দাওয়াত ও প্রচারকার্ষে নিয়োজিতদের জন্যে কী কী শিক্ষণীয় বিষয় রয়েছে, তা সংক্ষেপে তুলে ধরতে চাই। বস্তুত এ অংশে যা কিছু শিক্ষা দেয়া হয়েছে, তা কোনো নির্দিষ্ট যুগ ও কালের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং সকল যুগের ও সকল প্রজনোর দাওয়াতদাতাদের ক্ষেত্রে তা প্রযোজ্য । উপরন্তু তা ইসলামের দাওয়াতের এমন একটা পদ্ধতি ও শিক্ষা দেয় যা সর্বকালের ও সর্ব অঞ্চলের লোকদের জন্যে উপযোগী । এই সকল দিক সবিস্তারে তুলে ধরা সম্ভব হচ্ছে না বিধায় এর প্রধান প্রধান দিক সংক্ষেপে তুলে ধরছি, আল্লার দিকে আহ্বান জানানোর পথটা বড়ই বছর ও ক্টকাকীর্দ। এ পথটা অবান্িত ও বাধাবিদ্নে পরিপূর্ণ । যদিও সত্যের জন্যে আল্লাহর সাহায্য আসা সন্দেহাতীত ও অবধারিত। কিন্তু এ সাহায্য আল্লাহর নির্ধারিত সময়েই আসবে । নিজের জ্ঞান ও প্রজ্ঞা অনুসারেই তিনি সাহায্যের সময় নির্ধারণ করে থাকেন। সেই সময়টা সবার অজ্ঞাত। এমনকি রসূলও জানেন না কখন সাহায্য আসবে। এই পথের দুঃখ কষ্টের মূল কারণ দুটো । প্রথমত উপেক্ষা ও প্রত্যাখান, যা দাওয়াতের প্রাথমিক স্তরে দেখা যায় এবং দাওয়াতদাতাদের বিরুদ্ধে ঘোষিত যুদ্ধ ও অত্যাচার । দ্বিতীয়ত দায়ী মনে মানুষকে সত্যের দিকে পরিচালিত করার তীর আকাংখা ও আগ্রহ । এ আকাংখা ও আগ্রহ স্বাভাবিক ও মানবোচিত ৷ কেননা দায়ী নিজে ইসলামের স্বাদ গ্রহণ করে জেনেছে যে, তা

— পৃষ্ঠা ১৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।