Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017535-00|) আশপাশে আরো বহু প্রাণী রয়েছে। প্রতিটি প্রাণীর একটা পরিকল্পিত ও সুশৃং্খল জীবন রয়েছে এবং তার পেছনে রয়েছে সুদক্ষ ব্যবস্থাপনা, সূক্ষ্ম কর্মকুশলতা ও সুনিপুণ দূরদৃষ্টি । অনুরূপভাবে, প্রতিটি সৃষ্টি প্রমাণ করে যে, সব কিছুর সৃষ্টিকর্তা একজন এবং সব কিছুর পেছনে রয়েছে একই পরিকল্পনা ও পদ্ধতি । আল্লাহ তায়ালা বলেন, পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী এবং শূন্যে দুই ডানায় ভর করে উড্ডয়নরত এমন কোনো পাখি নেই, যা তোমাদেরই মতো এক একটা জাতি নয়।' এখানে বিচরণশীল প্রাণী বলতে যাবতীয় পশু, সরীসৃপ ও পোকামাকড়কে এবং “উড্ডয়নরত পাখি' বলতে যাবতীয় পাখি ও কীট-পতংগকে বুঝানো হয়েছে। অর্থাৎ এই মহাবিশ্বে যতো জীবন্ত সৃষ্টি আছে, সবই এক একটা জাতির সদস্য, সকলেরই একই ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য ও জীবন যাপন পদ্ধতি রয়েছে। এ ক্ষেত্রে তাদের অবস্থা মানব জাতির মতোই । অর্থাৎ কারো জীবনের কোনো অংশকেই আল্লাহ তায়ালা জ্ঞান ও পরিকল্পনাবিহীন ছেড়ে দেননি, শেষ পর্যায়ে সকল সৃষ্টিকে তিনি সমবেত করবেন এবং তাদের ব্যাপারে তিনি যেমন খুশী ফয়সালা করবেন। এই ক্ষুদ্র আয়াতটিতে জীবন ও জীব সংক্রান্ত গুরুতৃপূর্ণ তথ্যের পাশাপাশি এ কথাও জানানো হয়েছে যে, ছোট বড় সকল সৃষ্টিকে তিনি নিজের সর্বাত্মক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণের অধীন রেখেছেন, সকলেই তার শাসনাধীন ও কর্তৃত্বাধীন রয়েছে এবং সকলেই তীর অসীম ক্ষমতার অধীন রয়েছে। এই দিকগুলোর প্রত্যেকটি নিয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে আমাকে “তাফসীর ফী যিলালিল কোরআন' এ অনুসৃত সীমিত ও সংক্ষিপ্ত পদ্ধতি পরিহার করে আলোচনা করতে হবে । (আমার লেখা পুস্তক 'খাসাইসুত তাসাউউরিল ইসলামী ওয়া মুকাওয়িমাতুহু' দ্রষ্টব্য) এখানে আমি সে ধরনের বিস্তারিত আলোচনার পরিবর্তে শুধুমাত্র কোরআনের বক্তব্য বিশ্লেষণের মধ্যেই সীমিত রাখছি। কেননা এখানে প্রধান উদ্দেশ্য হলো, পাঠকের মনে ও বিবেকে এই কথাটা বদ্ধমূল করা যে, আমাদের এই মহাবিশ্বে বিরাজমান সৃষ্টি ও তার সার্বিক ব্যবস্থা, আল্লাহর জ্ঞানে তার পূর্ণ সংখ্যা ও পরিমাণ নির্ণয়, অতপর সর্বশেষে সেগুলোর আল্লাহর কাছে সমবেত হওয়া এ সব কিছুতে যে অকাট্য দলীল প্রমাণ ও নিদর্শনাবলী রয়েছে, তা সেই সব অলৌকিক ঘটনা ও নিদর্শনের চেয়ে অনেক বড়, যা একটি মাত্র প্রজন্ম দেখতে পায় এবং তারপরই তা শেষ হয়ে যায়। এ পর্বের শেষ আয়াতটিতে হেদায়াত ও গোমরাহীর পশ্চাতে আন্রাহর ইচ্ছা ও আল্লাহর নীতির উল্লেখ রয়েছে এবং হেদায়াত ও গোমরাহীর সময় মানুষের স্বভাব প্রকৃতি কি রূপ ধারণ করে, তার বিবরণ দেয়া হয়েছে। আল্লাহ তায়ালা বলেন, 'যারা আমার আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করেছে, তারা যেন অন্ধকারে বধির ও বোবা । আল্লাহ তায়ালা যাকে ইচ্ছা করেন গোমরাহ করে দেন, আর যাকে ইচ্ছা করেন সঠিক পথের সন্ধান দেন।' (আয়াত ৩৯) ইতিপূর্বে শ্রবণকারীদেরকে সত্যের দাওয়াত গ্রহণকারী এবং যারা গ্রহণ করে না তাদেরকে মৃত বলে আখ্যায়িত করা হয়েছে। এখানে সেই বক্তব্যেরই পুনরাবৃত্তি করা হয়েছে একটি ভিন্ন ভংগিতে। আল্লাহ তায়ালা বলছেন যে, যারা মহাবিশ্বে ছড়িয়ে-ছিটিয়ে থাকা আল্লাহর এই অসংখ্য নিদর্শনাবলীকে এবং এই কোরআনের পাতায় লিপিবদ্ধ আল্লাহর আরেক ধরনের নিদর্শন (আয়াত)-কে অস্বীকার করে, তাদের অস্বীকার করার কারণ শুধু এই যে, এই সব নিদর্শনকে উপলব্ধি করার যে ইন্দ্রিয় তাদের মধ্যে রয়েছে, তা নিষ্ক্রিয় হয়ে গেছে।

— পৃষ্ঠা ১৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।