Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017595-001) মুসলমানদেরও কেউ কেউ মনে করতেন যে, কিছু অলৌকিক ঘটনা ঘটানোর যে দাবী মোশরেকরা জানাচ্ছে, তা মেনে নেয়া হোক। হয়তো বা তারা হেদায়াত লাভ করতে পারে। কিন্তু ইসলামের দাওয়াত ও প্রচারের পদ্ধতি এবং এতে রসূলরা ও সাধারণ মানুষদের কর্তব্য সম্পর্কে ইসলামের কিছু সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে, যা সে কোনো অবস্থায় লংঘন করতে পারে না। মানুষের ইচ্ছা ও চাহিদা অনুসারে মোজেযা বাঁ অলৌকিক ঘটনা ঘটানোর দাবী উক্ত নীতিমালার সাথে সংগতিপূর্ণ নয় বিধায় কোরআন এর কঠোর বিরোধিতা করেছে। পরবর্তী দুটি আয়াতে (আয়াত নং ৩৫ ও ৩৬) এই বিরোধিতা প্রতিফলিত হয়েছে। | বস্তুত, এ দুটি আয়াতের গুরুগন্তীর শব্দগুলোর মধ্য দিয়ে এক ভয়ংকর আবহের সৃষ্টি হয়েছে। মানুষ এই আবহের প্রকৃত তাৎপর্য উপলব্িই করতে পারবে না, যতোক্ষণ না সে নিজের সমগ্র সত্ত্বী দিয়ে অনুধাবন করবে যে, এই কথাগুলো আল্লাহ তায়ালা কাকে সম্বোধন করে বলেছেন। বিশ্ব প্রতিপালক তার সেই নবীকে এ কথাগুলো বলেছেন। যার উদারতা, ধৈর্য, মহানুভবতা ও দৃঢ়তার কোনোই তুলনা হয় না, যিনি বছরের পর বছর ধরে নিজ জাতির নির্যাতন মুখ বুঁজে সহ্য করেছেন এবং একটি মুহুর্তের জন্যেও তাদের বিরুদ্ধে হযরত নৃহের ন্যায় বদ দোয়া করেননি। এ আয়াত দুটিতে আল্লাহ তায়ালা বলছেন যে, হে মোহাম্মদ, আমার নীতি এটাই । তাদের অব্যাহত অবজ্ঞা ও উপেক্ষা এবং মিথ্যুক সাব্যস্ত করার অপচেষ্টা যদি তোমার সহ্য না হয়, আর তুমি যদি তাদেরকে অলৌকিক কিছু নিদর্শন দেখাতে চাও, তাহলে তোমার ক্ষমতায় কুলালে ভূগর্ভে একটা সুড়ংগ অথবা আকাশে একটা সিঁড়ি বানিয়ে নাও, যেন তাদের জন্যে একটা কিছু নিদর্শন আনতে পারো। তোমার অলৌকিক নিদর্শন এনে দেখানোর ওপর তাদের হেদায়াত নির্ভরশীল নয়। সত্যের নিদর্শনের ঘাটতিই হেদায়াতের একমাত্র বাধা নয়। পারতেন, যার কারণে সৎ চিন্তা ও সৎকাজ ছাড়া আর কিছু তারা জানতোই না, অথবা কোনো অলৌকিক কর্মকান্ড দেখিয়ে বা অন্য কোনো উপায়ে তাদের মনকে ইসলামের দিকে ঝুঁকিয়ে দিতে বা ইসলাম গ্রহণ উদুদ্ধ করতে পারতেন । আল্লাহ তায়ালা এর যে কোনো পদ্ধতি অবলম্বন করতে পুরোপুরি সক্ষম । | কিন্তু সমপ্ সৃষ্টি জগতকে আন্মাহ তায়ালা তার যে মহৎ প্রজ্ঞা ও সুক্ষ জ্ঞান দ্বারা পরিচালিত করে থাকেন, তার অধীনেই মানব জাতিকে একটা সুনির্দিষ্ট দায়িত্ পালন করার জন্যে সৃষ্টি করেছেন। তীর নির্ধারিত সেই দায়িত্বের দাবী এই যে, তাদের মধ্যে ফেরেশতাদের চাইতে ভিন্ন ধরনের কিছু নির্দিষ্ট যোগ্যতা গড়ে উঠুক । এ ধরনের ভিন্ন ধর্মী যোগ্যতার মধ্যে রয়েছে যোগ্যতার বিভিন্নরতা ও বৈচিত্র্য এবং হেদায়াত ও ঈমানে উদ্বুদ্ধকারী যুক্তি প্রমাণগুলো গ্রহণ করার পদ্ধতির বিভিন্নতা, যার ভিত্তিতে হেদায়াত বা গোমরাহীর পরিণাম ও প্রতিদানের বিভিন্নতা ও বৈচিত্র ন্যা়সংগত ও সুবিচারপূর্ণ হতে পারে। ্‌ এ কারণেই তিনি সুপরিকল্পিতভাবে তাদেরকে হেদায়াত গ্রহণে বাধ্য করেননি । বরং হেদায়াত: গ্রহণের আদেশ দিয়েছেন এবং আল্লাহর আনুগত্য বা অবাধ্যতা ও পরিণামে ন্যায়সংগত কর্মফল গ্রহণের স্বাধীনতা দিয়ে রেখেছেন। এই নিগৃঢ় তত্ত্টা ব্যক্ত করার পর এই বলে সতর্ক করে দিয়েছেন যে, এ বিষয়টি জেনে নাও এবং এ ব্যাপারে অজ্ঞ থেক না। বিলাল ষ্ঠ ১৭

— পৃষ্ঠা ১২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।