Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017535-00|) “তোমার পূর্বেও বহু রসূলকে মিথ্যুক সাব্যস্ত করা হয়েছে " (আয়াত ৩৪) বস্তুত, আল্লাহর দিকে আহবানকারীদের কাফেলাকে হাজারো বাধা-বিপত্তি ও চড়াই উতরাই পার হয়ে অপ্রতিহত গতিতে এগিয়ে যেতে হয় । সর্ব শ্রেণীর অপরাধী ও বিপথগামীরা এবং তাদের নেতা ও অনুগামীরা এই কাফেলার পথে সকল ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে, সত্যের আহবায়কদের ওপর নির্যাতন চালায়, তাদের রক্ত ঝরায় ও পংগু করে দেয়, কিন্তু এসব বাধা অগ্াহ্য করে তারা নির্ভয়ে ও কিছুমাত্র বিপথগামী না হয়ে সঠিক ও সোজা পথে তাদের অথযাত্রা অব্যাহত রাখে । এই যাত্রা যতো দীর্ঘ ও সময় সাপেক্ষই হোক, শেষ পর্যন্ত তা চুড়ান্ত লক্ষ্যে উপনীত হয়। আল্লাহর সাহায্য চিরকালই চূড়ান্ত পর্যায়ে নেমে আসে । আলোচ্য আয়াতে এ কথাই বলা হয়েছে। একথাগুলো আল্লাহ তায়ালা তার রসূলকে লক্ষ্য করে বলেছেন তাকে স্মরণ করিয়ে দেয়া, সান্ত্বনা দেয়া ও তীর প্রতিকূল অবস্থায় তার প্রতি সমবেদনা জ্ঞাপনের জন্যে । এ কথাগুলো রসূল €(স.)-এর পরবর্তী সময়ে যারা ইসলামের দাওয়াত দেবে, তাদের জন্যে তাদের চলার পথ স্পষ্ট করে দেয়, তাদের ভূমিকা নির্দিষ্ট করে দেয় এবং এই পথে কী কী বাধা ও কী কী সমস্যা রয়েছে, তা চিহ্নিত করে দেয়। অতপর এসব বাধাকে উপেক্ষা করে এগিয়ে গেলে কী সুফল লাভের সম্ভাবনা রয়েছে তাও জানিয়ে দেয় । এ আয়াতটিতে বলা হচ্ছে যে, ইসলামের দাওয়াত ও প্রচারের কাজ যে যুগ ও যে দেশেই চালানো হোক, তার ব্যাপারে আন্মাহর নীতি চিরকাল একই ছিলো এবং একই থাকবে । এই দাওয়াত চিরকালই একটা অবিচ্ছেদ্য ও অটুট একক । ও দাওয়াতকে প্রথম প্রথম অধিকাং মানুষই প্রত্যাখ্যান ও মিথ্যা সাব্যস্ত করে, দায়ীদেরকে লোকেরা কষ্ট দেয়, কিন্তু এই প্রত্যাখ্যান, মিথ্যা সাব্যস্তকরণ ও কষ্ট দেয়া সত্তেও দায়ীরা ধৈর্যধারণ করে, এটাই এ কাজের রীতি এবং এটাই আল্লাহর নীতি । এরপর চূড়ান্ত পর্যায়ে তাদের পক্ষেই আল্লাহর সাহায্য আসে । এটাও আল্লাহর নীতি । তবে সেই সাহায্যের সময় নির্দিষ্ট রয়েছে। নির্দিষ্ট সময়েই তা আসে । নিরীহ নিষ্পাপ পবিত্র ও নিষ্ঠাবান দায়ী নির্যাতনের শিকার হচ্ছে ও মিথ্যুক প্রতিপন্ন হচ্ছে, কিংবা অপরাধী ও গোমরাহ লোকেরা নিরপরাধ, সৎ ও নিষ্ঠাবান লোকদের ওপর অত্যাচার চালাচ্ছে, এই যুক্তিতে আল্লাহর সাহায্য ত্রান্িত হয় না। এ যুক্তিতেও আল্লাহর সাহায্য নির্দিষ্ট সময়ের আগে আসে না যে, দায়ী একজন সৎ নিষ্ঠাবান ও নিস্বার্থ ব্যক্তি এবং তিনি তার জাতির হেদায়াতপ্রাপ্তি আন্তরিকভাবে কামনা করেন, তাদের দুঃখ দুর্দশা ও গোমরাহীকে ঘৃণা করেন এবং ইহ পরকালে তাদের আযাব ও ধ্বংসের আশংকা করেন। এ ধরনের কোনো যুক্তিতেই নির্দিষ্ট সময়ের আগে আল্লাহর সাহায্য আসে না। কেননা কোনো সৃষ্টির সুপারিশে তিনি তার সাহায্যকে তৃরাৰিত করেন না । আল্লাহর বাণীকে কেউ পরিবর্তন করতে পারে না, তা সে.বাণী আল্লাহর সাহায্য সংক্রান্তই হোক, কিংবা নির্দিষ্ট মেয়াদ সংক্রান্তই হোক। ও [ও এভাবে (৩৪নং) আয়াতটিতে সান্তনা দান ও সমবেদনা জ্ঞাপনের পাশাপাশি আল্লাহর সাহায্য সম্পর্কে অনমনীয় নীতি ও কঠোর সিদ্ধান্তের কথা জানিয়ে দেয়া হয়েছে। এরপর আল্লাহর এই কঠোর ও অনমনীয় সিদ্ধান্তকে রসূল (স.)-এর অন্তরে বিরাজমান সেই স্বাভাবিক মানবীয় কামনা বাসনার ক্ষেত্রেও প্রয়োগ করা হয়েছে, যা তিনি নিজ জাতির হেদায়াতের ব্যাপারে পোষণ করতেন এবং এজন্যে তারা যে অলৌকিক ঘটনাবলী দেখতে চাইতো, তা দেখানোর প্রতিও আগ্রহী ছিলেন। এটা একটা স্বাভাবিক আগ্রহ। রসূল (সে.)-এর ন্যায় তৎকালীন

— পৃষ্ঠা ১২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।