110010://1519111801-$/0101017595-00|) 'এটা পুরুষানুক্রমিকভাবে প্রাপ্ত জাদু ছাড়া আর কিছু নয়।” অতপর ওলীদ সম্পর্কে সূরা মুদ্দাসসেরের ১১-৩০ আয়াত নাযিল হয়। অপর একটি রেওয়ায়াতে জানা যায় যে, কোরায়শরা বললো, ওলীদ যদি নক্ষত্রপূজারী হয়ে যায়, তবে গোটা কোরায়শ গোত্র নক্ষত্রপূজারী হয়ে যাবে (জাহেলী যুগের আরবরা তাওহীদপন্থী মুসলমানদেরকে “সাবী” অর্থাৎ নক্ষত্রপূজারী বলে অভিহিত করতো- অনুবাদক) এ কথার জবাবে আবু জাহল বললো, ওলীদের নক্ষত্রপূজারী হওয়া ঠেকানোর জন্যে আমি একাই যথেষ্ট । অতপর সে ওলীদের সাথে দেখা করলো । আর ওলীদ অনেকক্ষণ ভেবে চিন্তে বললো, নিশ্চয়ই এটা পুরুষানুক্রমিকভাবে প্রাপ্ত জাদু ছাড়া কিছু নয়। দেখতে পাওনা যে, সে স্বামী স্ত্রীতে, পিতা পত্রে ও ; মনিব গোলামে বিভেদ ঘটায়? এই রেওয়ায়াতগুলো থেকে দ্যর্থহীনভাবে জানা যায় যে, যে সকল মোশরেক রসূল সে.)-এর | দাওয়াতকে মিত্যা প্রতিপন্ন করে অস্বীকার করতো, তারা প্রকৃতপক্ষে একথা বিশ্বাস করতো না যে, তিনি তাদের কাছে যে ওহীর বাণী পৌছে দেন, তাতে তিনি মিথ্যার আশ্রয় নেন। তারা আসলে তাদের শেরেকী ধ্যান-ধারণা ছেড়ে দিতে কিছুতেই রাষী ছিল না। আর এর প্রধান কারণও এই রেওয়ায়াতগুলোতে জানানো হয়েছে। সেই কারণ হলো, রসূল (স.)-এর দাওয়াত মেনে নিলে তাদের এতোকালের অন্যায়ভাবে কুক্ষিগত করা ক্ষমতা ও প্রভাব প্রতিপত্তি হাতছাড়া হয়ে যাবে বলে তারা আশংকা করতো । তাদের ক্ষমতা ও প্রতিপত্তির স্থলে প্রতিষ্ঠিত হবে আল্লাহর ক্ষমতা ও প্রতিপত্তি। এটাই লাইলাহা ইল্লাল্লাহ- এই কলেমার মর্ম ও তাৎপর্য এবং এই কলেমাই হচ্ছে ইসলামের ভিত্তি। তাদের মাতৃভাষার কোন শব্দের মর্ম কী, তা-তারা স্বভাবতই ভালোভাবে বুঝতো, আর এই কলেমার মর্ম অনুসারে ইসলাম গ্রহণ করতে তারা ইচ্ছুক ছিলো না। কেননা এই কলেমা পড়ে ইসলাম গ্রহণের অর্থ দীড়ায়, মানুষের জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ তায়ালা ছাড়া অন্য যে কোনো শক্তির সার্বভৌম ক্ষমতা ও কর্তৃতৃ উৎখাত করে তদস্থলে আল্লাহর সার্বভৌম ক্ষমতা, কর্তৃত ও প্রভৃত্ প্রতিষ্ঠা। তাই আল্লাহর এ উক্তি যথার্থ যে, “আমি জানি, কাফেরদের কথায় তুমি চিন্তিত, কিন্তু তারা তোমাকে মিথ্যুক প্রতিপন্ন করে না, আসলে ওই যালেমরা আল্লাহর আয়াতগুলোকেই অস্বীকার করে । আয়াত নং ৩৩) এখানে “যালেমরা" শব্দটি দ্বারা মোশরেকদেরকে বুঝানো হয়েছে, যেমন কোরআনে অধিকাং ক্ষেত্রে এই শব্দটি এই অর্থেই ব্যবহৃত হয়ে থাকে। হেদায়াত দানেন্ন ব্যাপান্ে আল্লাহর নীতি পরবর্তী আয়াতেও রসূল (সে.)-কে সান্ত্বনা দেয়ার ধারা অব্যাহত রয়েছে । মোশরেকদের পক্ষ থেকে রসূলের দাওয়াতকে অস্বীকার করার প্রকৃত কারণ কী, এবং রসূল (স.) ও তার আনীত বিধানের সত্যতা প্রতিপন্নকারী আয়াতসমূহের প্রতি তাদের উন্মার কারণ কী, সে সব বিষয়ের ব্যাখ্যা বিশ্লেষণ অব্যাহত রয়েছে। এর পাশাপাশি তীর পূর্ববর্তী নবীদের জীবনে কী ঘটেছে এবং তারা কেমন ধৈর্যধারণ করেছে ও কাজ অব্যাহত রেখেছে, আর শেষ পর্যন্ত আল্লাহর সাহায্য এসেছে, সে সব কথা স্মরণ করিয়ে দেয়া হয়েছে। এর উদ্দেশ্য হলো একথা প্রমাণ করা যে, আল্লাহর দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে এটাই চিরন্তন ও অপরিবর্তনীয় রীতি । যে যতো প্রস্তাব ও পরামর্শই দিক এবং দায়ীদেরকে কষ্ট দেয়া, মিথ্যুক সাব্যস্ত করা ও তাদের জীবন অতিষ্ঠ করে তোলার ধারা অব্যাহক রাখা হোক, এ রীতি কখনো পাল্টাবে না এবং এ কাজের গতি কখনো তৃ্রাবিত করা হবে না। আল্লাহ তায়ালা বলেন,
— পৃষ্ঠা ১২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।