110010://1519111801-$/0101017535-00|) তোমাদের কাছে আসবে । তারা তো ইতিমধ্যে মোহাম্মদের ব্যাপার-স্যাপারও. শুনে ফেলেছে। এখন তোমরা তার সম্পর্কে আগত হাজীদেরকে কী বলবে সে ব্যাপারে একমত হও এবং ভিন্ন ভিন্ন মত অবলম্বন করো না যাতে একজন কর্তৃক আরেকজন মিথ্যুক সাব্যস্ত না হয় এবং একজন কর্তৃক আর একজনের মত প্রত্যাখ্যাত না হয় ৷ সবাই বললো, “ঠিক আছে, তবে হে আবু আবদুশ শাম্স, বক্তব্যটা আপনিই স্থির করে দিন। আমরা সেটিই এক বাক্যে বলবো । ওলীদ বললো, না, বরঞ্চ তোমরাই বলো, আমি শুনি। তারা বললো, আমরা তো বলি, সে একজন জ্যোতিষী । ওলীদ বললো, আল্লাহর কসম, সে কোনো জ্যোতিষী নয়, জ্যোতিষীরা যেমন ছন্দ মিলিয়ে সুরেলা কণ্ঠে কথা বলে, সেদিক দিয়ে তাদের সাথে তার কোনো মিল নেই । তারা বললো, তাহলে আমরা ওকে জনে ধরা বলি? ওলীদ বললো, না সে জনে ধরা নয় । জ্বিনে ধরা মানুষ জীবনে অনেক দেখেছি। সে ধরনের গলাবদ্ধতা, কু-প্ররোচনা এবং মতিভ্রম তার ভেতরে নেই। লোকেরা বললো, তাহলে আমরা ওকে কবি বলি? ওলীদ বললো, না, সে কবিও নয় । আমি অনেক রকমের কবিতা পড়েছি, তার কোনোটার সাথে এর সাদৃশ্য নেই। তারা বললো, তবে কি আমরা ওকে জাদুকর বলবো? ওলীদ বললো, প্রকৃতপক্ষে সে জাদুকরও নয়। আমরা জাদুকর ও তাদের জাদু বহু দেখেছি। জাদুকরদের ফুঁক দেয়া ও গিরে দেয়ার মতো সে কিছু করেওনা । সবাই বললো, হে আবু আবদুশ্ শামস্। আপনিই বলে দিন তাহলে আমরা কী বলবো? সে বললো, মোহাম্মদের কথা বড়ই মিষ্টি, জাদুময়ী ও মোহনীয় । কিন্তু তোমরা এসব বলা মাত্রই তা বাতিল বলে প্রত্যাখ্যাত হবে । তবে সব দিক বিবেচনা করার পর মনে হয়, তোমাদের জন্যে সর্বাপেক্ষা গ্রহণযোগ্য বক্তব্য হবে এটাই হবে যে, সে একজন জাদুকর । সে এমন বাণী নিয়ে এসেছে, যা জাদুর মতো অলৌকিক ক্রিয়াসম্পন্ন। এই বাণী পিতা ও সন্তানের মধ্যে, স্বামী ও স্ত্রীর মধ্যে এবং আত্ীয়ম্বজনের মধ্যে বিচ্ছেদ ঘটায়। অতপর এই বক্তব্য হণ করে সবাই ওলীদের কাছ থেকে চলে গেলো । পথে-ঘাটে মোড়েমোড়ে বসে থেকে তারা হজ্জে আগত লোকদেরকে মোহাম্মদ (স.) সম্পর্কে সাবধান করতে লাগলো । ইবনে জারীর বর্ণনা করেন যে, একবার ওলীদ ইবনুল মুগীরা রসূলুল্লাহ সে.)-এর কাছে এসেছিলো । রসূল (স.) তাকে কোরআন পড়ে শুনালেন। এতে তার মন নরম হয়ে গেলো । আবু জাহল ব্যাপারটা জানতে পারলো । সে তৎক্ষণাত ওলীদের কাছে এসে বললো, “চাচাজান, কোরায়শের লোকেরা আপনার জন্যে অর্থ সংঘহ করতে চায়।' সে বললো, কেনঃ আবু জাহল বললো, আপনাকে দেবে। কিন্তু আপনি যদি মোহাম্মদের কাছে যান, তাহলে লোকে তার সাথে যেমন আচরণ করে থাকে, আপনিও তেমনি আচরণ পাবেন। (নর পিশাচটি ওলীদের মধ্যে | অহংকার উষ্কে দিয়ে এই ধারণা দিতে চেয়েছিলো যে, ওলীদ যেন রসূল (স.)-এর চেয়েও বেশী শ্রদ্ধার পাত্র)। ওলীদ বললো, কোরায়শের নিশ্চয়ই জানা আছে যে, আমি তাদের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি। আবু জাহল বললো, তাহলে আপনি এমন একটা কথা বলুন, যাতে আপনার গোত্রের লোকেরা বুঝতে পারে যে, আপনি মোহাম্মদের প্রচারিত বাণীকে প্রত্যাখ্যান করেন ও অপছন্দ করেন। ওলীদ বললো, তাহলে আমি তীর সম্পর্কে কী বলবো? আল্লাহর কসম, কোরায়শ গোত্রে কবিতা সম্পর্কে আমার চেয়ে অভিজ্ঞ আর কেউ নেই এবং মোহাম্মদ যা বলে, তার সাথে কবিতার কোনো সাদৃশ্য নেই। তার কথায় প্রবল মোহনীয় ক্ষমতা ও আকর্ষণ রয়েছে। তার কথা সকল বাতিলকে ধ্বংস করে দেয় এবং তা সব সময় বিজয়ী হয়, কখনো পরাজিত হয় না। আৰু জাহল বললো, আল্লাহর কসম, আপনি যতোক্ষণ মোহাম্মদ সম্পর্কে কিছু না বলবেন, ততক্ষণ জনগণ খুশী হবে না। সে বললো, ঠিক আছে, আমাকে একটু ভাবতে দাও। একটু ভেবে চিন্তে সে বললো,
— পৃষ্ঠা ১২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।