Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017535-00|) এতোক্ষণ রসূল (স.) ওতবার কথা মনোযোগ দিয়ে শুনলেন। অতপর বললেন, আপনার কথা কি শেষ হয়েছে? ওতবা বললো, হাঁ । রসূল (স.) বললেন, এবার তাহলে আমার কথা শুনুন। ওৎবা বললো, আচ্ছা, বলো দেখি । রসূল (স.) বিসমিল্লাহির রাহমানির রাহীম বলে সূরা হা-মীম সাজদার (৪২ নং সূরা) শুরু থেকে পড়া শুরু করলেন। ওতবা গভীর মনোযোগের সাথে নিস্তব্ধ হয়ে পেছনে দু'হাত রেখে তার ওপর হেলান দিয়ে বসে শুনতে লাগলো । পড়তে পড়তে রসূল (স.) সেজদার আয়াত পর্যন্ত । (আয়াত ৩৮) গিয়ে থামলেন এবং সেজদা করলেন । অতপর তিনি বললেন, “ওহে আবুল ওলীদ! যা শুনবার তাতো শুনলেনই। এখন যা করবার আপনি করুন ।' উত্বা উঠে তার সাথীদের কাছে চলে গেলো । দূর থেকে তাকে দেখেই কোরায়শ নেতারা একে অপরকে বলতৈ লাগলো, ওতবা যে চেহারা নিয়ে এখান থেকে গিয়েছিলো, এখন তা বদলে গেছে। যখন সে তাদের কাছে এলো, তখন সবাই বললো, তোমার হয়েছে কি হে আবুল ওলীদ? (আবুল ওলীদ ওতবার পারিবারিক নাম) সে বললো, আল্লাহর শপথ, আমি এমন বাণী শুনে এসেছি যা আর কখনো শুনিনি। আল্লাহর কসম, ওটা জাদুও নয়, কবিতাও নয়, জ্যোতিরবিদদের ভবিষ্যদ্বাণীও নয়। হে কোরায়শ জনতা, তোমরা আমার কথা শোনো এবং আনুগত্যকে আমার জন্যে নির্দিষ্ট করো । এই লোকটাকে (মোহাম্মদ (স.)-কে) ওর কাজ নিয়ে থাকতে দাও। তোমরা ওর ব্যাপারে মাথা ঘামিও না । আল্লাহর কসম, আমি ওর যে সব কথাবার্তা শুনেছি, তা একদিন চমক সৃষ্টি করবেই এবং সাড়া জাগাবেই ৷ তারপর আরবরা যদি তোমাদের সাহায্য না নিয়েই ওর তৎপরতা থামিয়ে দেয়, তাহলে ভালোই হবে । তোমাদের হস্তক্ষেপ ছাড়াই সমস্যাটা মিটে যাবে । আর যদি সে আরবদের ওপর বিজয়ী হয়, তাহলে সে যতো সম্পদের মালিক হবে, তার মালিক তোমরাও হবে, সে যতো মান সম্মানের অধিকারী হবে, তোমরাও ততো মান সম্মানের অধিকারী হবে । তোমরা তার সাথে মিলিত হয়ে দুনিয়ার সবচেয়ে সুখী ও সমৃদ্ধিশালী জাতিতে পরিণত হতে পারবে । সবাই বললো, আল্লাহর কসম, হে আবুল ওলীদ, মোহাম্মদ শেষ পর্যন্ত তোমাকেও জাদু করেছে। ওতবা বললো, আমি যা বুঝেছি তা তোমাদেরকে বললাম । এখন তোমরা যা ভালো মনে করো, করতে পারো। ইমাম বাগাবী তার তাফসীরে একটি হাদীস উদ্ৃত করেছেন। ওই হাদীসে বলা হয়েছে যে, রসূল সে.) সূরা হা-মীম সাজদার শুরু থেকে তেলাওয়াত করতে করতে যখনই ১৪ নং আয়াতের এই কথাগুলো পাঠ করতে লাগলেন, “যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তাহলে বলে দাও যে, আমি তোমাদেরকে আস্দ ও সামুদের বিকট শব্দের ন্যায় আরেকটি বিকট শব্দের ব্যাপারে সাবধান করলাম । অমনি ওত্বা তার মুখের ওপর হাত চাপা দিয়ে আত্মীয়তার দোহাই পেড়ে আর না পড়তে অনুরোধ করলো । অতপর সে কোরায়শদের কাছে না গিয়ে সরাসরি নিজের পরিবার পরিজনের কাছে চলে গেলো এবং সেচ্ছায় গৃহবন্দীর মতো হয়ে রইলো। তারপর যখন কোরায়শদের সাথে দেখা করে ঘটনা জানালো, তখন বললো যে,. “আমি মোহাম্মদের মুখে হাত চাপা দিলাম এবং আত্মীয়তার দোহাই দিয়ে তাকে থামতে বললাম । তোমরা তো জানোই যে, মোহাম্মদ রাখনো মিথ্যা বলে না, তাই ওই আয়াত পড়ার সময় আমার আশংকা হচ্ছিলো যে, তোমাদের ওপর আপ্দ ও সামুদের মতো আযাব নাযিল হয় কি না। ইবনে ইসহাক বলেন, কোরায়শদের একটি দল হজ্জের মওসুম আসন্ন দেখে তাদের মধ্যকার অত্যন্ত বয়োবৃদ্ধ ব্যক্তি ওলীদ বিন মুগীরার কাছে সমবেত হলো। ওলীদ তাদেরকে বললো, হে কোরায়শ জনতা! হজ্জের মওসুম সমাগত । এ সময়ে আরবের বিভিন্ন অঞ্চল থেকে লোকজন

— পৃষ্ঠা ১২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।